সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

গরম ভাতের সঙ্গী হোক সজনে ডাল

গ্রামের ঘ্রাণ আর ঘরোয়া স্বাদের এক অনন্য পদ সজনে ডাল। সহজ উপকরণে তৈরি হলেও এর স্বাদ একেবারেই আলাদা। গরম ভাতের সঙ্গে মাখা মাখা সজনে ডাল হলে আর কিছু লাগে না। বিশেষ করে মৌসুমে টাটকা সজনে পাওয়া গেলে এই রান্না না করলেই নয়।

গ্রামের ঘ্রাণ আর ঘরোয়া স্বাদের এক অনন্য পদ সজনে ডাল। সহজ উপকরণে তৈরি হলেও এর স্বাদ একেবারেই আলাদা। গরম ভাতের সঙ্গে মাখা মাখা সজনে ডাল হলে আর কিছু লাগে না। বিশেষ করে মৌসুমে টাটকা সজনে পাওয়া গেলে এই রান্না না করলেই নয়।

১. সজনে আধা কেজি২. ডাল ২৫০ গ্রাম৩. তেল ৩-৪ টেবিল চামচ৪. পেঁয়াজ কুচি ২টি৫. রসুন কুচি ২টি৬. কাঁচা মরিচ ফালি ৪-৫টি৭. হলুদ গুঁড়া আধা চা চামচ৮. মরিচ গুঁড়া আধা চা চামচ৯. ধনে গুঁড়া আধা চা চামচ১০. জিরা গুঁড়া আধা চা চামচ১১. লবণ স্বাদমতো১২. পানি পরিমাণমতো

প্রথমে সজনেগুলো টুকরা করে কেটে ভালোভাবে ধুয়ে নিন। ডালও পরিষ্কার পানিতে ধুয়ে রাখুন।

একটি কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিন। পেঁয়াজের ঘ্রাণ বের হলে অল্প পানিতে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া ও জিরা গুঁড়া গুলে নিয়ে কড়াইতে ঢেলে দিন। মাঝারি আঁচে মশলা ভালোভাবে কষিয়ে নিন।

এবার কাটা সজনে দিয়ে দিন এবং মশলার সঙ্গে নেড়ে কষাতে থাকুন। কয়েক মিনিট পর ধোয়া ডাল যোগ করে আবারও কিছুক্ষণ কষান। এরপর পরিমাণমতো লবণ, পানি ও কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিন। মাঝারি আঁচে রান্না করুন যতক্ষণ না ডাল ও সজনে নরম হয়ে আসে।

রান্না মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু সজনে ডাল।

চাইলে শেষে সামান্য ঘি বা ভাজা জিরা গুঁড়া ছিটিয়ে দিতে পারেন। এতে স্বাদ ও ঘ্রাণ দুটোই বেড়ে যাবে।

জাগো নিউজ ২৪সূত্র

রান্নাবান্না

সম্পর্কিত খবর

রান্নাবান্না

ঘরেই ক্যাফে-স্টাইলের ক্রিমি প্রন পাস্তা: উপকরণ আর রান্নার ধাপ

২৫০ গ্রাম পাস্তা, এক কাপ চিংড়ি, ১০০ গ্রাম চিজ, মেয়োনিজ আর দুধে তৈরি ঘন ক্রিমি সসে প্রন পাস্তা; সেদ্ধ থেকে পরিবেশন পর্যন্ত সময় লাগে অল্পই।

সারাবাংলা১৪ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
স্বাস্থ্য

প্রোটিন শেক কি খাবারের বিকল্প? কার কতটা প্রোটিন লাগে

প্রাপ্তবয়স্কের দৈনিক প্রতি কেজি ওজনে ০.৮ গ্রাম প্রোটিন লাগে, ৭০ কেজির মানুষের ৫৬ গ্রাম, যা সুষম খাবার থেকেই মেলে; প্রোটিন শেক দরকার কেবল যাঁদের চাহিদা খাবারে পূরণ হয় না।

প্রথম আলো১৪ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
রান্নাবান্না

মৌসুমি তালের পিউরিতে নরম কেক, ঘরে বানানোর সহজ রেসিপি

আধা কাপ তালের পিউরি, এক কাপ ময়দা, দুটি ডিম আর এক-তৃতীয়াংশ কাপ গুঁড়া দুধ ও তেলে ওভেনে ১৩০ ডিগ্রি সেলসিয়াসে ৩৫-৪০ মিনিটে তৈরি হয় তুলতুলে তালের কেক।

এগ্রিকেয়ার২৪১৪ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)