সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

সজনে ফুলে আছে অনেক পুষ্টিগুণ, কীভাবে খাবেন?

বসন্তকালেই গাছে সজনে ফুল ধরে। আবার এই মৌসুমে ভাইরাসঘটিত রোগ বাড়ে বলেই বোধ হয় প্রকৃতিও নিজের মতো করে তার সমাধান সূত্র প্রাকৃতিক জিনিসে দিয়ে রাখে। তাই বসন্তকালে সজনে ফুলের চাহিদা থাকে তুঙ্গে।

বসন্তকালেই গাছে সজনে ফুল ধরে। আবার এই মৌসুমে ভাইরাসঘটিত রোগ বাড়ে বলেই বোধ হয় প্রকৃতিও নিজের মতো করে তার সমাধান সূত্র প্রাকৃতিক জিনিসে দিয়ে রাখে। তাই বসন্তকালে সজনে ফুলের চাহিদা থাকে তুঙ্গে।

ভিটামিন সি, এ, বি৬, ক্যালশিয়াম, পটাশিয়াম ও আয়রনের মতো খনিজে ভরপুর সজনে ফুল। যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে। তবে কীভাবে খাবেন সজনে ফুল, চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

অ্যান্টি অক্সিডেন্ট

কোয়েরসিটিন ও ক্লোরোজেনিক অ্যাসিডের মতো গুরুত্বপূর্ণ কিছু অ্যান্টি অক্সিডেন্ট আছে সজনে ফুলে। যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

প্রদাহনাশক

শরীরে যে কোনো ধরনের প্রদাহনাশ করতে সাহায্য করে সজনে ফুল। বাতের ব্যথা থেকে কার্ডিওভাস্কুলার রোগ, সবেতেই কাজ করে এই সজনের অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে

যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন, তাদের জন্য মহৌষধ সজনে ফুল। ইনসুলিন হরমোনের উৎপাদন, ক্ষরণ ও কার্যকারিতা নিয়ন্ত্রণ করতে পারে এই সজনে ফুল।

আরও পড়ুন

• বিকেলের নাশতায় রাখুন আলুর চাট• অতিরিক্ত রসুন খাওয়া যাদের জন্য বিপজ্জনক

কীভাবে খাবেন সজনে ফুল?

উপকরণ

১. সজনে ফুল ১ কাপ২. ছোট করে কাটা আলু ১ কাপ৩. টমেটো কুচি আধা কাপ৪. আস্ত সরিষা ১ চা চামচ৫. পোস্ত ২ চা চামচ৬. গোলমরিচ ৪-৫টি৭. রসুন কুচি ১ চামচ ও৮. কাঁচা মরিচ ২টি।

পদ্ধতি

প্রথমে সজনে ফুলগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। এবার হালকা গরম পানিতে সামান্য লবণ দিয়ে ফুলগুলো ভিজিয়ে রাখুন। মিক্সিতে সরিষা, পোস্ত, গোলমরিচ ও মরিচ বেটে নিন। কড়াইতে সরিষার তেল গরম হলে তার মধ্যে রসুন কুচি দিয়ে দিন।

একটু ভাজা হলে কেটে রাখা আলুগুলো দিয়ে সামান্য নাড়াচাড়া করুন। আলু ভাজা হয়ে এলে তার মধ্যে দিন টমেটো কুচি ও লবণ। আধা কাপ পানি দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিন।

একেবারে শেষে সজনে ফুলগুলো দিয়ে দিন। ২-৩ মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

জেএমএস/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)