সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

হাঁসেই চলে হোসেন আলীর সংসার

ডানা ঝাপটে চঞ্চল মনে খালে ভেসে বেড়াচ্ছে হাঁসগুলো। যেন মুক্তপ্রাণে বাঁধভাঙা উচ্ছ্বাস। এরই মধ্যে খাবার নিয়ে হাজির হোসেন আলী (৬৩)। তাকে দেখে হাঁসগুলো ছুটে এলো। হাসিমাখা মুখে ক্ষুধার্ত হাঁসগুলোকে খাবার দিলেন হোসেন আলী। এটা তার নিত্যদিনের কাজ। তিনি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ভাদার গ্রামের বাসিন্দা।

ডানা ঝাপটে চঞ্চল মনে খালে ভেসে বেড়াচ্ছে হাঁসগুলো। যেন মুক্তপ্রাণে বাঁধভাঙা উচ্ছ্বাস। এরই মধ্যে খাবার নিয়ে হাজির হোসেন আলী (৬৩)। তাকে দেখে হাঁসগুলো ছুটে এলো। হাসিমাখা মুখে ক্ষুধার্ত হাঁসগুলোকে খাবার দিলেন হোসেন আলী। এটা তার নিত্যদিনের কাজ। তিনি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ভাদার গ্রামের বাসিন্দা।

হোসেন আলী জাগো নিউজকে জানান, প্রায় এক যুগ ধরে তিনি হাঁস পালন করেন। নিজেই এগুলোর দেখাশোনা করেন। বিভিন্ন জাতের ছয়শ হাঁস রয়েছে তার। এদের মধ্যে বর্তমানে ২০০টির মতো ডিম পাড়ে। হাঁসগুলোকে দিনে দু'বার খাবার দেওয়া হয়।

খাবার হিসেবে ধান বেছে নিয়েছেন তিনি। কারণ ধান খেলে হাঁস বেশি ডিম দেয় এবং হাঁসের ওজন ভালো থাকে। সেইসঙ্গে হাঁসগুলোকে নিয়মিত খাল-বিলে ছেড়ে দেওয়া হয়। তিনি বলেন, প্রথম দিকে শখের বসে দু-একটা হাঁস পালন শুরু করলেও এখন হাঁসেই চলে সংসার।

স্থানীয় মুদি ব্যবসায়ী কেরামত আলী জাগো নিউজকে জানান, হোসেন আলী হাঁস পালন করে সংসারে বেশ আয় বাড়িয়েছেন। শহরে দেশি হাঁসের ডিম ও মাংসের চাহিদা খুব বেশি। তাই তার হাঁস ও ডিম বাড়িতে এসেই অনেকে কিনে নিয়ে যায়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গৌরাঙ্গ কুমার তালুকদার জাগো নিউজকে বলেন, হাঁস পালনে তেমন শ্রম দিতে হয় না। বাইরে ছেড়ে দিলে নিজেরাই খাবার সংগ্রহ করতে পারে। অতিরিক্ত খাদ্য চাহিদা মেটাতে ধান ও চালের কুঁড়া দেওয়া যায়। হাঁস সাধারণত পাঁচ মাস বয়সে ডিম দেওয়া শুরু করে। অল্প বিনিয়োগেই হাঁস পালন করা যায়।

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)