সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

মেহেরপুরে শীতের আগাম সবজি, সবচেয়ে লাভজনক সীম

শীতের আগাম সবজির মধ্যে কৃষকের কাছে এখন সবচেয়ে লাভজনক সীম। বিস্তীর্ণ ক্ষেতজুড়ে সীম আবাদ করে বিঘাপ্রতি ৪০ থেকে ৮০ হাজার টাকা লাভ তুলছেন একেকজন কৃষক। গত কয়েক বছরে তাদের আর্থসামাজিক অবস্থা পাল্টে গেলেও তেমন সচেতনতা আসেনি কীটনাশকের আগ্রাসন থেকে বাঁচার ক্ষেত্রে।

শীতের আগাম সবজির মধ্যে কৃষকের কাছে এখন সবচেয়ে লাভজনক সীম। বিস্তীর্ণ ক্ষেতজুড়ে সীম আবাদ করে বিঘাপ্রতি ৪০ থেকে ৮০ হাজার টাকা লাভ তুলছেন একেকজন কৃষক। গত কয়েক বছরে তাদের আর্থসামাজিক অবস্থা পাল্টে গেলেও তেমন সচেতনতা আসেনি কীটনাশকের আগ্রাসন থেকে বাঁচার ক্ষেত্রে।

মাঠ যেন সীমের সমুদ্র। সবুজের ওপর সাদা আর বেগুনি ফুলের সমারোহ। সীমের রাজত্বে অন্য ফসলের খোঁজ মেলা ভার। খরচের হিসেবে কৃষকের জন্য এর চেয়ে লাভজনক কিছু নেই, অন্তত শীতের আগের এই কয়েকটি দিন।

কৃষকরা বললেন, যদি ভারী বৃষ্টিপাত না হয় তাহলে বিঘাপ্রতি ৬০ থেকে ৮০ হাজার টাকা লাভ আসে।

লাভের এই হিসাবই কয়েক বছরে পাল্টে দিয়েছে এলাকার আর্থসামজিক চিত্র। কেউই পিছিয়ে নেই অর্থ বা যশে।

আগে কেমন ছিলো আর এখন কেমন তা তুলে ধরে এক কৃষক জানালেন আগে যেখানে তার মাত্র দেড় বিঘা জমি ছিলো এখন সীম বিক্রির টাকা দিয়ে ১০ বিঘা জমি কিনেছেন তিনি। কেউ কেউ আবার করেছেন পাকা বাড়ি।

প্রতি বছরই এই এলাকায় বাড়ছে সীমের আবাদ।

মেহেরপুর সদর উপজেলার কৃষি কর্মকর্তা এ কে এম কামরুজ্জামান বলেন, ‘এখানে দেড়শ বিঘার ওপর সীমের আবাদ হয়েছে। এই এলাকা থেকে প্রতিদিন কয়েকটি ট্রাক ভর্তি সীম চলে যায় বাজারে।’

কিন্তু এই পরিবর্তনের সঙ্গে যুক্ত হয়নি কৃষকের সচেতনতা বরং ছেলে-বুড়ো সবাই অভ্যস্থ হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ উপায়ে কীটনাশক প্রয়োগে।

প্রশ্ন হলো এ অবস্থা থেকে পরিত্রাণ ঘটবে কতদিনে?

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

কুয়াশায় শিকড় খাওয়ানোর প্রযুক্তিতে রোগমুক্ত আলুবীজ উৎপাদনের পরীক্ষা ইংল্যান্ডে

স্টার্টআপ এয়ারপনিক্স ও ডাইসন ফার্মিং ডেফরার অর্থায়নে দুই বছরের এক পরীক্ষা শুরু করেছে: কুয়াশাভিত্তিক পদ্ধতিতে বর্তমান খরচের অর্ধেকেরও কমে ইংল্যান্ডে রোগমুক্ত প্রথম প্রজন্মের আলুবীজ উৎপাদন সম্ভব কি না।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

মাশরুমের গাঁজন প্রযুক্তিতে টফুর বর্জ্য হলো প্রোটিনসমৃদ্ধ সুস্বাদু উপাদান

সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা সয়া দুধ ও টফুর অবশিষ্ট ওকারা ঝিনুক মাশরুমের মাইসেলিয়াম দিয়ে গাঁজন করে এর প্রোটিন প্রায় ২৮ থেকে ৩০ শতাংশে তুলেছেন, বাড়িয়েছেন উমামি স্বাদ।

Green Queen১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

মাদারগঞ্জে ৬০ হেক্টরে আগাম শসা, দুই হাজার টন উৎপাদনের আশা

জামালপুরের মাদারগঞ্জে এবার প্রায় ৬০ হেক্টরে আগাম শসার আবাদ হয়েছে, উৎপাদন হতে পারে প্রায় দুই হাজার টন; পাইকারি বাজারে কেজি ৩০-৪০ টাকা, বিঘায় খরচ ১৫-২০ হাজার আর বিক্রি ৩০-৪০ হাজার টাকা।

ডেইলি বাংলাদেশ১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)