সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

কোরবানির হাটে উঠবে ফরিদপুরের ‘ডন’, দাম হাঁকছেন ২৫ লাখ

ফরিদপুরে কোরবানির ঈদের জন্য প্রস্তুত করা হয়েছে ১৬০০ কেজি ওজনের 'ডন'। উচ্চতা ৬ ফুট ৪ ইঞ্চি এবং লম্বায় ১২ ফুটের বেশি। যার দাম হাঁকা হয়েছে ২৫ লাখ টাকা। হাটে ওঠার আগেই ফ্রিজিয়ান জাতের বিশাল আকৃতির এ গরু নিয়ে শুরু হয়েছে মাতামাতি। দূর-দূরান্ত থেকে দেখতে আসছে মানুষ।

ফরিদপুরে কোরবানির ঈদের জন্য প্রস্তুত করা হয়েছে ১৬০০ কেজি ওজনের 'ডন'। উচ্চতা ৬ ফুট ৪ ইঞ্চি এবং লম্বায় ১২ ফুটের বেশি। যার দাম হাঁকা হয়েছে ২৫ লাখ টাকা। হাটে ওঠার আগেই ফ্রিজিয়ান জাতের বিশাল আকৃতির এ গরু নিয়ে শুরু হয়েছে মাতামাতি। দূর-দূরান্ত থেকে দেখতে আসছে মানুষ।

খোঁজ নিয়ে জানা যায়, গরুটির মালিক ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের হরেরকান্দি গ্রামের রুবায়েত হোসেন। প্রাকৃতিক উপায়ে তার এ গরু মোটাতাজাকরণ করা হয়। দেশের বিভিন্ন স্থান থেকে গরু ব্যবসায়ীরা অনলাইনের মাধ্যমে দরদাম করছেন। ভালো দাম পেলে ডনকে বিক্রি করবেন রুবায়েত।

স্থানীয় বাসিন্দা আজিজুর রহমান আজিজ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে 'ফরিদপুরের ডনের' খবর ছড়িয়ে পড়লে অনেক ক্রেতা অনলাইনের মাধ্যমে দামদর করছেন। রুবায়েত ২৫ লাখ টাকা হলে ডনকে বিক্রি করবেন। বিশাল আকৃতির গরুটি দেখতে প্রতিদিনই দূর-দূরান্তের মানুষ ভিড় জমাচ্ছে।

গরুর মালিক রুবায়েত হোসেন জাগো নিউজকে বলেন, বছর দুই আগে ৩ লাখ ৬০ হাজার টাকা দিয়ে গরুটি কিনি। ঘরে রেখেই তাকে লালন-পালন করা হয়। এর মধ্যে একদিনের জন্যও গরুটি ঘরের বাইরে নেওয়া হয়নি। গত সপ্তাহে ঘর ভেঙে তাকে বাইরে আনা হয়।

তার দাবি, সম্পূর্ণ দেশীয় খাবার দিয়ে প্রস্তুত করা হয়েছে ডনকে। নিজে ঘাস চাষ করে গরুকে খাইয়েছেন। এছাড়া ছোলা, ভুসি এমনকি প্রতিদিন কমলা, মাল্টা, আঙ্গুর ও কলা খেতে দেওয়া হয়েছে ডনকে। ২৫ লাখ টাকা হলে গরুটি বিক্রি করবেন তিনি।

এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ কে এম আসজাদ জাগো নিউজকে বলেন, ফ্রিজিয়ান জাতের গরু পালনে রুবায়েত সফল হয়েছেন। আমরা খোঁজ নিয়েছি এবং গরুটিকে যাতে কোনো প্রকার ওষুধ প্রয়োগ না করা হয় এজন্য নিয়মিত মনিটরিং করা হচ্ছে। তাকে নানা পরামর্শ দেওয়া হয়েছে।

এন কে বি নয়ন/এসজে/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)