সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

ক্রেতা কম গরু বেশি, দামও সস্তা

দুদিন পরই মুসলিম সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ঈদের কোরবানি উপলক্ষে জমে উঠেছে পশুর হাটগুলো। তবে রাজধানীতে একটু দেরিতে জমলেও শুরু হয়েছে কোরবানির পশু বেচাকেনা। বিভিন্ন জেলা থেকে ঢাকায় ট্রাকে করে আসছে গরু।

দুদিন পরই মুসলিম সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ঈদের কোরবানি উপলক্ষে জমে উঠেছে পশুর হাটগুলো। তবে রাজধানীতে একটু দেরিতে জমলেও শুরু হয়েছে কোরবানির পশু বেচাকেনা। বিভিন্ন জেলা থেকে ঢাকায় ট্রাকে করে আসছে গরু।

বুধবার (৪ জুন) রাজধানীর একমাত্র স্থায়ী গবাদি পশুর হাট গাবতলী ঘুরে দেখা গেছে, প্রচুর গরু নিয়ে হাটে এসেছেন ব্যাপারিরা। দু-একজন ক্রেতা হাঁকাচ্ছেন দাম।

সংশ্লিষ্টরা বলছেন, এবার প্রচুর গরু আসছে ঢাকায়, দামও সস্তা তবে ক্রেতা এখনও কম। চার মণ মাংস মিলবে এমন গরু ১ লাখ ৩০ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।

কুষ্টিয়ার ভেড়ামারা গোলাপনগরের মোহাম্মদ শাহিনুর রহমান গাবতলী হাটে এসেছেন গরু নিয়ে। তার খামার থেকে গত দুই দিন আগে ১৫টি গরু গাবতলী হাটে তুলেছেন তিনি। তবে এখনও ক্রেতা পাননি।

শাহিনুর বলেন, গরুর দাম কম, ১৫টা গরু গত সোমবার এনেছি, দাম বলে না, ক্রেতা নেই।

মেহেরপুরের গাংনী থেকে দুটো গরু এনেছেন টুটুল হোসেন। এখনও গরুর দাম-দর হয়নি। যা দাম বলছেন ক্রেতারা তাও অনেক কম। ৬ মণ মাংস মিলবে এমন গরুর দাম হাঁকা হচ্ছে ১ লাখ ৭৫ হাজার টাকা।

তিনি বলেন, স্থানীয় হাট থেকে ৩৫ হাজার টাকা ধরে মণ কিনে আনা হয়েছে। হাটে যে দাম বলে তা ২৫ হাজার টাকা মণ মাংস হিসেবে দাম বলে। একটা গরুর জন্য হাট খরচ ২ হাজার ৫০০ টাকা। এছাড়া মেহেরপুর থেকে একটা গরুর জন্য পরিবহন খরচ ৩ হাজার টাকা। সেই হিসেবে দাম বলছে না।

আরও পড়ুন:

টুটুট ব্যাপারি আরও বলেন, গরুর দাম নেই। খামারিরা আশায় আছেন সামনে গরুর দাম বাড়বে। বৃহস্পতিবার ও শুক্রবার গরু বেচাকেনা বাড়বে বলে আশা তার। তিনি বলেন, হাটে কিডা কার কতা শোনে।

চুয়াডাঙ্গা জীবননগরের ব্যাপারি হাশমত আলী বলেন, ক্রেতারা ৩ লাখ টাকা দামের গরুর দাম বলে ২ লাখ ১০। ঢাকায় গরু রাখার জায়গা নেই। আশা করি, বুধরাত থেকে শুক্রবার রাত পর্যন্ত গরু বেচাকেনা ভালো হবে।

মিরপুরের কালশী থেকে গাবতলী হাটে এসেছেন শহিদুল ইসলাম। তিনি বলেন, ব্যাপারিরা দাম বেশি বলছে, যেটা আমাদের বাজেটের বাইরে। আশা করছি দাম কমবে।

সড়কপথ ছাড়াও নৌপথে মানিকগঞ্জ -মুন্সিগঞ্জসহ রাজধানীর আশপাশ থেকে গাবতলীর হাটে গরু আসছে। ঢাকায় গরু বেচাকেনা শুরু হয় সাধারণত ঈদের দুই থেকে তিন দিন আগে। কারণ জায়গার অভাব। তবে যাদের নিজের বাড়ি আছে তারা গরু দেখছেন, হয়তো আগেভাগেই কোরবানির পশু কিনতে চান তারা।

এমওএস/এসএনআর/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)