সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

২৮ মে প্রথমবারের মতো চীনে ৫০ মেট্রিক টন আম রপ্তানি হচ্ছে

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেছেন, বাংলাদেশের আম অত্যন্ত সুস্বাদু। সারা পৃথিবীতে আমের যথেষ্ট চাহিদা রয়েছে। কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই চাহিদা কাজে লাগিয়ে বিশ্বের বিভিন্ন দেশে আম রপ্তানির প্রচেষ্টা চলছে। এরই অংশ হিসেবে আগামী ২৮ মে প্রথমবারের মতো চীনে ৫০ মেট্রিক টন

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেছেন, বাংলাদেশের আম অত্যন্ত সুস্বাদু। সারা পৃথিবীতে আমের যথেষ্ট চাহিদা রয়েছে। কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই চাহিদা কাজে লাগিয়ে বিশ্বের বিভিন্ন দেশে আম রপ্তানির প্রচেষ্টা চলছে। এরই অংশ হিসেবে আগামী ২৮ মে প্রথমবারের মতো চীনে ৫০ মেট্রিক টন আম রপ্তানি করা হচ্ছে।

এছাড়া চীনে বাংলাদেশস্থ দূতাবাসের মাধ্যমে দেশটির বিভিন্ন প্রদেশে আম রপ্তানির জন্য সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। আমের পাশাপাশি কাঁঠাল রপ্তানি করার জন্যও যোগাযোগ কার্যক্রম চলমান রয়েছে। শুধু চীন নয়, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের সুস্বাদু আম রপ্তানির প্রচেষ্টা চলছে।

বুধবার (২১ মে) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে কৃষি মন্ত্রণালয়ের সচিব এ তথ্য জানান।

তিনি জানান, সারাদেশে প্রতিবছর বিভিন্ন প্রজাতির প্রায় ২৭ লাখ মেট্রিক টন আম উৎপাদন হয়। ২০২২-২০২৩ অর্থ বছরে মোট আমের উৎপাদন ছিল ২৭ লাখ মেট্রিক টন। গত বছর অর্থাৎ ২০২৩-২০২৪ অর্থবছরে উৎপাদনের পরিমাণ ছিল ২৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন। মোট উৎপাদনের বিপরীতে ২০২২-২০২৩ অর্থ বছরে ৩ হাজার ১০০ মেট্রিক টন ও ২০২৩-২০২৪ কত বছরে ১ হাজার ৩২১ মেট্রিক টন আম রপ্তানি হয়।

প্রতিবছর গড়ে ২৪/২৫ লাখ মেট্রিক টন আম উৎপাদন হলেও রপ্তানি হয় মাত্র এক থেকে তিন হাজার মেট্রিক টন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আম রপ্তানি বৃদ্ধির জন্য নতুন বাজার খোঁজার নির্দেশনা দিয়েছেন। প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে কৃষি মন্ত্রণালয় আম রপ্তানির জন্য বিশ্বের বিভিন্ন দেশে বাজার খোঁজা হচ্ছে বলে জানান কৃষি সচিব।

এমইউ/এমআইএইচএস

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)