সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

মুরগি দিয়ে ফাঁদ পেতে ধরা হলো মেছো বাঘ

ময়মনসিংহের গৌরীপুরে কৃষকের পাতা ফাঁদে একটি মেছো বাঘের শাবক ধরা পড়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার মাওহা ইউনিয়নের কড়ইকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে উৎসুক জনতা মেছো বাঘটি দেখতে ভিড় করেছে।

ময়মনসিংহের গৌরীপুরে কৃষকের পাতা ফাঁদে একটি মেছো বাঘের শাবক ধরা পড়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার মাওহা ইউনিয়নের কড়ইকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে উৎসুক জনতা মেছো বাঘটি দেখতে ভিড় করেছে।

স্থানীয়রা জানান, কড়ইকান্দা গ্রামে মাসখানেক ধরেই মেছো বাঘের শাবকটি ঘোরাফেরা করেছে। মেছো বাঘের উপদ্রবে এরই মধ্যে গ্রামের অনেকের হাঁস-মুরগিও নিখোঁজ হয়েছে। রোববার (১৮ অক্টোবর) রাতে গ্রামের কৃষক সোহেল মিয়া খাঁচার ভেতর মুরগি ঢুকিয়ে ফাঁদ তৈরি করে বাড়ির পাশে পেতে রাখেন। পরে সোমবার সকালে সেই ফাঁদে মেছো বাঘটি ধরা পড়ে।

সোহেল মিয়া বলেন, মেছো বাঘের শাবকটি এলাকায় ঘোরাফেরা করে মানুষের হাঁস-মুরগি ধরে নিয়ে যেত। তাই তাকে ধরতে ফাঁদ তৈরি করি। ধরা পড়া মেছো বাঘটির শরীরে বাঘের মতো ডোরাকাটা দাগ রয়েছে।

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ বলেন, মেছো বাঘের শাবক ধরা পড়ার খবর পেয়েছি। প্রাণিটি উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বন কর্মকর্তাকে বলা হয়েছে।

বন বিভাগের গৌরীপুর রেঞ্জ কর্মকর্তা মো. লুৎফুর রহমান বলেন, মেছো বাঘের শাবকটি উদ্ধার করে বনাঞ্চলে অবমুক্ত করা হবে।

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)