সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

খাদ্যগুদামে ডানেজ, ইমিগ্রেশনে যুক্ত হচ্ছে নতুন ৫ প্রযুক্তি

খাদ্য অধিদপ্তরের বিভিন্ন খাদ্যগুদামে খাদ্যশস্য খামালজাতকরণের জন্য ১৫ হাজার পিস ডানেজ (মালামাল নিরাপদে রাখতে ব্যবহৃত প্লাস্টিক বা এয়ার ব্যাগ) কেনার নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। একই সঙ্গে দেশের ইমিগ্রেশন ব্যবস্থাপনায় এপিআইএস, পিএনআর, ই-ভিসা, ই-টিএ এবং সার্বভৌম ডেটা

খাদ্য অধিদপ্তরের বিভিন্ন খাদ্যগুদামে খাদ্যশস্য খামালজাতকরণের জন্য ১৫ হাজার পিস ডানেজ (মালামাল নিরাপদে রাখতে ব্যবহৃত প্লাস্টিক বা এয়ার ব্যাগ) কেনার নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। একই সঙ্গে দেশের ইমিগ্রেশন ব্যবস্থাপনায় এপিআইএস, পিএনআর, ই-ভিসা, ই-টিএ এবং সার্বভৌম ডেটা অ্যানালিটিকস প্ল্যাটফর্ম সংযোজনের জন্য বিশেষ ক্রয় পদ্ধতি নেওয়ারও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে মোট দুটি প্রস্তাব উপস্থাপন ও আলোচনা করা হয়। এর মধ্যে একটি প্রস্তাব দেয় খাদ্য মন্ত্রণালয় এবং অপরটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবিধ প্রস্তাব হিসেবে উপস্থাপিত হয়।

খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬-এর ৬৮(১) ধারা অনুযায়ী রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন ও জনস্বার্থে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করে খাদ্য অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন খাদ্যগুদামে খাদ্যশস্য খামালজাতকরণের জন্য ১৫ হাজার পিস ডানেজ কেনা হবে।

পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর বিধি ৯৯(২)-এ উল্লিখিত মূল্যসীমার ঊর্ধ্বে এ ক্রয় করা হবে। কমিটি প্রস্তাবটি নীতিগত অনুমোদনের জন্য সুপারিশ করেছে।

অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবের আওতায় বাংলাদেশের ইমিগ্রেশন ব্যবস্থাপনায় বিদ্যমান সিস্টেমের সঙ্গে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলো হলো- অ্যাডভান্সড প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম (এপিআইএস), প্যাসেঞ্জার নেম রেকর্ড (পিএনআর), ই-ভিসা, ই-ট্রাভেল অথরাইজেশন (ই-টিএ) এবং সার্বভৌম ডেটা অ্যানালিটিকস প্ল্যাটফর্ম।

জাতীয় নিরাপত্তার প্রয়োজন বিবেচনায় পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬-এর ৬৮(১) ও (২) ধারা অনুযায়ী এ সংক্রান্ত ক্রয় পদ্ধতি গ্রহণের বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে কমিটি।

এমএএস/এমএএইচ/

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোটেক

সম্পর্কিত খবর

মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোটেক

শিকড়ের কাছে তরল সার পৌঁছাবে হালকা যন্ত্র, পরের লক্ষ্য সার দেওয়ার রোবট

নেদারল্যান্ডসের এক প্রদর্শনীতে দেখানো হালকা ডিস্ক যন্ত্রটি তরল সার সরাসরি মাটির ভেতরে দেয়। এর উদ্ভাবকেরা একে বিদ্যুৎচালিত এমন রোবটে রূপ দিতে চান, যা নিজেই ডকিং স্টেশনে গিয়ে ট্যাংক ভরে নেবে।

Future Farming১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফসল

২০ নভেম্বরের আগে গম বুনুন: উত্তর প্রদেশে শূন্য চাষ পদ্ধতির প্রশিক্ষণ দিল ইরি ও সিমিট

খড় পোড়ানোর বিকল্প হিসেবে শূন্য চাষে গম বপন ও ফসলের অবশিষ্টাংশ ব্যবস্থাপনায় পূর্ব উত্তর প্রদেশের ৬৩ জন কৃষক, যন্ত্রসেবাদাতা ও সম্প্রসারণকর্মীকে প্রশিক্ষণ দিয়েছে ইরি ও সিমিট।

IRRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)