সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

সাপুড়ের কাছ থেকে উদ্ধার করে বনে ছাড়া হলো ৫ সাপ

পটুয়াখালীর কুয়াকাটায় তিন প্রজাতির ৫টি সাপ উদ্ধার করে অবমুক্ত করেছেন অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা।

পটুয়াখালীর কুয়াকাটায় তিন প্রজাতির ৫টি সাপ উদ্ধার করে অবমুক্ত করেছেন অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা।

বুধবার (১ মার্চ) দুপুর ১২টায় সমুদ্র সৈকত সংলগ্ন ঝাউবনে এসব সাপ অবমুক্ত করা হয়।

অবমুক্ত করা সাপগুলোর মধ্যে বিষধর পদ্ম গোখরা ২টি, নির্বিষ দাঁড়াশ ২টি, মৃদু বিষধর কালনাগিনী ছিল ১টি। প্রতিটি সাপই ৬ ফুট লম্বা।

এ সময় উপস্থিত ছিলেন অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালী শাখার টিম লিডার আব্দুল কাইয়ুম, আসাদুল্লাহ আহসান মুসা, কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান ও মহিপুর বন বিভাগের বন কর্মীরা।

মঙ্গলবার দুপুরে এসব সাপ পটুয়াখালী আইনজীবী সমিতির সামনে থেকে আলমগীর নামে এক পেশাদার সাপুড়ের কাছ থেকে উদ্ধার করেন তারা। পরে সাপ ধরবেন না মর্মে মুচলেকা দিলে ওই সাপুড়েকে ছেড়ে দেওয়া হয়।

পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম জানান, বন বিভাগ অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যদের সহযোগিতা করেছে। বন্যপ্রাণী সংরক্ষণে তৎপর রয়েছে বন বিভাগ।

আসাদুজ্জামান মিরাজ/এফএ/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

মতামত

বায়ুদূষণ শুধু ঢাকার নয়: পোলট্রি খামার আর পাটকাঠির চুল্লির ধোঁয়া

লেখক ও গবেষক গওহার নঈম ওয়ারা লিখেছেন, ঝিনাইদহের মাদ্রাসার পাশে মুরগির খামারের দুর্গন্ধ থেকে পাটকাঠি পোড়ানো চারকোল কারখানা পর্যন্ত, ঢাকার বাইরেও বায়ুদূষণ বাড়ছে।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

ঠাকুরগাঁওয়ে নদীর ধারের জঙ্গলে দেখা মিলল দুর্লভ বনবিড়ালের

ঠাকুরগাঁওয়ে খ্যাঁকশিয়াল দেখতে গিয়ে নদীর ধারের জঙ্গল ও আখখেতের পাশে বনবিড়ালের দেখা পান অধ্যাপক তুহিন ওয়াদুদ; আলোকচিত্রী রেজাউল হাফিজ রাহী প্রথমবার এর ছবি তোলেন।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

২০৩৫ সালের মধ্যে শিশুদের রক্তে সিসার উচ্চমাত্রা ৯৫ শতাংশ কমানোর লক্ষ্য

জাতীয় কৌশলে শিশুদের রক্তে সিসার উচ্চমাত্রার হার ২০৩০ সালে ৫০ ও ২০৩৫ সালে ৯৫ শতাংশ কমানোর লক্ষ্য; ঢাকার সেমিনারে অর্থায়ন, পরীক্ষাগার ও দূষিত স্থান পরিষ্কারে জোর।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)