সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

পিরোজপুরের নাজিরপুরে ভাসমান চাষ

২৫০ বছর পুরনো ভাসমান চাষ

২৫০ বছর পুরনো ভাসমান চাষ

বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি ও গোপালগঞ্জসহ দক্ষিণাঞ্চলে বহু জায়গা বছরে অর্ধেকেরও বেশি সময় থাকে জলমগ্ন। এসব জলাবদ্ধতায় বছরের পর বছর আটকে থাকা জমিতে মানুষ বেঁচে প্রশ্নে প্রায় দু’শো বছর আগে শুরু করে ভাসমান চাষ। যা একসময় কৃষকের কাছে প্রতিকূল হলেও এখন হয়ে উঠেছে সম্ভাবনাময় এক কৃষিক্ষেত্র।

উপর থেকে দেখলে মনে হয় লম্বা আকৃতির একেকটা সবুজের গালিচা। পানির উপরে ভেসে থাকা কচুরিপানা ও জলজউদ্ভিদের সমন্বয়ে গড়া ভাসমাস স্তর বা ধাপের উপরে ফসল উৎপাদনের এই কৌশলকে বলা হয় ভাসমান চাষ। স্থানীয় কৃষি বিভাগের হিসাবে, শুধুমাত্র পিরোজপুর জেলাতে প্রায় দুশো হেক্টর জমিতে এই পদ্ধতিতে উৎপাদন হচ্ছে ফসল। বৈচিত্রময় ফসল আর সবজির চারা উৎপাদন করে টিকে আছে এলাকার শত শত কৃষক।

শত বছরের প্রাকৃতিক পদ্ধতির এই কৃষি অনুশীলন এখন অধিক ফসল উৎপাদনের প্রশ্নে ধাবিত হচ্ছে সার-কীটনাশক ব্যবহারের দিকে। এই চাষ ব্যবস্থার উপরে প্রভাব পড়েছে বিশ্বব্যাপি চলা বিরূপ জলবায়ূরও।

তবে জাতিসংঘ দ্বারা বিশ্বের ঐতিহ্যবাহী কৃষি অঞ্চল ঘোষণা এবং গণমাধ্যমে ব্যাপক প্রচারের ফলে সৃষ্টি হয়েছে বহুমুখী সম্ভাবনাও।

কিন্তু আদি এই কৃষি ঐতিহ্যকে ধরে, উৎপাদনে টিকে থাকার জন্য দরকার কৃষি ঋণ সহজীকরণ সহ সরকারের আরও সুপরিকল্পনা।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

ভিডিও

সম্পর্কিত খবর

শাকসবজি

মুন্সিগঞ্জে শীতের সবজি চারার মৌসুম, জলবায়ু আর খরচ নিয়ে দুশ্চিন্তায় চাষিরা

রবি মৌসুমের আগে মুন্সিগঞ্জ সদরের বীজতলা থেকে বছরে ১৫ থেকে ২০ কোটি টাকার শীতকালীন সবজির চারা বিক্রি হয়; জলবায়ু পরিবর্তন আর বাড়তি উৎপাদন খরচে চাষিদের দুশ্চিন্তা নিয়ে শাইখ সিরাজের ভিডিও প্রতিবেদন।

শাইখ সিরাজ১০ অক্টোবর ২০২৬১ মিনিটের ভিডিও
ছাদকৃষি

প্রবাস থেকে ফিরে মুন্সিগঞ্জে ছাদকৃষি গড়লেন এক উদ্যোক্তা

প্রবাসজীবন শেষ করে দেশে ফিরে মুন্সিগঞ্জের এক উদ্যোক্তা নিজের ভবনের ছাদে গড়ে তুলেছেন ফল-ফসলের বাগান; তাঁকে নিয়ে শাইখ সিরাজের ভিডিও প্রতিবেদন।

শাইখ সিরাজ৯ অক্টোবর ২০২৬১ মিনিটের ভিডিও

মন্তব্য

(০)