সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৯°পরিষ্কার আকাশআর্দ্রতা ৫৮%বাতাস ৬ কিমি/ঘ

পানি ছাড়াও শরীরকে হাইড্রেড রাখে যেসব খাবার

শরীর থেকে পানি কমে গেলে খনিজের ভারসাম্য বিনষ্ট করে। এতে শরীরের বিভিন্ন ক্রিয়াকলাপও বিঘ্নিত হয়। অনেকেই ঠিকমতো পানি পান করতে চান না। আর পানি কম খেলে তা আমাদের শরীরে ডিহাইড্রে

শরীর থেকে পানি কমে গেলে খনিজের ভারসাম্য বিনষ্ট করে। এতে শরীরের বিভিন্ন ক্রিয়াকলাপও বিঘ্নিত হয়। অনেকেই ঠিকমতো পানি পান করতে চান না। আর পানি কম খেলে তা আমাদের শরীরে ডিহাইড্রেশনের সমস্যা সৃষ্টি করতে পারে। কিছু খাবার আছে যা শরীরে পানির ঘাটতি পূরণ করে। আপনি যদি পানি ঠিকমতো পান না করেন তবে বেছে নিতে হবে সেসব খাবার।

১. পর্যাপ্ত শাকসবজি খান: প্রতিদিন যদি আপনি পর্যাপ্ত পরিমাণে শাকসবজি খান, তবে তা আপনার শরীরে প্রায় তিন কাপের বেশি পানি সরবরাহ করতে পারে। বিভিন্ন শবজি যেমন, শসা এবং লেটুসে প্রায় ৯৬ শতাংশ পর্যন্ত পানি থাকে। এ ছাড়া ফুলকপি ও পালংশাকে প্রায় ৯২ শতাংশ পানি থাকে। তাই আপনার শরীরে পানির চাহিদা মেটাতে বিকল্প হিসেবে বেছে নিতে পারেন বিভিন্ন শাকসবজি।

২. বিভিন্ন ফল: বিভিন্ন ধরনের ফলও আপনার শরীরের পানির চাহিদা অনেকটাই পূরণ করতে পারে। যেমন, টমেটোতে ৯৪ শতাংশ, স্ট্রবেরি ও তরমুজে ৯২ এবং আনারস ও কমলায় ৮৭ শতাংশ পর্যন্ত পানি থাকে, যা আপনার শরীরের পানির চাহিদা অনেকটাই পূরণ করতে পারে।

৩. কোল্ড কফি: কফিতে ক্যাফেইন থাকে আর এটি পানি দিয়েই বানানো হয়। তাই এটি আপনার শরীরকে হাইড্রেড করতে সহায়তা করতে পারে। তবে নিউইয়র্কভিত্তিক নিউট্রিশনের একজন নিবন্ধিত ডায়েটিশিয়ান এবং প্রতিষ্ঠাতা ব্রিজিট জেইটলিন বলেছেন, অত্যধিক ক্যাফেইন গ্রহণ করলে তা মাথাব্যথা, ঝাঁকুনি এবং অনিদ্রার কারণ হতে পারে। তাই দিনে এক বা দুই কাপের বেশি এটি না খাওয়াই ভালো।

৪. চিকেন স্যুপ: বেশিরভাগ স্যুপে ঝোল ও লবণ থাকায় তা শরীরে পানি ধরে রাখতে এবং ডিহাইড্রেশনের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে। আর এতে যদি আপনি টমেটো বা মুলার মতো সবজি ব্যবহার করেন, তা হলে সেটি আরও বেশি পানি সরবরাহ করবে আপনার শরীরে। এ ছাড়া এতে মুরগির মাংস থাকলে তা আপনার শরীরে প্রোটিনও সরবরাহ করবে।

৫. ডাবের পানি : ডাবের পানি আপনার শরীরকে হাইড্রেড রাখতে অনেক সহায়ক হতে পারে। এতে বেশি পরিমাণে পটাসিয়াম এবং কম পরিমাণে সোডিয়াম ও কার্বোহাইড্রেট থাকায় তা শরীরের জন্য অনেক উপকারী। আপনি ব্যায়াম করার পর শরীরকে আবার চাঙ্গা করতে ও শরীরে পানি সরবরাহ করতে ডাব খেতে পারেন।

আমাদেরসময়.কমসূত্র

দৈনন্দিন

সম্পর্কিত খবর

পরিবেশ

সাতক্ষীরার বস্তিতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারের ৭৪.৯ শতাংশ তীব্র খাদ্য নিরাপত্তাহীন

ঘূর্ণিঝড়, বন্যা ও নদীভাঙনে ঘর হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে ওঠা ৩৫৮ পরিবারের ওপর খানি বাংলাদেশ ও প্রানের গবেষণায় দেখা গেছে, ৭৪.৯ শতাংশ তীব্র খাদ্য নিরাপত্তাহীন, সামাজিক সুরক্ষার আওতায় মাত্র ৭.৫ শতাংশ।

চ্যানেল আই অনলাইন১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
দৈনন্দিন

এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, ২৯ অক্টোবর গণশুনানি করবে বিইআরসি

সরকারের কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি আর বিইআরসির সঙ্গে আলোচনার পর ১৫ ও ১৬ অক্টোবর দোকান বন্ধ রাখার কর্মসূচি তুলে নিয়েছেন এলপিজি ব্যবসায়ীরা; তাঁদের দাবি নিয়ে ২৯ অক্টোবর গণশুনানি।

নিউজবাংলা ২৪১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
দৈনন্দিন

ঘাটাইলের চান্দশীতে মাসের পর মাস জলাবদ্ধতা, পানির নিচে আবাদি জমি

টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার চান্দশী গ্রামে ড্রেনেজ না থাকায় শত শত পরিবার পানিবন্দি, আবাদি জমি তলিয়ে চাষ করতে পারছেন না কৃষকেরা; ইউএনও বলছেন, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা হবে।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)