সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াবে যেসব খাবার

ঋতু পরিবর্তন হলেই সর্দি-কাশি, জ্বর কিংবা ভাইরাল সংক্রমণের প্রকোপ বেড়ে যায়। আর বর্তমানে সারাদেশে শিশুদের হামে আক্রান্ত হওয়ার ঘটনাতে চিন্তিত সবাই।

ঋতু পরিবর্তন হলেই সর্দি-কাশি, জ্বর কিংবা ভাইরাল সংক্রমণের প্রকোপ বেড়ে যায়। আর বর্তমানে সারাদেশে শিশুদের হামে আক্রান্ত হওয়ার ঘটনাতে চিন্তিত সবাই।

তবে ভাইরাস-ব্যাকটেরিয়ার আক্রমণে অনেকেই দ্রুত অসুস্থ হয়ে পড়েন, আবার কেউ তুলনামূলকভাবে সুস্থ থাকেন। এই পার্থক্যের বড় কারণ শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি। আর এই ইমিউনিটি শক্তিশালী রাখতে সবচেয়ে বড় ভূমিকা রাখে প্রতিদিনের খাবার।

আমাদের প্রতিদিনের খাদ্যাভ্যাসই ঠিক করে দেয় শরীর কতটা সহজে রোগের সঙ্গে লড়াই করতে পারবে। কিছু খাবার নিয়মিত খেলে শরীরের প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিকভাবেই বাড়ে এবং সংক্রমণের ঝুঁকি কমে। জেনে নিন কোন খাবারগুলো আপনার শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়ার জন্য প্রস্তুত রাখবে -

১. ভিটামিন সি সমৃদ্ধ ফলকমলা, লেবু, আমলকী, পেয়ারা - এই ফলগুলোতে ভিটামিন সি বেশি থাকে, যা শরীরে অ্যান্টিবডি তৈরিতে সহায়তা করে। নিয়মিত এসব ফল খেলে ঠান্ডা-কাশির ঝুঁকি কমে।

২. সবুজ শাকসবজিপালং শাক, ব্রকলি, লাল শাকসহ বিভিন্ন সবুজ শাকসবজিতে থাকে ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো শরীরের কোষকে সুরক্ষা দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

৩. রসুন ও আদারসুনে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল উপাদান, যা সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। আদাও প্রদাহ কমাতে এবং রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে কার্যকর।

৪. দই ও প্রোবায়োটিক খাবারদইয়ের মতো প্রোবায়োটিক খাবার অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া বাড়ায়, যা সরাসরি ইমিউন সিস্টেমের সঙ্গে সম্পর্কিত। সুস্থ অন্ত্র মানেই শক্তিশালী রোগপ্রতিরোধ ক্ষমতা।

৫. বাদাম ও বীজজাতীয় খাবারকাঠবাদাম, আখরোট, সূর্যমুখী বীজে থাকে ভিটামিন ই ও ভালো ফ্যাট, যা শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক।

৬. প্রোটিনসমৃদ্ধ খাবারডিম, মাছ, মুরগির মাংস ও ডাল - এসব খাবার শরীরে প্রয়োজনীয় প্রোটিন সরবরাহ করে, যা অ্যান্টিবডি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

৭. হলুদহলুদের কারকিউমিন উপাদান প্রদাহ কমাতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। রান্নায় বা দুধের সঙ্গে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।

শুধু নির্দিষ্ট কিছু খাবার খেলেই হবে না, বরং সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা জরুরি। পাশাপাশি পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম এবং মানসিক চাপ কমানোও ইমিউনিটি শক্তিশালী রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ছোট ছোট অভ্যাসে পরিবর্তন আনলেই শরীরকে অনেকটাই সুরক্ষিত রাখা সম্ভব। তাই আজ থেকেই খাবারের তালিকায় এই পুষ্টিকর উপাদানগুলো যোগ করুন এবং নিজের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সচেতন হোন।

সূত্র: হার্ভার্ড হেলথ পাবলিশিং, মায়ো ক্লিনিক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)