সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

সুন্দরবনে ৯০টি কুমির ছাড়ছে বন বিভাগ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সুন্দরবনের হাড়বাড়িয়া এলাকায় ৩টি কুমির অবমুক্ত করা হয়েছে। সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে মোট ৯০টি কুমির অবমুক্ত করা হবে বলে জানিয়েছে বন বিভাগ।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সুন্দরবনের হাড়বাড়িয়া এলাকায় ৩টি কুমির অবমুক্ত করা হয়েছে। সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে মোট ৯০টি কুমির অবমুক্ত করা হবে বলে জানিয়েছে বন বিভাগ।

রোববার দুপুরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান ও উপ বন সংরক্ষক কবির হোসেন পাটোয়ারী হাড়বাড়িয়ায় এই তিনটি কুমির অবমুক্ত করেন।

এ সময় পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মুহম্মাদ বেলায়েত হোসেন, পশ্চিম সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ মহসিন হোসেন ও করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির উপস্থিত ছিলেন।

করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে ৯০টি কুমির অবমুক্ত করার উদ্যোগ নিয়েছে বন বিভাগ। এরই অংশ হিসেবে রোববার প্রথম দফায় ৩টি কুমির অবমুক্ত করা হয়েছে।

তিনি বলেন, করোনার কারণে এ কুমির অবমুক্তকরণ কার্যক্রম একটু বিঘ্নিত ও পিছিয়ে পড়েছে। তারপরও পযার্য়ক্রমে বাকি কুমিরগুলো বনের অভ্যন্তরের বিভিন্ন স্থানে অবমুক্ত করা হবে।

বিলুপ্ত প্রায় লবণ পানির প্রজাতির এ কুমিরের প্রজনন ও বংশ বিস্তারের উদ্দেশ্যেই ২০০২ সালে করমজলে কুমির প্রজনন কেন্দ্র গড়ে তোলে বনবিভাগ।

রোববার ৩টি কুমির অবমুক্তির পর বর্তমানে প্রজনন কেন্দ্রে ছোট বড় মিলিয়ে ১৯২টি কুমির রয়েছে। বাকি ৮৭টি অবমুক্তির অপেক্ষায় রয়েছে। সেগুলো অবমুক্তের পর কেন্দ্রে থাকবে ১০৫টি কুমির।

এরশাদ হোসেন রনি/এফএ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

৩৪ বছরে ৬০ হাজার চারা: চরফ্যাশনের ইমাম বাবুলের সবুজ গ্রাম

ভোলার চরফ্যাশনের মসজিদের ইমাম রেজাউল কিবরিয়া বাবুল পৈতৃক জমি বিক্রি করে নার্সারি গড়ে ৩৪ বছরে ৫০ থেকে ৬০ হাজার চারা ও ২৫ থেকে ৩০ হাজার তালবীজ রোপণ করেছেন।

এগ্রিকেয়ার২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মতামত

বায়ুদূষণ শুধু ঢাকার নয়: পোলট্রি খামার আর পাটকাঠির চুল্লির ধোঁয়া

লেখক ও গবেষক গওহার নঈম ওয়ারা লিখেছেন, ঝিনাইদহের মাদ্রাসার পাশে মুরগির খামারের দুর্গন্ধ থেকে পাটকাঠি পোড়ানো চারকোল কারখানা পর্যন্ত, ঢাকার বাইরেও বায়ুদূষণ বাড়ছে।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

ঠাকুরগাঁওয়ে নদীর ধারের জঙ্গলে দেখা মিলল দুর্লভ বনবিড়ালের

ঠাকুরগাঁওয়ে খ্যাঁকশিয়াল দেখতে গিয়ে নদীর ধারের জঙ্গল ও আখখেতের পাশে বনবিড়ালের দেখা পান অধ্যাপক তুহিন ওয়াদুদ; আলোকচিত্রী রেজাউল হাফিজ রাহী প্রথমবার এর ছবি তোলেন।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)