সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

নন্দীগ্রামে কোরবানির জন্য প্রস্তুত ৪৯ হাজার পশু

ঈদুল আজহার বাকি আর ২০ দিন। ঈদ উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ৪৯ হাজার ১৭১টি পশু। এ উপজেলায় কোরবানির চাহিদার তুলনায় এক হাজার ৬১টি পশু বেশি প্রস্তুত রাখা হয়েছে। উদ্বৃত্ত এ পশু উপজেলার বাইরে বিক্রি হবে বলে আশা করছেন খামারিরা।

ঈদুল আজহার বাকি আর ২০ দিন। ঈদ উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ৪৯ হাজার ১৭১টি পশু। এ উপজেলায় কোরবানির চাহিদার তুলনায় এক হাজার ৬১টি পশু বেশি প্রস্তুত রাখা হয়েছে। উদ্বৃত্ত এ পশু উপজেলার বাইরে বিক্রি হবে বলে আশা করছেন খামারিরা।

উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, নন্দীগ্রাম উপজেলায় কোরবানির জন্য খামার ও বাড়িতে মোটাতাজা করা হচ্ছে ৪৯ হাজার ১৭১টি পশু। এর মধ্যে গরু ১২ হাজার ১৮১টি, মহিষ ৭৭টি, ছাগল ৩৪ হাজার ৯৫৫টি ও ভেড়া ১৫৫৮টি।

বাড়তি লাভের আশায় খামারিদের পাশাপাশি বাড়িতে পশুপালন করছেন কৃষকরা। উপজেলার চাহিদার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানের চাহিদা পূরণ করবে এখানকার উদ্বৃত্ত পশু।

উপজেলায় দুই হাজার ২৫১টি ছোট-বড় খামারি ও কৃষক বিভিন্ন জাতের গরু, মহিষ, ছাগল ও ভেড়া পালন করছেন। এসব পশু মোটাতাজাকরণে খামারি ও কৃষকরা যাতে কোনো ধরনের ক্ষতিকর রাসায়নিক খাবার ব্যবহার না করেন, সেজন্য প্রচারণা চালানো হয়েছে বলে জানান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়।

খামারি ও কৃষকরা জানিয়েছেন, কেউ বাড়িতে আবার কেউ খামারে এসব পশু মোটাতাজা করছেন। প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা সবুজ ঘাস খাইয়ে বড় করা হচ্ছে এসব পশু। খড়ের পাশাপাশি খৈল, গমের ভুসি, ভুট্টার গুঁড়া, ধানের কুঁড়া, খড় ও বুটের খোসা খাওয়ান অনেকে।

কোরবানিতে বিক্রির জন্য ২২টি ষাঁড় প্রস্তুত করেছেন পৌরসভার নামুইট গ্রামের খামারি রহমত আলী। তার খামারে এক লাখ ৩০ হাজার থেকে তিন লাখ টাকা দামের পশু আছে।

রহমত আলী বলেন, 'গো-খাদ্যের দাম অনেক বেড়েছে। এসব পশুপালনে খরচ হয়েছে অনেক বেশি। তাই সঠিক দাম পাবো কি না তা নিয়ে চিন্তায় আছি।'

রহমান নগর মহল্লার খামারি মজিবর রহমান বলেন, 'গরুকে প্রাকৃতিক উপায়ে মোটাতাজা ও সুস্থ রাখতে খড়, ভাতের মাড়, তাজা ঘাস, খৈল, গম, ছোলা, ভুসিসহ বিভিন্ন পুষ্টিকর খাবার খাওয়ানো হচ্ছে। এ নিয়মে গরু মোটাতাজা করা হলে গরুর মাংস খেয়ে অসুস্থ হওয়ার ঝুঁকি থাকবে না। আবার প্রাকৃতিক উপায়ে মোটাতাজা করা গরুর চাহিদা থাকে বেশি। দামও পাওয়া যায় ভালো।'

নন্দীগ্রাম উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায় বলেন, কোনো ধরনের হরমোন ব্যবহার না করে নিরাপদ ও প্রাকৃতিক উপায়ে পশু মোটাতাজা করার জন্য খামারিদের পরামর্শ দেওয়া হয়েছে।

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)