সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

আবারও পোষা কুকুর নিয়ে বিবাদের জেরে প্রাণ গেলো চারজনের

ভারতে পোষা কুকুর নিয়ে বিবাদের জেরে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। রোববার (২০ আগস্ট) ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় এ ঘটনা ঘটে। এর আগে একই প্রদেশে পোষা কুকুর নিয়ে বিবাদের জেরে দুই প্রতিবেশীকে গুলি করে হত্যার ঘটনা ঘটে।

ভারতে পোষা কুকুর নিয়ে বিবাদের জেরে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। রোববার (২০ আগস্ট) ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় এ ঘটনা ঘটে। এর আগে একই প্রদেশে পোষা কুকুর নিয়ে বিবাদের জেরে দুই প্রতিবেশীকে গুলি করে হত্যার ঘটনা ঘটে।

পুলিশের সাব-ডিভিশনাল কর্মকর্তা মাহেন্দ্র সিং পারমার জানান, রোববার রাত ১টার দিকে উজ্জয়িনী জেলার বদনগর এলাকার বাসিন্দা দিলীপ পাওয়ার (৪৫) নিজের পোষা কুকুরকে পেটাচ্ছিলেন। তার এ কাণ্ড দেখে বাধা দেন স্ত্রী গঙ্গা (৪০), মেয়ে নেহা (১৭) ও ছেলে যোগেন্দ্র (১৪)। এ সময় ক্ষুব্ধ হয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করেন দিলীপ।

মাহেন্দ্র সিং জানান, এ পরিস্থিতি দেখে প্রাণ বাঁচাতে দিলীপের আরও দুই ছেলে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। পরে হাতে থাকা সেই ধারালো অস্ত্র দিয়ে নিজেকেও শেষ করেন দিলীপ। ভোর ৫টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশের দাবি, কয়েক মাস ধরে বেকার থাকা দিলীপ মাঝে মধ্যেই অতিরিক্ত মাত্রায় মদ পান করতেন। বেকার থাকায় মানসিকভাবে হতাশ ছিলেন তিনি। তবে স্ত্রী ও সন্তানদের হত্যার সময় তিনি মদ্যপ ছিলেন কি না, তা তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এর আগে বৃহস্পতিবার (১৮ আগস্ট) মধ্যপ্রদেশের ইনডোরে পোষা কুকুর নিয়ে বিবাদের জেরে দুই প্রতিবেশীকে গুলি হত্যার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে।

সূত্র: টাইমস নাও

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)