সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

পশুর হাটে অব্যবস্থাপনা, চারজনকে ৭০ হাজার টাকা জরিমানা

মহাসড়ক পশুর হাট মুক্ত রাখা ও কোরবানির পশুর হাটের সুষ্ঠু ব্যবস্থাপনাসহ আইনশৃঙ্খলা রক্ষায় ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় চারজনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মহাসড়ক পশুর হাট মুক্ত রাখা ও কোরবানির পশুর হাটের সুষ্ঠু ব্যবস্থাপনাসহ আইনশৃঙ্খলা রক্ষায় ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় চারজনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৪ জুন) ফেনী সদর, দাগনভূঞা, ছাগলনাইয়া ও সোনাগাজীর বিভিন্ন পশুর হাটে এসব অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ফেনী সদর উপজেলার বালিগাঁও সুন্দরপুর অস্থায়ী পশুর হাটে অভিযান পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পূদম পুষ্প চাকমা। অভিযানে এক ব্যক্তিকে আইন ভঙ্গ করায় ১৫ হাজার টাকা জরিমানা করেন তিনি।

কালীদহের হাজীর বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার। অভিযানে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ছাগলনাইয়া উপজেলায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশ। অভিযানে এক ব্যক্তিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

সোনাগাজী উপজেলায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার লুবনা। এ সময় এক ব্যক্তিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এদিন জেলাজুড়ে অভিযান পরিচালনা করে মোট চারজনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, মহাসড়ক পশুর হাট মুক্ত রাখা ও কোরবানির পশুর হাটের সুষ্ঠু ব্যবস্থাপনা লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

আবদুল্লাহ আল-মামুন/ইএ

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)