সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

রমজানের শুরুতে কলকাতায় সস্তা সব ফল

শুরু হয়েছে পবিত্র রমজান মাস। এই মাসজুড়ে ধর্মপ্রাণ মুসলিমরা প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন, আর সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ইফতারের মাধ্যমে সম্পন্ন করেন রোজা পালন। এই পবিত্র মাসে রোজাদারদের ইফতারের অন্যতম উপাদান থাকে বিভিন্ন ধরনের ফল। তাই রোজা শুরু হতেই কলকাতার ফলের আড়তগ

শুরু হয়েছে পবিত্র রমজান মাস। এই মাসজুড়ে ধর্মপ্রাণ মুসলিমরা প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন, আর সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ইফতারের মাধ্যমে সম্পন্ন করেন রোজা পালন। এই পবিত্র মাসে রোজাদারদের ইফতারের অন্যতম উপাদান থাকে বিভিন্ন ধরনের ফল। তাই রোজা শুরু হতেই কলকাতার ফলের আড়তগুলোতে বেড়ে গেছে ব্যস্ততা।

মেছুয়া, শিয়ালদহ পাইকারি ফলের বাজারসহ কলকাতার পাশের জেলাগুলোতেও পাইকারি ফলের আড়তে আসতে শুরু করেছে দেশি-বিদেশি নানা ধরনের ফল।

শিয়ালদহ পাইকারি ফলের আড়তের ব্যবসায়ীরা জানান, এই মুহূর্তে ফলের যথেষ্ট জোগান রয়েছে। পাশাপাশি, রমজানে ফলের দাম ঠিক রাখার জন্য বিদেশি ফলও আমদানি করা হয়েছে। তাই আশা করা হচ্ছে, এবার ফলের দাম কিছুটা কম থাকবে।

আরও পড়ুন>>

পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ফলের আড়ত মেছুয়া। মেছুয়ার পাইকারি ফলের ব্যবসায়ী আনিসূর আলি খান জাগো নিউজকে বলেন, ফলের আমদানি যথেষ্ট আছে। পাইকারি দাম মোটামুটি ঠিক আছে। আপেল ১৫০-১৮০ রুপি প্রতি কেজি, পেয়ারা ৮০-১০০ রুপি কেজি, তরমুজের আকার ও মান অনুযায়ী দাম হাঁকা হচ্ছে কেজিপ্রতি ৩০ থেকে ৩৫ রুপি। বেদানা ১০০-১৩০ রুপি প্রতি কেজি, পেঁপে ৪০-৫০ রুপি, কলার ডজন ৪০-৫০ রুপি, আঙ্গুর ১০০ রুপি প্রতি কেজি, আনারস প্রতি পিস ৫০-৬০ রুপি। অবশ্য এই আনারস খুচরা বাজারে বিক্রি হচ্ছে কেজি দরে।

ইফতারে শসার কদরও থাকে অনেক বেশি। বর্তমানে কলকাতায় শসা পাইকারি বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৫ থেক ৩০ রুপি। তবে সামনে এর দাম বাড়তে পারে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা।

কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বরাবরই কমলা অথবা মৌসুমী লেবু পিস হিসেবে বিক্রি হয়। এই দুই লেবুরই বর্তমানে পাইকারি পিস যাচ্ছে ছয় থেকে আট রুপি। কোনো কোনো জায়গায় এর দাম ওঠানামা করে আকার অনুযায়ী।

খেজুর ছাড়া যেন ইফতারের কথা ভাবাও যায় না। কলকাতার নিউমার্কেট খেজুর ও ড্রাই ফুডের পাইকারি ব্যবসায়ী গুড্ডু আনসারী জানান, রমজান উপলক্ষে প্রতি বছর ড্রাই ফুড ও খেজুরের চাহিদা থাকে প্রচুর। এবার ভালো মানের খেজুরের দাম পড়ছে ৮০০-৮৫০ রুপি কেজিপ্রতি। বিদেশ থেকেও আমদানি করা হচ্ছে বিভিন্ন ধরনের খেজুর। আর ড্রাই ফুড খুচরা বাজারে একটু ভালো কাজু-বাদাম নিতে গেলে প্রতি কেজি ৯০০ থেকে এক হাজার রুপি দাম পড়বে। কিসমিস প্রতি কেজি ৩০০ থেকে ৪৫০ রুপিতে পাওয়া যাচ্ছে। পেস্তা ও আখরোটের দাম একটু বেশি, ১৩০০-১৪০০ রুপি।

তবে ফল ও ড্রাই ফুডের পাইকারি ব্যবসায়ীদের ধারণা, এ বছর গোটা রমজানজুড়ে ফলের দাম এমনই থাকবে।

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)