সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

নওগাঁয় ফলের বাজারে আগুন, দাম শুনে খালি হাতে ফিরছেন নিম্ন আয়ের মানুষ

পবিত্র রমজানে সারাদিন রোজা রাখার পর পুষ্টির চাহিদা মেটাতে ইফতারে ফলের কদর থাকে তুঙ্গে। তবে নওগাঁর বাজারে সেই চাহিদাকেই পুঁজি করে ফলের দাম বাড়ানো হয়েছে অস্বাভাবিক হারে। গত তিন দিনের ব্যবধানে দেশি-বিদেশি প্রতিটি ফলের দাম কেজিতে ২০ থেকে ৮০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ফলে অনেক হতদরিদ্র ক্রেতা বাজারে এসে

পবিত্র রমজানে সারাদিন রোজা রাখার পর পুষ্টির চাহিদা মেটাতে ইফতারে ফলের কদর থাকে তুঙ্গে। তবে নওগাঁর বাজারে সেই চাহিদাকেই পুঁজি করে ফলের দাম বাড়ানো হয়েছে অস্বাভাবিক হারে। গত তিন দিনের ব্যবধানে দেশি-বিদেশি প্রতিটি ফলের দাম কেজিতে ২০ থেকে ৮০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ফলে অনেক হতদরিদ্র ক্রেতা বাজারে এসেও পছন্দের ফল না কিনে খালি হাতেই ফিরে যাচ্ছেন।

শহরের গোস্তহাটির মোড়, ব্রীজ মোড় ও সোনাপট্টি এলাকার বাজার ঘুরে দেখা যায়, রমজান শুরুর আগের তুলনায় বর্তমানে প্রায় সব ফলের দাম আকাশছোঁয়া। বর্তমানে প্রতি কেজি তরমুজ ৯০ টাকা (আগে ৬০-৭০ টাকা), পেঁপে ৮০ টাকা (আগে ৬০ টাকা) এবং মাল্টা ৩৪০ টাকা (আগে ২৮০ টাকা) দরে বিক্রি হচ্ছে। বিদেশি ফলের মধ্যে আপেল ৩০০-৪৪০ টাকা, আঙুর ৪০০ টাকা এবং উন্নত মানের খেজুর ১ হাজার ৫০০ টাকা কেজি পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে। এমনকি কলার হালিও ঠেকেছে ৪০-৫০ টাকায়।

বাজারে ফল কিনতে আসা রিকশাচালক মোহাম্মদ ইসলাম আক্ষেপ করে বলেন, রোজা রেখে ইফতারে পরিবার নিয়ে একটু ফল খাওয়ার ইচ্ছে ছিল। কিন্তু এখনকার যা দাম, তাতে ফল কেনা আমাদের জন্য অসম্ভব। আয়ও কমেছে, ফলের দামও বেড়েছে; তাই দাম শুনেই চলে যাচ্ছি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক চাকরিজীবী জানান, ব্যবসায়ীরা নানা অজুহাতে সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছেন। তরমুজ কেনার বাজেট না থাকায় কেবল দুই হালি কলা নিয়েই ফিরছেন তিনি।

ফল বিক্রেতারা অবশ্য সিন্ডিকেটের অভিযোগ অস্বীকার করছেন। 'আশা ফল ভাণ্ডার'-এর বিক্রেতা শাহজাহান আলী বলেন, রমজানে চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় পাইকারি বাজারেই দাম বেশি। পরিবহন খরচ ও সরবরাহ সংকটের কারণে আমরা বেশি দামে কিনতে বাধ্য হচ্ছি, তাই খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে।

এ বিষয়ে নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন বলেন, "রমজানে দাম বাড়িয়ে দেওয়াটা একটা প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ ফলের দাম সহনীয় রাখতে ভোক্তা অধিকারের পাশাপাশি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দ্রুতই অভিযানে নামবেন। কেউ সিন্ডিকেট করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরমান হোসেন রুমন/কেএইচকে/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)