সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

জ্বালানি তেলের দাম বাড়ায় খরচ বেড়েছে বোরো চাষে, অস্বস্তিতে কৃষকরা

মৌলভীবাজারে কনকনে শীতকে উপেক্ষা করেই বোরো ধান আবাদে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা। সকাল দুপুর শীতে জবুথবু হয়ে মাঠে বোরো ধানের চারা রোপণের কাজ করছেন তারা। চারা রোপণের পাশাপাশি চলছে জমি তৈরির কাজও।

মৌলভীবাজারে কনকনে শীতকে উপেক্ষা করেই বোরো ধান আবাদে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা। সকাল দুপুর শীতে জবুথবু হয়ে মাঠে বোরো ধানের চারা রোপণের কাজ করছেন তারা। চারা রোপণের পাশাপাশি চলছে জমি তৈরির কাজও।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বোরো ধানক্ষেতের মাঠ ঘুরে দেখা গেছে এসব চিত্র। স্থানীয় কৃষকরা বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় বোরো ধান চাষে খরচ আগের চেয়ে অনেক বেড়েছে। এছাড়া পর্যাপ্ত সেচের ব্যবস্থা না থাকায় চাষে দেরি হচ্ছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছরে উপজেলায় বোরো ধান চাষে চার হাজার ৬০২ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কয়েকবছর ধরে এ উপজেলার কৃষকেরা বোরো চাষে এগিয়ে এসেছেন।

আরও পড়ুন: হাওরে বাড়ছে বোরো ধানের চাষ উপজেলার পতনঊষার, মুন্সীবাজার, শমশেরনগর, আলীনগর ও রহিমপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দেখা যায়, শীতের সকালে কুয়াশায় মধ্যে বিভিন্ন জাতের বোরো ধানের চারা রোপণ করছেন চাষিরা। অনেকে চারা রোপণের জন্য জমি প্রস্তুত করছেন। আবার অনেকেই চারা গাছে পরিচর্যা করছেন। তবে সেচ সংকট, স্যার ও তেলের দাম বাড়ায় অস্বস্তিতে ভুগছেন অনেক কৃষক।

রহিমপুর ইউনিয়নের কৃষক আব্দুল আহাদ জাগো নিউজকে বলেন, দুই বছর ধরে ২ একর জমিতে বোরো ধান আবাদ করেছি। জমি প্রস্তুতি শেষে চারা রোপণ করছি। পর্যাপ্ত সেচের সুবিধা থাকলে আরও ২/৩ একর জমিতে বোরো চাষ করতাম।

শমশেরনগর ইউনিয়নের কৃষক মজিদ মিয়া জাগো নিউজকে বলেন, তিন একর জমিতে এ বছর বোরো ধান চাষ করবো। তেলের দাম বাড়ায় সেচ ও হাল চাষে খরচ অনেক বেড়েছে। আমন মৌসুমের মতো বোরো মৌসুমে ধানের দাম থাকলে কৃষকেরা লাভবান হবেন।

আরও পড়ুন: কুমিল্লায় বোরো আবাদ শুরু কমলগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিশ্বজিৎ রায় বলেন, বোরো ধান আবাদ করার জন্য আমরা কৃষকদের সহযোগিতা করছি। এ উপজেলায় আগের তুলনায় বোরো চাষ অনেক বেড়েছে। আউশ, আমনের পাশাপাশি বোরো চাষে কৃষকেরা আগ্রহী হচ্ছেন। ধানের বাজারমূল্য ভালো থাকায় এবছর অন্যান্য বছরের তুলনায় বেশি আবাদ হবে।

আব্দুল আজিজ/জেএস/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

নিজস্ব কারখানা ছেড়ে চুক্তিভিত্তিক ও যৌথ কারখানায় ঝুঁকছে উদ্ভিজ্জ মাংস

চাহিদা অনিশ্চিত থাকায় উদ্ভিজ্জ মাংসের ব্র্যান্ডগুলো নিজস্ব কারখানার বদলে চুক্তিভিত্তিক উৎপাদন, যৌথ অবকাঠামো ও মাংস প্রক্রিয়াকরণের পুরোনো যন্ত্রপাতির দিকে ঝুঁকছে বলে জানিয়েছেন শিল্পসংশ্লিষ্টরা।

FoodNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

সারের দাম দেখার প্ল্যাটফর্ম ক্লিয়ারকস্টে বিনিয়োগ, সালফার সংকটে কমছে ফসফরাস

কৃষকদের সারের দাম ও চালান দেখার এবং সরবরাহ চুক্তির সুযোগ দেওয়া কানাডার স্টার্টআপ ক্লিয়ারকস্ট সিরিজ এ তহবিল পেয়েছে; ২০২৭ সালের শুরুতে উত্তর আমেরিকাজুড়ে নতুন প্ল্যাটফর্ম চালু করবে তারা।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)