সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

নওগাঁয় বাড়ির ছাদে বাগান

শখের বশে বাড়ির ছাদে ফল ও সবজির বাগান করেছেন আহসান হাবিব রতন। নওগাঁ শহরের সুলতানপুর এলাকায় বাড়ির ছাদে শোভা পাচ্ছে তার শখের বাগান। ছাদে বাগান করে তিনি যেমন মনে আনন্দ পাচ্ছেন; তেমন

শখের বশে বাড়ির ছাদে ফল ও সবজির বাগান করেছেন আহসান হাবিব রতন। নওগাঁ শহরের সুলতানপুর এলাকায় বাড়ির ছাদে শোভা পাচ্ছে তার শখের বাগান। ছাদে বাগান করে তিনি যেমন মনে আনন্দ পাচ্ছেন; তেমনি বিশুদ্ধ শাক-সবজি ও ফল পাচ্ছেন।

কৃষি ডিপ্লোমা নিয়ে পড়াশোনা করেছেন আহসান হাবিব রতন। শখের বশে বাড়ির ছাদে লাগিয়েছেন ফুল, ফল ও সবজির বাগান। প্রথমে বাড়ির ছাদে টবে ফুল গাছ লাগান তিনি। বাগান বাড়াতে একবছর আগে বগুড়া থেকে কমলা গাছ এনে ১০টি ড্রামে রোপণ করেন। এখন সেই গাছে কমলা ধরেছে। শুধু কমলাই নয়; ছোট-বড় টবে লাগানো হয়েছে বিভিন্ন ধরনের থাই জাম্বুরা, স্ট্রবেরি, পেয়ারা, জলপাই, কামরাঙ্গা, করমচা, অ্যালোভেরা, গোলাপ, গাধা ফুল ও ফলের ৮০ রকমের গাছ।

আহসান হাবিব রতন বলেন, ‘ছাদ বাগানের গাছের গোড়ায় ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করি। এছাড়া তিন মাস পর পর পরিচর্যা করা হয়। এতে ছাদে বাগান করা খুবই লাভজনক। বাড়িতে আত্মীয়-স্বজন এলে বিশুদ্ধ ফল খাওয়াতে পারি। প্রতিবেশীরাও বাড়ির ছাদে বাগান করার জন্য বিভিন্ন পরামর্শ নিয়ে যাচ্ছেন।’

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মনোজিত কুমার মল্লিক বলেন, ‘বাড়ির ছাদকে ফেলে না রেখে বিভিন্ন ধরনের শাক-সবজি ও ফলের আবাদ করা সম্ভব। এতে কীটনাশকমুক্ত ফল উৎপাদন করা সম্ভব। বাড়ির ছাদে বাগান করতে কৃষি উপ-সহকারী কর্মকর্তারা সহযোগিতা করবেন। এছাড়া কৃষি বিভাগের ওয়েবসাইট থেকেও অনেকে জানতে পারবেন।’

জাগো নিউজ ২৪সূত্র

ছাদকৃষি

সম্পর্কিত খবর

ছাদকৃষি

ইউটিউব দেখে ছাদে আর আঙিনায় ড্রাগন, বছরে লাখ টাকা লাভ মতলবের বিদেশফেরত হানিফের

চাঁদপুরের মতলব দক্ষিণে বাড়ির ১,৪০০ বর্গফুট ছাদে ও সাড়ে ৬ শতক আঙিনায় ২০২৪ সালে ড্রাগন লাগিয়েছিলেন ৬২ বছরের আবু হানিফ; এখন বছরে লাখ টাকার বেশি লাভ করছেন, এবার ইজারা নিয়েছেন আরও ৬০ শতক জমি।

প্রথম আলো১২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ছাদকৃষি

ছাদের জলাধারে দুই হাজার ঝিনুকে মুক্তা চাষ, অভয়নগরের কলেজছাত্রের উদ্যোগ

যশোরের অভয়নগরের কলেজছাত্র আব্দুর রহমান ২০২১ সালে ফেসবুক দেখে মুক্তা চাষ শুরু করেন; এখন ছাদের কৃত্রিম জলাধারে দুই হাজার আর বোনের বাড়ির পুকুরে সাড়ে তিন হাজার ঝিনুক আছে তাঁর।

কৃষি সময়১২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ছাদকৃষি

প্রবাস থেকে ফিরে মুন্সিগঞ্জে ছাদকৃষি গড়লেন এক উদ্যোক্তা

প্রবাসজীবন শেষ করে দেশে ফিরে মুন্সিগঞ্জের এক উদ্যোক্তা নিজের ভবনের ছাদে গড়ে তুলেছেন ফল-ফসলের বাগান; তাঁকে নিয়ে শাইখ সিরাজের ভিডিও প্রতিবেদন।

শাইখ সিরাজ৯ অক্টোবর ২০২৬১ মিনিটের ভিডিও

মন্তব্য

(০)