সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

আম-ডাল রান্নায় ডাল গলতে চায় না? জানুন সঠিক নিয়ম

গরমের দিনে ভাতের সঙ্গে টক স্বাদের আম-ডাল অনেকেরই প্রিয় একটি পদ। তবে অনেক সময় দেখা যায় - ডাল ঠিকমতো সেদ্ধ হতে চায় না বা শক্ত থেকেই যায়। এতে পুরো রান্নার স্বাদই যেন আর পূর্ণতা পায় না।

গরমের দিনে ভাতের সঙ্গে টক স্বাদের আম-ডাল অনেকেরই প্রিয় একটি পদ। তবে অনেক সময় দেখা যায় - ডাল ঠিকমতো সেদ্ধ হতে চায় না বা শক্ত থেকেই যায়। এতে পুরো রান্নার স্বাদই যেন আর পূর্ণতা পায় না।

তবে জানেন কি? এর পেছনে থাকে একটি সাধারণ ভুল - রান্নার শুরুতেই ডালে কাঁচা আম দিয়ে দেওয়া। টক উপাদান আগে দিলে ডাল শক্ত হয়ে যেতে পারে এবং সেদ্ধ হতে সময় বেশি লাগে। তাই সঠিক সময়ে আম যোগ করাই এই রান্নার মূল কৌশল।

চলুন জেনে নেওয়া যাক, কীভাবে বানাবেন সুস্বাদু আম-ডাল।

উপকরণ

১. মসুর ডাল ১ কাপ২. কাঁচা আম ১টি টুকরা করা৩. পিঁয়াজ কুচি ১টি৪. কাঁচামরিচ ২-৩টি৫. হলুদ গুঁড়া আধা চা চামচ৬. লবণ স্বাদমতো৭. তেল ২ টেবিল চামচ৮. শুকনা মরিচ ২টি৯. সরিষা বা পাঁচফোড়ন আধা চা চামচ১০. পানি প্রয়োজনমতো১১. রসুন কুচি ২-৩ কোয়া

প্রস্তুত প্রণালি

প্রথমে ডাল ভালোভাবে ধুয়ে পানি ও হলুদ দিয়ে সেদ্ধ করতে দিন। ডাল প্রায় সিদ্ধ হয়ে নরম হয়ে এলে তাতে কাঁচা আমের টুকরা যোগ করুন। এই ধাপটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ - ডাল আগে সেদ্ধ না করে আম দিলে ডাল শক্ত থেকে যেতে পারে।

অন্যদিকে কড়াইতে তেল গরম করে পিঁয়াজ-রসুন কুচি ভেজে নিন। এরপর শুকনা মরিচ ও সরিষা বা পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দিন। ফোড়নটি সেদ্ধ ডালের মধ্যে ঢেলে দিন।

এরপর লবণ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন, যাতে আম নরম হয়ে টক স্বাদ ডালে মিশে যায়। হয়ে গেলে নামিয়ে নিন।

জাগো নিউজ ২৪সূত্র

রান্নাবান্না

সম্পর্কিত খবর

রান্নাবান্না

ঘরেই ক্যাফে-স্টাইলের ক্রিমি প্রন পাস্তা: উপকরণ আর রান্নার ধাপ

২৫০ গ্রাম পাস্তা, এক কাপ চিংড়ি, ১০০ গ্রাম চিজ, মেয়োনিজ আর দুধে তৈরি ঘন ক্রিমি সসে প্রন পাস্তা; সেদ্ধ থেকে পরিবেশন পর্যন্ত সময় লাগে অল্পই।

সারাবাংলা১৪ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
স্বাস্থ্য

প্রোটিন শেক কি খাবারের বিকল্প? কার কতটা প্রোটিন লাগে

প্রাপ্তবয়স্কের দৈনিক প্রতি কেজি ওজনে ০.৮ গ্রাম প্রোটিন লাগে, ৭০ কেজির মানুষের ৫৬ গ্রাম, যা সুষম খাবার থেকেই মেলে; প্রোটিন শেক দরকার কেবল যাঁদের চাহিদা খাবারে পূরণ হয় না।

প্রথম আলো১৪ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
রান্নাবান্না

মৌসুমি তালের পিউরিতে নরম কেক, ঘরে বানানোর সহজ রেসিপি

আধা কাপ তালের পিউরি, এক কাপ ময়দা, দুটি ডিম আর এক-তৃতীয়াংশ কাপ গুঁড়া দুধ ও তেলে ওভেনে ১৩০ ডিগ্রি সেলসিয়াসে ৩৫-৪০ মিনিটে তৈরি হয় তুলতুলে তালের কেক।

এগ্রিকেয়ার২৪১৪ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)