সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

গুরুদাসপুরে শতকোটি টাকার লিচু বিক্রির সম্ভাবনা

উদ্বোধনের মধ্যদিয়ে জমে উঠেছে উত্তরবঙ্গের বৃহৎ লিচুর মোকাম নাটোরের গুরুদাসপুরের বেড়গঙ্গারামপুর কানুমোল্লার বটতলা। লিচুর আড়তগুলোতে টসটসে লিচু সংগ্রহ শুরু হয়েছে।

উদ্বোধনের মধ্যদিয়ে জমে উঠেছে উত্তরবঙ্গের বৃহৎ লিচুর মোকাম নাটোরের গুরুদাসপুরের বেড়গঙ্গারামপুর কানুমোল্লার বটতলা। লিচুর আড়তগুলোতে টসটসে লিচু সংগ্রহ শুরু হয়েছে।

বুধবার (১০ মে) দুপুর ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে লিচুর আড়তের উদ্বোধন করেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রাবণী রায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ৩ লাখ ৬৯০ মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে এলাকায় প্রায় ৪১০ হেক্টর জমিতে মোজাফ্ফর জাতের আগাম লিচুর আবাদ হয়েছে। বৈশাখের শেষ সপ্তাহ থেকে এ লিচু সংগ্রহ শুরু হয়। গাছ থেকে সংগ্রহ করা লিচু দ্রুত মোকামে পাঠাতে প্রস্তত আড়তদার ব্যবসায়ীরা। ২০০০ সালে গড়ে ওঠা এ লিচুর মোকামে দূর-দূরান্ত থেকে আসা ব্যাপারীদের থাকা খাওয়া ও সমস্যা সমাধানের ব্যাপারে আশ্বাস দিয়েছেন ইউএনও শ্রাবণী রায়।

উদ্বোধনী সভায় লিচু আড়তদার মালিক সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, মোকামে শতাধিক আড়তে সারাদিন লিচু পাইকারি বেচাকেনা হয়। এসব লিচু আবাদ ও বেচাকেনায় প্রতিদিন প্রায় সাত হাজার শ্রমিক নিয়োজিত আছেন। তবে তাপমাত্রা ৩০-৩২ ডিগ্রির মধ্য থাকলে লিচুর ফলন আরও বেশি হতো বলে জানান তিনি।

আড়তদার মালিক সমিতির সেক্রেটারি রেজাউল করিম ও আব্দুল মান্নান জানান, মোকামে প্রতি হাজার লিচু ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ২০০ পর্যন্ত টাকা দরে বিক্রি হচ্ছে। এ বছর কমপক্ষে ১০০ কোটি টাকার লিচু বেচাকেনা হবে এ মোকাম থেকে।

লিচুচাষি রবিউল করিম, আব্দুল্লাহ, ইউসুফ আলী, মোবারক আলীসহ অনেকে জানান, লিচুর ন্যায্য দাম পেয়ে তারা খুশি। এ আড়ত থেকে প্রতিদিন ৩০-৪০ ট্রাক লিচু (প্রতি ট্রাকে ২০০ ঝুড়ি, এক ঝুড়িতে ২ হাজার ২০০টি লিচু থাকে) ঢাকা, সিলেট, চট্টগ্রাম, যশোরসহ দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা পাইকারি দামে কিনে নিয়ে যাচ্ছেন। গুরুদাসপুরে এবার লিচুর বাম্পার ফলন হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা হারুনর রশিদ বলেন, উপজেলার ৪১০ হেক্টর জমির মধ্যে ৩৯৫ হেক্টর মোজাফ্ফর এবং ১৫ হেক্টর জমিতে বোম্বাই ও চায়না-৩ জাতের লিচুর আবাদ করা হয়েছে। লক্ষ্যমাত্রা ৫৭০টি বাগানে ৩ লাখ ৬৯০ মেট্রিক টন লিচু উৎপাদন হবে। যার বিক্রয়মূল্য প্রায় ৫০ কোটি টাকা।

রেজাউল করিম রেজা/এসআর/ইএ

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)