সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

ব্যতিক্রমী কাজে প্রশংসিত ‘হাদিয়া ফাউন্ডেশন’

চাঁদপুরে ব্যতিক্রমী সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে প্রশংসিত হচ্ছে 'হাদিয়া ফাউন্ডেশন' নামের একটি সংগঠন। পরিবেশ রক্ষায় সড়কের পাশে গাছের চারা রোপণসহ নানা কর্মসূচি পালন করছে সংগঠনের কর্মীরা।

চাঁদপুরে ব্যতিক্রমী সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে প্রশংসিত হচ্ছে 'হাদিয়া ফাউন্ডেশন' নামের একটি সংগঠন। পরিবেশ রক্ষায় সড়কের পাশে গাছের চারা রোপণসহ নানা কর্মসূচি পালন করছে সংগঠনের কর্মীরা।

স্থানীয়রা জানায়, ২০২১ সালে প্রতিষ্ঠার পর থেকে গ্রামের বিভিন্ন সড়কের পাশে ৪০০ খেজুর গাছের চারা রোপণ করেছে হাদিয়া ফাউন্ডেশন। ব্যতিক্রমী উদ্যোগের পেছনে রয়েছে প্রবাসীদের ঘাম ঝরা অর্থ আর একঝাঁক তরুণের কর্মতৎপরতা। শুধু বৃক্ষরোপণ নয় সম্প্রতি শারীরিক প্রতিবন্ধী এক যুবককে কর্মসংস্থানের জন্য একটি দোকানসহ মালামাল তুলে দেয় ফাউন্ডেশনটি। এছাড়া অসহায় নারীদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ করা হয়।

আরও পড়ুন: পাখি রক্ষায় ইউপি চেয়ারম্যানের ব্যতিক্রমী উদ্যোগ

হাদিয়া ফাউন্ডেশনের অর্থায়নে একটি হাফেজিয়া মাদরাসাও পরিচালিত হয়ে আসছে। যে মাদরাসায় অর্ধশতাধিক ছাত্র-ছাত্রী কোরআন শিক্ষাসহ ধর্মীয় লেখাপড়া করে থাকে

হাদিয়া ফাউন্ডেশনের সুবিধাভোগী পান্না বেগম জানান, এলাকার তরুণরা আমাদের ছাগল দিয়েছে। এ ছাগল বড় করে বিক্রি করবো। তখন বিক্রির টাকা কাজে লাগানো যাবে। আমরা গরিব মানুষ পরিবারে দেখার কেউ নেই। তারা যে সহযোগিতা করছে তাতে আমরা খুশি।

প্রতিবন্ধী সাজু হোসেন বলেন, আমি কোনো কাজ করতে পারি না। হাদিয়া ফাউন্ডেশন দোকানসহ মালামাল দিয়েছে। আমার ভাই ও তার ছেলে সহযোগিতা করে। এ দোকানের মাধ্যমে আমি নিজের খরচ চালিয়ে যেতে পারবো।

আরও পড়ুন: মেয়োনেজের ব্যতিক্রমী ব্যবহার

ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান বলেন, দেশে নানান ধরনের সংগঠন আছে কিন্তু সবাই কাজ করে না। হাদিয়া ফাউন্ডেশন তার ব্যতিক্রম। শুরু মানুষের জন্য কাজ করছে তারা।

ফরিদগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, প্রতি উপজেলায় অন্তত ২০-২৫ টি সামাজিক সংগঠন রয়েছে। এরমধ্যে হাদিয়া ফাউন্ডেশনের কার্যক্রম প্রশংসনীয়। আসলে সংগঠনের তরুণ সদস্যরা সক্রিয় হলে কাজের গতি অনেক বেড়ে যায়। তাদের কর্মকাণ্ডগুলা উৎসাহজনক।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

৩৪ বছরে ৬০ হাজার চারা: চরফ্যাশনের ইমাম বাবুলের সবুজ গ্রাম

ভোলার চরফ্যাশনের মসজিদের ইমাম রেজাউল কিবরিয়া বাবুল পৈতৃক জমি বিক্রি করে নার্সারি গড়ে ৩৪ বছরে ৫০ থেকে ৬০ হাজার চারা ও ২৫ থেকে ৩০ হাজার তালবীজ রোপণ করেছেন।

এগ্রিকেয়ার২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মতামত

বায়ুদূষণ শুধু ঢাকার নয়: পোলট্রি খামার আর পাটকাঠির চুল্লির ধোঁয়া

লেখক ও গবেষক গওহার নঈম ওয়ারা লিখেছেন, ঝিনাইদহের মাদ্রাসার পাশে মুরগির খামারের দুর্গন্ধ থেকে পাটকাঠি পোড়ানো চারকোল কারখানা পর্যন্ত, ঢাকার বাইরেও বায়ুদূষণ বাড়ছে।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

ঠাকুরগাঁওয়ে নদীর ধারের জঙ্গলে দেখা মিলল দুর্লভ বনবিড়ালের

ঠাকুরগাঁওয়ে খ্যাঁকশিয়াল দেখতে গিয়ে নদীর ধারের জঙ্গল ও আখখেতের পাশে বনবিড়ালের দেখা পান অধ্যাপক তুহিন ওয়াদুদ; আলোকচিত্রী রেজাউল হাফিজ রাহী প্রথমবার এর ছবি তোলেন।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)