সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

স্বাস্থ্যকর হলেও যাদের জন্য ক্ষতিকর পানিফল

শীতের আগে বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় পানিফল। বছরের অন্য সময় এটি খুব একটা পাওয়া যায় না, তাই চাহিদাও থাকে বেশি। পানিতে জন্মানো এই ফলের স্বাদ মিষ্টি এবং পুষ্টিগুণেও ভরপুর, তাই অনেকেই এটি খেতে ভালোবাসেন।

শীতের আগে বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় পানিফল। বছরের অন্য সময় এটি খুব একটা পাওয়া যায় না, তাই চাহিদাও থাকে বেশি। পানিতে জন্মানো এই ফলের স্বাদ মিষ্টি এবং পুষ্টিগুণেও ভরপুর, তাই অনেকেই এটি খেতে ভালোবাসেন।

পুষ্টিবিদরা বলছেন, পানিফল হলো শক্তির একটি প্রাকৃতিক উৎস। এতে ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, ভিটামিন বি১২ ও ভিটামিন সি রয়েছে, যা শীতের শুরুতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। সবচেয়ে বড় সুবিধা হলো, অন্যান্য ফলের তুলনায় এতে পানির পরিমাণ অনেক বেশি। তাই শীতের ঠান্ডায় যারা পর্যাপ্ত পানি খেতে পারেন না, তাদের জন্য পানিফল শরীরে আর্দ্রতা বজায় রাখার একটি আদর্শ বিকল্প।

১. ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্ট্যান্স আছে যাদের, তাদের জন্য পানিফল ঝুঁকিপূর্ণ। এতে কার্বোহাইড্রেট বেশি থাকায় বেশি পরিমাণে খেলে রক্তে শর্করা খুব দ্রুত বেড়ে যেতে পারে।

২. কিডনির সমস্যা থাকলে পানিফল খাওয়া ঠিক নয়। কারণ এতে পটাশিয়াম অনেক বেশি, যা কিডনির স্বাভাবিক কাজকে চাপের মুখে ফেলতে পারে। কিডনি রোগীদের অতিরিক্ত সোডিয়াম খাওয়া নিষিদ্ধ-সংরক্ষিত পানিফলে সোডিয়াম থাকে আরও বেশি। এগুলো খেলে রক্তচাপ বাড়তে পারে এবং কিডনির অবস্থাও খারাপ হতে পারে।

৩.পানিফলে ফাইবার বেশি থাকে। তাই যাদের হজম শক্তি দুর্বল, তারা বেশি পরিমাণে খেলে পেটফাঁপা, গ্যাস বা অস্বস্তি হতে পারে। এছাড়া যারা আগে থেকেই ইরিটেবল বাওয়েল সিনড্রম (আইবিএস) বা হজমের সমস্যা ভুগচ্ছেন, তাদের জন্য এটি বেশি খাওয়া ঠিক নয়।

৪. যাদের অ্যালার্জির সমস্যা আছে, তাদের জন্য পানিফলেও প্রতিক্রিয়া হতে পারে। যদিও সাধারণভাবে এই ফলে অ্যালার্জি খুব দেখা যায় না, তবুও কিছু মানুষে বমি, ডায়রিয়া বা ত্বকে চুলকানি দেখা দিতে পারে। তাই কারো এমন সমস্যা থাকলে পানিফল খাওয়ার আগে সতর্ক হওয়া প্রয়োজন।

৫. যারা রক্ত পাতলা করার ওষুধ খান, তাদের পানিফল না খাওয়াই ভালো। কারণ পানিফলে ভিটামিন কে থাকে, যা রক্ত জমাট বাঁধায় সাহায্য করে। এতে ওষুধের কার্যক্ষমতা কমে যেতে পারে এবং হঠাৎ ঝুঁকি তৈরি হতে পারে।

এছাড়া পানিফল শীতল ধরনের ফল। তাই এটি খাওয়ার সঙ্গে সঙ্গে পানি খাওয়া ঠিক নয়। কারণ পানি খেলে শরীরে ঠান্ডা লাগার প্রবণতা বাড়তে পারে এবং সর্দি-কাশির মতো সমস্যা দেখা দিতে পারে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন: এই শীতে প্রতিদিন টমেটো সালাদ খাবেন যে কারণেমুচমুচে খাবার কেন আমাদের মস্তিষ্ক পছন্দ করে

এসএকেওয়াই/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)