সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

পশ্চিমবঙ্গে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, খুশি মৎস্যজীবীরা

পশ্চিমবঙ্গজুড়ে কোথাও থেমে থেমে, কোথাও আবার ভারী বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মৌসুমে রাজ্যটিতে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। গত কয়েক বছর এই সময় পশ্চিমবঙ্গে সেভাবে ইলিশের দেখা না মিললেও এবার যেন সুদিন ফিরেছে। দীঘার মৎস্যজীবীদের জালে কয়েকদিনে ধরা পড়েছে প্রায় সাত টন ইলিশ।

পশ্চিমবঙ্গজুড়ে কোথাও থেমে থেমে, কোথাও আবার ভারী বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মৌসুমে রাজ্যটিতে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। গত কয়েক বছর এই সময় পশ্চিমবঙ্গে সেভাবে ইলিশের দেখা না মিললেও এবার যেন সুদিন ফিরেছে। দীঘার মৎস্যজীবীদের জালে কয়েকদিনে ধরা পড়েছে প্রায় সাত টন ইলিশ।

চলতি বছর ইলিশের মৌসুম শুরু হওয়ার পর থেকে একাধিকবার গভীর নিম্নচাপের সতর্কতার জেরে জেলেদের সমুদ্রে যাওয়া নিষিদ্ধ ছিল। তার ওপর, সম্প্রতি উপকূলে বিমান মহড়ার জন্য দু'দফায় ছয়দিন মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল কর্তৃপক্ষ। বেশ কিছুদিন বন্ধ থাকার পর গভীর সমুদ্রে মাছ ধরতে যান দীঘার জেলেরা। তখনই ধরা পড়তে থাকে ঝাঁকে ঝাঁকে ইলিশ।

আরও পড়ুন>>

সঞ্জয় বর্মন নামে এক জেলে জানিয়েছেন, গত তিন-চারদিনে দীঘায় সাত টন ইলিশ ধরা পড়েছে। আরও কিছু ট্রলার ইলিশ নিয়ে ফিরছে। পাইকারি বাজারে চাহিদা থাকায় আশা করা হচ্ছে, এ বছর ইলিশের ভালো দাম পাওয়া যাবে।

সরেজমিনে দেখা যায়, কলকাতা ও তার পার্শ্ববর্তী শহরাঞ্চলগুলোতে খুচরা বাজারে ৪০০ থেকে ৪৫০ গ্ৰামের ইলিশ ৫৫০ রুপি কেজি দরে বিক্রি হচ্ছে। ৫০০ থেকে ৬০০ গ্ৰামের ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৮৫০ রুপিতে। ৭০০ থেকে ৮০০ গ্ৰাম ওজনের ইলিশের দাম হাঁকা হচ্ছে কেজিপ্রতি এক হাজার রুপি। আর এক কেজি বা তার বেশি ওজনের ইলিশ ১ হাজার ৩০০ থেকে দেড় হাজার রুপিতে বিক্রি হচ্ছে।

তবে জায়গাভেদে ইলিশের দাম কিছুটা ওঠানামা করতে দেখা গেছে।

কয়েকদিন আগে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ কেন্দ্রীয় বাজেটে সামুদ্রিক মাছের ওপর পাঁচ শতাংশ করছাড়ের ঘোষণা দিয়েছেন। তার ওই ঘোষণার পর এবার দীঘার মোহনায় টন টন ইলিশ ধরা পড়ায় খুশির অন্ত নেই মৎস্যজীবীদের। এছাড়া, ভোজনপ্রিয় বাঙালিদের পাতেও এ বছর কিছুটা সহজে ইলিশ পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

চিংড়ি রপ্তানি বাড়াতে ডিজিটাল ট্রেসেবিলিটির তাগিদ বাণিজ্যমন্ত্রীর

ভারতের চেয়ে প্রায় ৪২ শতাংশ বেশি চিংড়ি চাষের জমি থাকলেও রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ; উৎপাদন থেকে রপ্তানি পর্যন্ত ডিজিটাল ট্রেসেবিলিটি ও শ্রম অধিকার নিশ্চিতের আহ্বান বাণিজ্যমন্ত্রীর।

বাংলা নিউজ ২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

নেত্রকোনার হাওরে দেশি মাছ কমছে, ২৯ প্রজাতি হারিয়ে গেছে

বারসিকের তথ্যে, নেত্রকোনার হাওরে ছয় দশক আগে অন্তত ১১৫ প্রজাতির দেশি মাছ ছিল; এখন দেখা মেলে ৬১ প্রজাতির, ২৯টি পুরোপুরি হারিয়ে গেছে।

কৃষি সময়১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কম্বোডিয়ার টনলে সাপে মাছের অভয়াশ্রম রক্ষায় স্থানীয় নেতৃত্বের প্রশিক্ষণ

কম্পং থম প্রদেশের বোয়েং রিম কমিউনিটি মাছের অভয়াশ্রমের ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে জেলা ও কমিউন কর্মকর্তা, গ্রামপ্রধান ও কমিউনিটি সংগঠনের ২৩ জনকে প্রশিক্ষণ দিয়েছে ওয়ার্ল্ডফিশ ও আইডব্লিউএমআই।

WorldFish১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)