সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

শীতে সবজি বারবিকিউ করবেন যেভাবে

শীতের সন্ধ্যায় বারবিকিউ মানেই যেন আনন্দের আয়োজন। বন্ধু-পরিজনদের সঙ্গে খোলা আকাশের নিচে আগুনে ঝলসানো খাবারের স্বাদ উপভোগ করার মজাই আলাদা। সাধারণত মাছ কিংবা মাংসের বারবিকিউ বেশি জনপ্রিয় হলেও সবজি দিয়ে তৈরি বারবিকিউও স্বাদ ও পুষ্টিগুণে কোনো অংশে কম নয়। হালকা, স্বাস্থ্যকর আর রঙিন এই খাবার শীতের আড্ডায় য

শীতের সন্ধ্যায় বারবিকিউ মানেই যেন আনন্দের আয়োজন। বন্ধু-পরিজনদের সঙ্গে খোলা আকাশের নিচে আগুনে ঝলসানো খাবারের স্বাদ উপভোগ করার মজাই আলাদা। সাধারণত মাছ কিংবা মাংসের বারবিকিউ বেশি জনপ্রিয় হলেও সবজি দিয়ে তৈরি বারবিকিউও স্বাদ ও পুষ্টিগুণে কোনো অংশে কম নয়। হালকা, স্বাস্থ্যকর আর রঙিন এই খাবার শীতের আড্ডায় যোগ করে ভিন্ন মাত্রা।

উপকরণ১. ফুলকপি ১ টি ২. ব্রকলি১ টি৩. ক্যাপসিকাম ২ টি৪. গাজর, বেবি কর্ন (কচি ভুট্টা) ১ কাপ ৫.নতুন আলু ৬টি৬. টমেটো ও পেঁয়াজের বড় টুকরা ১ কাপ ৭. লেবুর রস ৪ টেবিল চামচ৮. অলিভ অয়েল ২ টেবিল চামচ, ৯. সাদা গোলমরিচ গুঁড়া ২ চা চামচ১০. রসুন ১টি১১. টকদই ৪ টেবিল চামচ১২. বারবিকিউ সস ১টেবিল চামচ১৩. বারবিকিউ মসলা গুঁড়া ১ টেবিল চামচ ১৪. চিলি ফ্লেক্স স্বাদমতো১৫. লবণ পরিমাণমতো

প্রস্তুত প্রণালি প্রথমে সবজিগুলো ভালোভাবে ধুয়ে পছন্দমতো আকারে কেটে নিন। একটি বাটিতে অলিভ অয়েল, থেঁতো করা রসুন, লেবুর রস, বারবিকিউ মসলা, লবণ, গোলমরিচ, চিলি ফ্লেক্স , বারবিকিউ সস ও টকদই একসঙ্গে মিশিয়ে নিন। এবার কাটা সবজিগুলো একটি বড় পাত্রে নিয়ে এই মিশ্রণে ভালোভাবে মাখিয়ে নিন। সবজিগুলো ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত ম্যারিনেট হতে দিন, এতে স্বাদ ভেতর পর্যন্ত ঢুকে যাবে।

এরপর গ্রিল মাঝারি থেকে উচ্চ তাপে প্রি-হিট করুন এবং গ্রিলে সামান্য তেল দিয়ে গ্রিজ করে নিন। মেরিনেট করা সবজিগুলো সরাসরি গ্রিলের ওপর অথবা মেটাল স্কিউয়ারে গেঁথে গ্রিলে দিন। প্রতি পাশ ৩-৫ মিনিট করে গ্রিল করুন, যতক্ষণ না সবজি নরম হয় এবং গায়ে সুন্দর পোড়া দাগ পড়ে। গ্রিল করা হয়ে গেলে ওপর থেকে সামান্য তাজা ধনেপাতা ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন।

আরও পড়ুন:স্বাদ বদলাতে বাড়িতে বানান ঝাল পাটিসাপটাস্বাস্থ্যকর মিষ্টি আলুর টিক্কি বানাবেন যেভাবে

এসএকেওয়াই/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

চিংড়ি রপ্তানি বাড়াতে ডিজিটাল ট্রেসেবিলিটির তাগিদ বাণিজ্যমন্ত্রীর

ভারতের চেয়ে প্রায় ৪২ শতাংশ বেশি চিংড়ি চাষের জমি থাকলেও রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ; উৎপাদন থেকে রপ্তানি পর্যন্ত ডিজিটাল ট্রেসেবিলিটি ও শ্রম অধিকার নিশ্চিতের আহ্বান বাণিজ্যমন্ত্রীর।

বাংলা নিউজ ২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

নেত্রকোনার হাওরে দেশি মাছ কমছে, ২৯ প্রজাতি হারিয়ে গেছে

বারসিকের তথ্যে, নেত্রকোনার হাওরে ছয় দশক আগে অন্তত ১১৫ প্রজাতির দেশি মাছ ছিল; এখন দেখা মেলে ৬১ প্রজাতির, ২৯টি পুরোপুরি হারিয়ে গেছে।

কৃষি সময়১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কম্বোডিয়ার টনলে সাপে মাছের অভয়াশ্রম রক্ষায় স্থানীয় নেতৃত্বের প্রশিক্ষণ

কম্পং থম প্রদেশের বোয়েং রিম কমিউনিটি মাছের অভয়াশ্রমের ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে জেলা ও কমিউন কর্মকর্তা, গ্রামপ্রধান ও কমিউনিটি সংগঠনের ২৩ জনকে প্রশিক্ষণ দিয়েছে ওয়ার্ল্ডফিশ ও আইডব্লিউএমআই।

WorldFish১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)