সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

পাকা কলা দীর্ঘদিন ভালো রাখবেন যেভাবে

পাকা কলা কিনে আনার ২ দিনের মধ্যেই তা অতিরিক্ত পাকতে শুরু করে। এক্ষেত্রে কলার খোসায় কালো কালো দাগ পড়তে শুরু হয়। অনেকেই আবার অতিরিক্ত পাকা কলা ফেলে দেন।

পাকা কলা কিনে আনার ২ দিনের মধ্যেই তা অতিরিক্ত পাকতে শুরু করে। এক্ষেত্রে কলার খোসায় কালো কালো দাগ পড়তে শুরু হয়। অনেকেই আবার অতিরিক্ত পাকা কলা ফেলে দেন।

আসলে কলা অতিরিক্ত পেকে গেলে দ্রুত নষ্ট হয়ে যায়। তবে জানলে অবাক হবেন, খুব সহজ ৫ উপায়েই আপনি পাকা কলা দীর্ঘদিন ভালো রাখতে পারবেন। জেনে নিন পাকা কলা সংরক্ষণের সহজ উপায়-

>> ঘরের তুলনামূলক ঠান্ডা স্থানে রাখুন পাকা কলা। সাধারণত ৫৪ ডিগ্রি ফারেন্টহাইট বা ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সবচেয়ে ভালো থাকে পাকা কলা। কলা ভালো রাখতে তা সরাসরি সূর্যালোক থেকে দূরে রাখা প্রয়োজন।

>> অন্যান্য ফলের সঙ্গে পাকা কলা রাখবেন না। ইথাইলিন নিঃসরণ করে এমন ফল যেমন-অ্যাভাকাডো, পিচ, টমেটো, আপেল ও ডুমুর ইত্যাদি থেকে কলা দূরে রাখা প্রয়োজন। এসব ফল থেকে নিঃসৃত গ্যাস থেকে কলা দ্রুত পাকে।

>> ইথিলিন নামক গ্যাসের কারণেই কলা দ্রুত পাকে। তাই কলার বোটা প্লাস্টিক বা খবরের কাগজ দিয়ে পেঁচিয়ে রাখতে পারেন।

>> কলা বেশি পাকতে শুরু করলে তা রেফ্রিজারেটরে রাখতে পারেন। তাপমাত্রা যত ঠাণ্ডা হবে কলা পাকার গতি ততই ধীর হবে। কলার ওপরের রংয়ের সামান্য পরিবর্তন হলেও ভেতরের স্বাদ ও ঘ্রাণ অপরিবর্তিত থাকবে ফ্রিজে রাখলে।

>> খোসা ছাড়ানো কলার গায়ে যেন কালো দাগ না পড়ে এজন্য এর গায়ে টকজাতীয় ফলের রস ছড়িয়ে দিন। এতে ফলের রংয়ের পরিবর্তন হয় না।

>> পাকা কলা চাইলে রেফ্রিজারেইটরে বরফ করেও রাখতে পারেন। এজন্য কলার খোসা ছড়িয়ে টুকরো করে বরফের ট্রেতে রেফ্রিজারেটরে রাখুন। বরফ করা কলা প্রায় ছয় সপ্তাহ পর্যন্ত ভালো থাকে।

জাগো নিউজ ২৪সূত্র

ইসলাম

সম্পর্কিত খবর

ইসলাম

বাগেরহাটে ৩১তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা

হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে বাগেরহাট সদরের জামিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসায় ৩১তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বাসস১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ইসলাম

বাংলাদেশে বছরে ২০ লাখ ডলার দেয় জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা, সহায়তা বাড়ানোর পরিকল্পনা

ঢাকা সফরে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার গ্লোবাল প্রেসিডেন্ট হালিল দেমির জানিয়েছেন, এতিম পৃষ্ঠপোষকতা, স্বাস্থ্য ও শিক্ষার পাশাপাশি একক মায়েদের ক্ষুদ্র ব্যবসা ও বস্তির তরুণদের দক্ষতা প্রশিক্ষণে বিনিয়োগের কথা ভাবছে সংস্থাটি।

দেশ রূপান্তর১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ইসলাম

সরকারি হজযাত্রীদের সেবায় আবারও সৌদি আল-বাইত গেস্টসের সঙ্গে চুক্তি

২০২৭ সালের হজে সরকারি ব্যবস্থাপনার বাংলাদেশি হজযাত্রীদের আবাসন, খাবার, পরিবহন আর মিনা-আরাফাত-মুজদালিফার সেবার জন্য সৌদি প্রতিষ্ঠান আল-বাইত গেস্টসের সঙ্গে চুক্তি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

দেশ রূপান্তর১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)