সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা৩২°আংশিক মেঘলাআর্দ্রতা ৪৭%বাতাস ৬ কিমি/ঘ

কাঁঠালের আচার

আমের আচার খেতে তো কমবেশি সবাই পছন্দ করেন। এক আম দিয়ে বাহারি সব আচার তৈরি করা যায়। তবে কখনো কি কাঁঠালের আচার খেয়েছেন? না খেয়ে থাকলে এবার তৈরি করে স্বাদ নিন জিভে জল আনা কাঁঠালের আচার। রইলো রেসিপি-

আমের আচার খেতে তো কমবেশি সবাই পছন্দ করেন। এক আম দিয়ে বাহারি সব আচার তৈরি করা যায়। তবে কখনো কি কাঁঠালের আচার খেয়েছেন? না খেয়ে থাকলে এবার তৈরি করে স্বাদ নিন জিভে জল আনা কাঁঠালের আচার। রইলো রেসিপি-

আরও পড়ুন: সুস্বাদু রসুনের আচার তৈরি করুন ৫ মিনিটেই

উপকরণ

১. কাঁচা কাঁঠাল ১ কেজি২. আস্ত সরিষা ২ টেবিল চামচ৩. আস্ত মেথি ১ টেবিল চামচ৪. আস্ত জিরা ১ টেবিল চামচ৫. আস্ত ধনিয়া ১ টেবিল চামচ৬. আস্ত গোলমরিচ ১ চা চামচ৭. আস্ত মৌরি ১ টেবিল চামচ৮. শুকনো মরিচ ৫-৭টি৯. কালো জিরা ১ চা চামচ১০. হলুদ গুঁড়া ১ টেবিল চামচ১১. মরিচ গুঁড়া ৩ চা চামচ১২. আমচুর পাউডার ২ টেবিল চামচ১৩. লেবু ২টি১৪. সরিষার তেল ২-২.৫ কাপ ও১৫. পানি প্রয়োজনমতো।

আরও পড়ুন: কাঁচা আমের টক-ঝাল-মিষ্টি আচারের রেসিপি

পদ্ধতি

কাঁঠালের খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে পানিতে ধুয়ে নিন। এরপর একটি বড় পাত্রে পানি গরম করে কাঁঠালের সঙ্গে লবণ ও হলুদ মিশিয়ে সেদ্ধ করুন ৫-৭ মিনিট। খেয়াল রাখবেন কাঁচা কাঁঠাল যাতে ভালো করে সেদ্ধ করা হয়, তবে গলে যেন না যায়।

এরপর সেদ্ধ কাঁঠাল তুলে ভালো করে পানি ঝরিয়ে নিন। একটি বড় থালা বা প্লাস্টিকের শিটে ছড়িয়ে দিয়ে রোদে শুকাতে দিন। অন্তত তিন ঘণ্টা শুকাতে দিতেই হবে। খেয়াল রাখবেন কাঁঠালের মধ্যে পানি যেন না থেকে যায়।

শুকানোর সময় কাঁঠালগুলো ছড়িয়ে দেবেন যাতে প্রত্যেকটা টুকরোয় রোদ লাগে। এবার মসলা তৈরির পালা। এজন্য আস্ত সরিষা, গোটা মেথি, গোটা জিরা, গোটা ধনিয়া, গোটা গোলমরিচ, গোটা মৌরি ও শুকনো মরিচ ভেজে নিন।

আরও পড়ুন: কাঁচা আম দিয়ে তৈরি করুন কাশ্মিরি আচার

খেয়াল রাখবেন মসলা যেন পুড়ে না যায়। এরপর ভাজা মসলা ঠান্ডা করে নিন। তারপর মিক্সিতে এই মসলা, আমচুর পাউডার ও মরিচের গুঁড়া একসঙ্গে দিয়ে গুঁড়া করে নিন।

এরপর প্যানে সরিষার তেল গরম করে নিন। তারপর একটি বড় পাত্রে রোদে শুকানো কাঁঠাল, মসলা, প্রয়োজন মতো লবণ ও কালো জিরা দিয়ে ভালো করে মেশাতে হবে চামচ দিয়ে। এই মিশ্রণ গরম তেলে ঢেলে দিতে হবে।

তারপর চামচ দিয়ে আবারও ভালোভাবে মেশাতে হবে। সবশেষে লেবুর রস দিয়ে মিশিয়ে মিশ্রণটি ঘণ্টা দুয়েক ঢাকনা দিয়ে ঢেকে রোদে রেখে দিন। ব্যাস তৈরি হয়ে যাবে কাঁঠালের আচার।

এবার একটি কাচের বয়ামে আচার ঢেলে রেখে দিন। এই আচার অন্তত একবছর মাঝে মধ্যে রোদে দিয়ে ভালো রাখতে পারবেন।

জেএমএস/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

নীলফামারীতে মাচায় অসময়ের রঙিন তরমুজ, তিন বিঘায় ছয় হাজার চারা

নীলফামারী সদরের কৃষক ওমর আলী অনলাইনে দেখে তিন বিঘায় বাঁশের মাচায় কিং সুগার ও সূর্য ডিম জাতের ছয় হাজার তরমুজের চারা লাগিয়েছেন; খরচ প্রায় তিন লাখ, বিক্রির আশা নয় লাখ টাকা।

দিনাজপুর টিভি১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাঙ্গামাটির পাহাড়ি মাল্টা কেজি ৮০ টাকা, সম্ভাব্য বাজারমূল্য ১২ কোটি

রাঙ্গামাটিতে প্রায় ৩৫০ হেক্টরে মাল্টার আবাদ, চলতি মৌসুমে সম্ভাব্য উৎপাদন ২ হাজার ৫০০ মেট্রিক টন; স্থানীয় বাজারে দেশি মাল্টা মিলছে কেজি ৭০ থেকে ৮০ টাকায়।

জাগো নিউজ ২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

মাগুরায় ২৪০ গাছে কেনু কমলা, প্রথম বছরেই থোকায় থোকায় ফল

মাগুরা সদরের নার্সারি মালিক হারুনুর রশিদ কলমের চারায় ২৪০টি পাকিস্তানি কেনু জাতের কমলাগাছের বাগান করেছেন; এ বছর প্রথমবার বেশির ভাগ গাছে ফল এসেছে।

কৃষি সময়১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)