সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

আদা নষ্ট না করে খোসা ছাড়াবেন যেভাবে

রান্নায় আদা বাটা বা কুচি যোগ করলে খাবারের স্বাদ ও ঘ্রাণ দুটাই বেড়ে যায়। কিন্তু রান্নার প্রস্তুতির সময় আদার খোসা ছাড়ানো বেশ ঝামেলার কাজ। আদার অসমান ও খাঁজকাটা আকৃতির কারণে ছুরি বা পিলার ব্যবহার করলে অনেক সময় খোসার সঙ্গে আদার বেশ খানিকটা অংশও কেটে যায়। তবে সহজ কয়েকটি কৌশল জানা থাকলে কম পরিশ্রমে আদার খ

রান্নায় আদা বাটা বা কুচি যোগ করলে খাবারের স্বাদ ও ঘ্রাণ দুটাই বেড়ে যায়। কিন্তু রান্নার প্রস্তুতির সময় আদার খোসা ছাড়ানো বেশ ঝামেলার কাজ। আদার অসমান ও খাঁজকাটা আকৃতির কারণে ছুরি বা পিলার ব্যবহার করলে অনেক সময় খোসার সঙ্গে আদার বেশ খানিকটা অংশও কেটে যায়। তবে সহজ কয়েকটি কৌশল জানা থাকলে কম পরিশ্রমে আদার খোসা ছাড়ানো সম্ভব, পাশাপাশি কমবে অপচয়ও।

আদার খোসা ছাড়ানোর সবচেয়ে সহজ উপায় হতে পারে সাধারণ একটি স্টিলের চামচ। এক হাতে আদা শক্ত করে ধরে অন্য হাতে চামচের উল্টা দিক দিয়ে আদার গায়ে হালকা চাপ দিয়ে ঘষতে থাকুন। এতে পাতলা খোসা উঠে যাবে, কিন্তু আদার ভেতরের অংশ তুলনামূলকভাবে অক্ষত থাকবে। বিশেষ করে আদার ছোট ছোট খাঁজ ও বাঁকের জায়গাগুলো পরিষ্কার করতে চামচ বেশ কার্যকর। ছুরি দিয়ে কাটার মতো বেশি আদাও নষ্ট হবে না।

বড় ও আঁকাবাঁকা আদা একবারে ছাড়াতে গেলে কাজটি কঠিন হয়ে যায়। তাই খাঁজের জায়গা ধরে আদাকে ছোট ছোট টুকরো করে নিন। এরপর প্রতিটি টুকরো চামচ দিয়ে সহজেই পরিষ্কার করতে পারবেন। এর আরও একটি সুবিধা হলো, রান্নায় যতটুকু আদা প্রয়োজন শুধু ততটুকুই ছাড়িয়ে নিতে পারবেন। বাকি আদা খোসাসহ সংরক্ষণ করা যায়।

অনেকটা আদার খোসা দ্রুত ছাড়াতে হলে ভেজিটেবল পিলার ব্যবহার করা যেতে পারে। তবে পিলারটি ধারালো হওয়া জরুরি। আদার ওপর বেশি চাপ না দিয়ে হালকা হাতে পিলার চালাতে হবে। তবে পিলার দিয়ে খোসা ছাড়ানোর সময় অসাবধান হলে আদার কিছু অংশও উঠে যেতে পারে। তাই অল্প পরিমাণ আদার ক্ষেত্রে চামচ ব্যবহার করাই বেশি সুবিধাজনক।

সব রান্নায় আদার খোসা ছাড়াতেই হবে-এমন নয়। চা, ম্যারিনেট বা গ্রেট করে ব্যবহারের ক্ষেত্রে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে খোসাসহ আদা ব্যবহার করা যায়। তবে মাটি ও ধুলাবালি যেন না থাকে, সেজন্য ব্যবহারের আগে আদা ভালোভাবে ধুয়ে নেওয়া জরুরি।

এভাবে অপ্রয়োজনীয় খোসা ছাড়ানোর ঝামেলা কমানোর পাশাপাশি আদার অপচয়ও বন্ধ করা সম্ভব। রান্নাঘরে ছোট এই কৌশলগুলো কাজে লাগালে সময়ও বাঁচবে, আদাও থাকবে বেশি।

সূত্র: সিরিয়াস ইট, এনডিটিভি ফুড

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

কুয়াশায় শিকড় খাওয়ানোর প্রযুক্তিতে রোগমুক্ত আলুবীজ উৎপাদনের পরীক্ষা ইংল্যান্ডে

স্টার্টআপ এয়ারপনিক্স ও ডাইসন ফার্মিং ডেফরার অর্থায়নে দুই বছরের এক পরীক্ষা শুরু করেছে: কুয়াশাভিত্তিক পদ্ধতিতে বর্তমান খরচের অর্ধেকেরও কমে ইংল্যান্ডে রোগমুক্ত প্রথম প্রজন্মের আলুবীজ উৎপাদন সম্ভব কি না।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

মাশরুমের গাঁজন প্রযুক্তিতে টফুর বর্জ্য হলো প্রোটিনসমৃদ্ধ সুস্বাদু উপাদান

সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা সয়া দুধ ও টফুর অবশিষ্ট ওকারা ঝিনুক মাশরুমের মাইসেলিয়াম দিয়ে গাঁজন করে এর প্রোটিন প্রায় ২৮ থেকে ৩০ শতাংশে তুলেছেন, বাড়িয়েছেন উমামি স্বাদ।

Green Queen১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

মাদারগঞ্জে ৬০ হেক্টরে আগাম শসা, দুই হাজার টন উৎপাদনের আশা

জামালপুরের মাদারগঞ্জে এবার প্রায় ৬০ হেক্টরে আগাম শসার আবাদ হয়েছে, উৎপাদন হতে পারে প্রায় দুই হাজার টন; পাইকারি বাজারে কেজি ৩০-৪০ টাকা, বিঘায় খরচ ১৫-২০ হাজার আর বিক্রি ৩০-৪০ হাজার টাকা।

ডেইলি বাংলাদেশ১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)