সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা৩২°আংশিক মেঘলাআর্দ্রতা ৪৭%বাতাস ৬ কিমি/ঘ

নারিকেল গাছ রোপণ ও পরিচর্যায় করণীয়

গ্রামাঞ্চলে সঠিকভাবে নারিকেল গাছ রোপণ করলে ভালো আয় করা যায়। উত্তম পরিচর্যা এবং পরিশ্রম করলে নারিকেল গাছ থেকেই ভালো উপার্জন করা সম্ভব। তাই নারিকেল গাছ রোপণের সময় কী কী বিষয়ে খেয়াল রাখা উচিত, সে সম্পর্কে জেনে রাখা জরুরি।

গ্রামাঞ্চলে সঠিকভাবে নারিকেল গাছ রোপণ করলে ভালো আয় করা যায়। উত্তম পরিচর্যা এবং পরিশ্রম করলে নারিকেল গাছ থেকেই ভালো উপার্জন করা সম্ভব। তাই নারিকেল গাছ রোপণের সময় কী কী বিষয়ে খেয়াল রাখা উচিত, সে সম্পর্কে জেনে রাখা জরুরি।

স্থান নির্বাচননারিকেল গাছ উষ্ণ এবং আর্দ্র স্থানে ভালো জন্মে। বেলে মাটি তাদের জন্য সর্বোত্তম। যেখানে পানি সহজেই শুকিয়ে যায় এবং শেকড় পচে না।

গাছ নির্বাচনভালো নারিকেলের জন্য সুস্থ ও ভালো গাছ বেছে নিন। নার্সারি থেকে রোগমুক্ত চারা নিন। বীজগুলোকে পানিতে রেখে পরীক্ষা করুন। ভালো বীজ ডুবে যায়, খারাপ বীজ ভেসে যায়।

দূরত্ব রাখুনএকটি গাছ থেকে ৭.৫ মিটার দূরত্বে অপর গাছ লাগান। যাতে বেড়ে ওঠার জন্য পর্যাপ্ত জায়গা পায়। বর্ষাকালে গাছ লাগানো ভালো। কারণ এ সময় মাটিতে আর্দ্রতা থাকে।

সেচ এবং সারগ্রীষ্মকালে মাঝে মাঝে নারিকেল গাছে পানি দেওয়া জরুরি। ভালো ফলের জন্য জৈব সার ও সার ব্যবহার করুন। নারিকেল গাছের নাইট্রোজেন, ফসফরাস এবং পটাসিয়াম প্রয়োজন। এ ছাড়া গোবর এবং কম্পোস্ট ব্যবহার করুন।

গাছের সুরক্ষারোগ বা কীটপতঙ্গ আছে কি না তা নিশ্চিত করতে মাঝে মাঝে নারিকেল গাছ পরীক্ষা করুন। নারিকেল গাছকে গোড়া পচা, পাতার দাগ এবং কুঁড়ি পচা রোগ থেকে রক্ষা করতে হবে। কীটপতঙ্গ থেকে রক্ষা পেতে জৈবিক ও রাসায়নিক ব্যবস্থা নিতে পারেন।

ফল সংগ্রহপ্রতিদিন নারিকেল গাছের যত্ন নিন। মাঝে মাঝে আগাছা পরিষ্কার করুন। ডাব খাওয়ার উপযুক্ত হলে বা ফল পুরোপুরি পাকলে কাটুন। সাধারণত নারিকেল ফল ১২-১৪ মাসে পাকে।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

৩৪ বছরে ৬০ হাজার চারা: চরফ্যাশনের ইমাম বাবুলের সবুজ গ্রাম

ভোলার চরফ্যাশনের মসজিদের ইমাম রেজাউল কিবরিয়া বাবুল পৈতৃক জমি বিক্রি করে নার্সারি গড়ে ৩৪ বছরে ৫০ থেকে ৬০ হাজার চারা ও ২৫ থেকে ৩০ হাজার তালবীজ রোপণ করেছেন।

এগ্রিকেয়ার২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মতামত

বায়ুদূষণ শুধু ঢাকার নয়: পোলট্রি খামার আর পাটকাঠির চুল্লির ধোঁয়া

লেখক ও গবেষক গওহার নঈম ওয়ারা লিখেছেন, ঝিনাইদহের মাদ্রাসার পাশে মুরগির খামারের দুর্গন্ধ থেকে পাটকাঠি পোড়ানো চারকোল কারখানা পর্যন্ত, ঢাকার বাইরেও বায়ুদূষণ বাড়ছে।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

ঠাকুরগাঁওয়ে নদীর ধারের জঙ্গলে দেখা মিলল দুর্লভ বনবিড়ালের

ঠাকুরগাঁওয়ে খ্যাঁকশিয়াল দেখতে গিয়ে নদীর ধারের জঙ্গল ও আখখেতের পাশে বনবিড়ালের দেখা পান অধ্যাপক তুহিন ওয়াদুদ; আলোকচিত্রী রেজাউল হাফিজ রাহী প্রথমবার এর ছবি তোলেন।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)