সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

কবুতরের প্যারাটাইফয়েড রোগ প্রতিরোধের উপায়

শুধু শখেরবশে নয় এখন বাণিজ্যিকভাবেও কবুতর পালন হচ্ছে। কবুতর পালন করে কেউ কেউ বেকারত্বও দূর করছেন। তবে কবুতর পালন করে বেশি লাভবান হতে হলে এর বিভিন্ন ধরনের রোগব্যাধি সম্পর্কে জানতে হবে। সেই সঙ্গে কোনো ধরনের রোগে কবুতরকে আক্রমণ করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে।

শুধু শখেরবশে নয় এখন বাণিজ্যিকভাবেও কবুতর পালন হচ্ছে। কবুতর পালন করে কেউ কেউ বেকারত্বও দূর করছেন। তবে কবুতর পালন করে বেশি লাভবান হতে হলে এর বিভিন্ন ধরনের রোগব্যাধি সম্পর্কে জানতে হবে। সেই সঙ্গে কোনো ধরনের রোগে কবুতরকে আক্রমণ করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে।

কবুতর যেসব রোগে আক্রান্ত হয় তার মধ্যে প্যারাটাইফয়েড অন্যতম। এই রোগে আক্রান্ত হলে বেশিরভাগ কবুতর মারা যায়। এবার জেনে নিন কবুতরের প্যারাটাইফয়েড প্রতিরোধে করণীয় সম্পর্কে।

কবুতরের মারাত্মক রোগগুলোর মধ্যে প্রধান রোগ হচ্ছে প্যারাটাইফয়েড।

বিভিন্নভাবে প্যারাটাইফয়েড রোগ কবুতরের মধ্যে ছড়াতে পারে। অপরিষ্কার খাবার পাত্র এবং পানির পাত্র থেকে এই রোগ বেশি ছড়ায়। জীবাণু সম্বলিত ধূলিকনা শ্বসনের দ্বারা এর বিস্তার হয়। এছাড়াও পোকামাকড়, মাছি ও ইঁদুর দ্বারা এই রোগ ছড়ায়।

এ রোগে দেখা দিলে কবুতরের আন্ত্রিক প্রদাহের সঙ্গে নরম, মিউকাস (আমাশয়) সমৃদ্ধ সবুজ ড্রপিংস, লিভার, কিডনী, স্পলীন আক্রান্ত হয়। ফলে স্বাভাবিক দৈহিক বৃদ্ধিহীনতা, দুর্বলতা ও ক্লান্তি দেখা দেয়।

প্যারাটাইফয়েড রোগের উপসর্গ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করতে হবে। এ ক্ষেত্রে শুধুমাত্র আক্রান্ত কবুতরের চিকিৎসা না করে সব কবুতরকে চিকিৎসা দিতে হবে। মারাত্মকভাবে আক্রান্ত কবুতরগুলোকে আলাদা করে সেবা এবং চিকিৎসা দিতে হবে। আক্রান্ত কবুতরের রোগ দেখা দিলেই আলাদা করে ফেলতে হবে। মারাত্মকভাবে আক্রান্ত কবুতরগুলোকে হাতে খাওয়ানো, কোনো কোনো ক্ষেত্রে মাল্টিভিটামিন এবং ইলেক্ট্রোলাইট দেওয়া প্রয়োজন হতে পারে।

এর রোগ থেকে কবুতর আরোগ্য লাভের ১৪ দিন পর ড্রপিংস বা বিষ্টা পরীক্ষা করে চিকিৎসা ফলাফল নির্নয় করা আবশ্যক। পরবর্তীতে ৩ সপ্তাহ পরপর অন্তত আরও দুইবার এই পরীক্ষা করে রোগ নির্মুল হবার ব্যাপারে নিশ্চিত হতে হবে।

কবুতরের প্যারাটাইফয়েড ভ্যাক্সিনের মাধ্যমে প্রতিরোধ করতে পারলেই এই রোগের ভয়াবহতা থেকে রক্ষা পাওয়া যায়। কিন্তু আমাদের দেশে এই ভ্যাক্সিন সহজলভ্য নয়।

নিয়মিত এসিডিফাইয়ার ব্যবহার করে প্যারাটাইফয়েডসহ ক্ষতিকর জীবাণু থেকে কবুতরকে সুরক্ষা দেওয়ার মাধ্যমে প্যারাটাইফয়েড প্রতিরোধ করা যায়।

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)