সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

কেনার আগে সুস্থ পশু চেনার উপায়

কোরবানির বাকি আর মাত্র ক'দিন। কোরবানির জন্য গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা ও উট কেনার কথা ভাবছেন অনেকেই। এরই মধ্যে জমে উঠেছে পশুর হাট। চলছে বেচাকেনা। হাটে সুস্থ গরুর পাশাপাশি অনেক অসুস্থ গরুও তোলা হয় বেশি দামে বিক্রির আশায়। তাই পশু কেনার আগে কিছু বিষয়ে অবশ্যই জেনে নেওয়া ভালো। এসব পশু খামার থেকেও কিনত

কোরবানির বাকি আর মাত্র ক'দিন। কোরবানির জন্য গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা ও উট কেনার কথা ভাবছেন অনেকেই। এরই মধ্যে জমে উঠেছে পশুর হাট। চলছে বেচাকেনা। হাটে সুস্থ গরুর পাশাপাশি অনেক অসুস্থ গরুও তোলা হয় বেশি দামে বিক্রির আশায়। তাই পশু কেনার আগে কিছু বিষয়ে অবশ্যই জেনে নেওয়া ভালো। এসব পশু খামার থেকেও কিনতে পারেন। তবে কেনার আগে সুস্থ পশু চেনার উপায় জেনে নিতে হবে-

পশুর রোগবালাইভালো দামের আশায় ঈদকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা কয়েক সপ্তাহ আগে থেকেই পশু মোটাতাজা করার জন্য বিভিন্ন ওষুধ ও রাসায়নিক মাত্রাতিরিক্ত প্রয়োগ করেন। এতে পশুর শরীরে অতিরিক্ত পানি জমে। পশুর কিডনি, ফুসফুস, পাকস্থলি ও যকৃত নষ্ট হতে থাকে। পশুটি মারাত্মক অসুস্থ হয়ে পড়ে।

সুস্থ পশুর দেহের তাপমাত্রা ১০২ থেকে ১০৪ ডিগ্রি ফারেনহাইট হয়। খুড়া রোগে আক্রান্ত পশুর ক্ষুর ও মুখে ঘা থাকতে পারে। আক্রান্ত পশু খুড়িয়ে হাঁটবে। খাবার খেতে চাইবে না। এছাড়া অনেক পশু কৃমিতে আক্রান্ত হতে পারে। এ ধরনের পশু বেশ বিবর্ণ ও হাড় জিরজিরে হয়।

আরও পড়ুন: ভৈরবে কোরবানির পশুর দাম নিয়ে দুশ্চিন্তায় খামারিরা

সুস্থ পশু চেনার উপায়১. সুস্থ পশুর চোখ উজ্জ্বল ও তুলনামূলক বড় হবে২. অবসরে জাবর কাটবে৩. কান নাড়াবে, লেজ দিয়ে মাছি তাড়াবে৪. বিরক্ত করলে সহজেই রেগে যাবে৫. গোবর স্বাভাবিক থাকবে, পাতলা হবে না৬. দেখতে প্রাণবন্ত, চামড়া ঝকঝকে দেখাবে৭. নাকের ওপরটা ভেজা ভেজা মনে হবে৮. খাবার এগিয়ে দিলে জিহ্বা দিয়ে তাড়াতাড়ি টেনে নেবে৯. পশুর পিঠের কুজ মোটা, টানটান ও দাগমুক্ত হবে১০. সুস্থ পশুর রানের মাংস শক্ত থাকবে১১. সুস্থ পশুর পানির প্রতি আকর্ষণ বেশি থাকে১২. সুস্থ পশুর পাঁজরের হাড়ে উঁচু-নিচু থাকবে১৩. আড়াই থেকে তিন বছরের গরু ভালো।

আরও পড়ুন: দুর্গম চরে অর্ধশতাধিক মহিষের বাথানে স্বাবলম্বী মালিকরা

অসুস্থ পশু চেনার উপায়১. মোটাতাজা করার ওষুধ দিলে শরীরে পানি জমে ফুলে ওঠে২. আঙুল দিয়ে চাপ দিলে অসুস্থ পশুর শরীর দেবে যাবে৩. অতিরিক্ত ওজনের কারণে পশু চলাফেরা বা স্বাভাবিক নাড়াচাড়া করতে পারে না৪. পশু ভীষণ ক্লান্ত থাকবে এবং ঝিমাবে৫. অসুস্থ পশুর শ্বাস-প্রশ্বাস দ্রুত হয়, মনে হয় হাঁপাচ্ছে৬. পশুর মুখ থেকে প্রতিনিয়ত লালা ঝরবে, খেতে চাইবে না৭. অসুস্থ পশুর পা হবে নরম থলথলে৮. শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি মনে হবে।

পশু কেনার উপযুক্ত সময়দিনের আলো থাকতেই পশু কেনার পরামর্শ দেন অভিজ্ঞরা। রাতের বেলা পশুর এসব বিষয় যাচাই করা কঠিন হতে পারে।

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)