সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

বেকারত্ব ঘোচাবে উন্নত জাতের মুরগি

উন্নত জাতের মুরগি পালন যুবকদের বেকারত্ব ঘোচাতে সহায়ক বলে মনে করেন অনেকেই। কারণ উন্নত জাতের একটি মুরগি ছয় মাস বয়সে ডিম দেওয়া শুরু করে। বছরে ২০০ থেকে ২৫০ ডিম দিয়ে থাকে। অন্যদিকে

উন্নত জাতের মুরগি পালন যুবকদের বেকারত্ব ঘোচাতে সহায়ক বলে মনে করেন অনেকেই। কারণ উন্নত জাতের একটি মুরগি ছয় মাস বয়সে ডিম দেওয়া শুরু করে। বছরে ২০০ থেকে ২৫০ ডিম দিয়ে থাকে। অন্যদিকে ব্রয়লার মুরগি দুই মাসেই দেড় থেকে দুই কেজি মাংস দেয়। তাই বসতবাড়িতে কম শ্রম ও খরচে মুরগি পালন করে অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করা সম্ভব। আসুন মুরগি পালন করার আগে প্রয়োজনীয় তথ্য জেনে নেই।

থাকার ঘরএকটি-দুটি মোরগ-মুরগি পালন করতে চাইলে মুরগির থাকার ঘরের উচ্চতা চার-পাঁচ ফুট, প্রস্থে সাড়ে ৪ ফুট এবং দৈর্ঘ্য ৬ ফুট হতে পারে। ঘরের মধ্যে ডিম পাড়ার খাঁচি, খাবার পাত্র ও পানির পাত্র রাখতে হবে। এছাড়া ঘর সব সময় শুকনো ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। খোলামেলা স্থানে ঘর বানানো উত্তম। ঘরের মেঝে তিন ইঞ্চি পুরু করে তুস, কাঠের গুঁড়া বা বালির সঙ্গে আধা কেজি গুঁড়া চূর্ণ ভালোভাবে মিশিয়ে সমানভাবে বিছিয়ে দিতে হবে। মেঝের কাঠের গুঁড়া বা তুস সাত দিন পরপর ওলট-পালট করে দিতে হবে। স্যাঁতস্যাঁতে হলে বা জমাট বেধে থাকলে তা পরিবর্তন করে দিতে হবে।

কোথায় পাবেনদেশের বিভিন্ন স্থানে উন্নত জাতের ভালো মুরগি পাওয়া যায়। ঢাকার মণিপুর কেন্দ্রীয় মোরগ-মুরগি খামার থেকে কিংবা কৃষি খামার সড়কের প্রাণিসম্পদ অধিদফতরের বিক্রয় কেন্দ্র থেকে উন্নত জাতের মুরগি সংগ্রহ করা যায়। এছাড়া বিভাগীয় শহরসহ বেশকয়েকটি জেলা শহরে সরকারি মুরগি খামার আছে। এলাকার বাসিন্দারা এসব খামার থেকে উন্নত জাতের মুরগি সংগ্রহ করতে পারেন।

খাবার সংগ্রহমুরগিকে দৈনিক সুষম খাবার খেতে দিতে হবে। প্রতিদিন মুরগিকে ১১৫ গ্রাম সুষম খাদ্য, পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি ও ২৫ গ্রাম সবুজ শাক-সবজি বা কচি ঘাস কুচি কুচি করে কেটে খেতে দেওয়া দরকার। নিজেও সুষম খাদ্য তৈরি করতে পারেন।

খাদ্য উৎপাদনগম বা ভুট্টা ভাঙা বা চালের খুদ ৪০০ গ্রাম, গমের ভুসি ৫০ গ্রাম, চালের কুঁড়া (তুষ ছাড়া) ২৫০ গ্রাম, তিলের খৈল ১২০ গ্রাম, শুঁটকি মাছের গুঁড়া ১০০ গ্রাম, ঝিনুকের গুঁড়া ৭৫ গ্রামসহ মোট ১ হাজার গ্রাম বা ১ কেজি সুষম খাদ্য উৎপাদন করা যায়।

রোগ প্রতিরোধমুরগিকে সুস্থ রাখতে নিয়মিত টিকা দিতে হবে। বিনামূল্যে রানিক্ষেত, কলেরা, বসন্ত রোগের প্রতিষেধক সংগ্রহ করা যায়। অসুস্থ মুরগিকে চিহ্নিত করে দ্রুত আলাদা করতে হবে। তাছাড়া রোগাক্রান্ত মুরগির বিষ্ঠা ও লালা সতর্কতার সঙ্গে সংগ্রহ করে তা মাটিতে পুঁতে ফেলতে হবে। এছাড়া মুরগি অসুস্থ হলে সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো।

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

নিজস্ব কারখানা ছেড়ে চুক্তিভিত্তিক ও যৌথ কারখানায় ঝুঁকছে উদ্ভিজ্জ মাংস

চাহিদা অনিশ্চিত থাকায় উদ্ভিজ্জ মাংসের ব্র্যান্ডগুলো নিজস্ব কারখানার বদলে চুক্তিভিত্তিক উৎপাদন, যৌথ অবকাঠামো ও মাংস প্রক্রিয়াকরণের পুরোনো যন্ত্রপাতির দিকে ঝুঁকছে বলে জানিয়েছেন শিল্পসংশ্লিষ্টরা।

FoodNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

সারের দাম দেখার প্ল্যাটফর্ম ক্লিয়ারকস্টে বিনিয়োগ, সালফার সংকটে কমছে ফসফরাস

কৃষকদের সারের দাম ও চালান দেখার এবং সরবরাহ চুক্তির সুযোগ দেওয়া কানাডার স্টার্টআপ ক্লিয়ারকস্ট সিরিজ এ তহবিল পেয়েছে; ২০২৭ সালের শুরুতে উত্তর আমেরিকাজুড়ে নতুন প্ল্যাটফর্ম চালু করবে তারা।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)