সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

একটি দল ছাড়া সবাই উগ্রবাদী, ভারতের এমন বয়ান পরিবর্তন প্রয়োজন

বাংলাদেশে উগ্রবাদের উপস্থিতি নিয়ে ভারত উদ্বিগ্ন বলে দেশটির বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, শুধু একটি দল ছাড়া বাকি সবাই উগ্রবাদী, তাদের (ভারতের) এই ন্যারেটিভটা (বয়ান) পরিবর্তন করা প্রয়োজন।

বাংলাদেশে উগ্রবাদের উপস্থিতি নিয়ে ভারত উদ্বিগ্ন বলে দেশটির বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, শুধু একটি দল ছাড়া বাকি সবাই উগ্রবাদী, তাদের (ভারতের) এই ন্যারেটিভটা (বয়ান) পরিবর্তন করা প্রয়োজন।

বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, ওয়াশিংটনের জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বাংলাদেশে উগ্রবাদের উপস্থিতি নিয়ে ভারত উদ্বিগ্ন বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন এক সাংবাদিক।

জবাবে উপদেষ্টা বলেন, আমার মনে হয় তাদের এই ন্যারেটিভটা পরিবর্তন করা প্রয়োজন। একটি দল ছাড়া বাকি সবাই উগ্রবাদী, এ ধরনের একটা ন্যারেটিভ প্রচার করা হচ্ছে মিডিয়ায়। আমি মনে করি, এটা থেকে ভারতের বের হয়ে আসা প্রয়োজন।

তৌহিদ হোসেন বলেন, দ্বিতীয় কথা হলো, আমাদের কাছে যে তথ্য আছে এখানে উগ্রবাদীরা বিরাট কিছু করে ফেলছে, এরকম নয়। সরকারে যারা আছেন তাদের কারও এ ধরনের কোনো এজেন্ডাও নেই, এরকম কোনো ব্র্যাকগ্রাউন্ডও নেই। আমার মনে হয়, তাদের এ বক্তব্য থেকে বের হয়ে আসা প্রয়োজন। এটা দু'দেশের সম্পর্কের জন্য ভালো হয়।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অন্তর্বর্তী সরকারের কাছে ইলিশ রপ্তানির জন্য চিঠি পাঠিয়েছে ভারতের ফিশ ইমপোর্টার অ্যাসোসিয়েশন। ইলিশ পাঠানোর জন্য পররাষ্ট্র উপদেষ্টার কাছে আবেদন করা চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, আমি ১৫ মিনিট আগে কাগজটা দেখেছি এবং বলেছি যে, এটা সরকারের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে তারা সিদ্ধান্ত নেবে। আমরা তো আর মাছ রপ্তানির সিদ্ধান্ত নেই না।

আইএইচআর/এমএইচআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

চিংড়ি রপ্তানি বাড়াতে ডিজিটাল ট্রেসেবিলিটির তাগিদ বাণিজ্যমন্ত্রীর

ভারতের চেয়ে প্রায় ৪২ শতাংশ বেশি চিংড়ি চাষের জমি থাকলেও রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ; উৎপাদন থেকে রপ্তানি পর্যন্ত ডিজিটাল ট্রেসেবিলিটি ও শ্রম অধিকার নিশ্চিতের আহ্বান বাণিজ্যমন্ত্রীর।

বাংলা নিউজ ২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

নেত্রকোনার হাওরে দেশি মাছ কমছে, ২৯ প্রজাতি হারিয়ে গেছে

বারসিকের তথ্যে, নেত্রকোনার হাওরে ছয় দশক আগে অন্তত ১১৫ প্রজাতির দেশি মাছ ছিল; এখন দেখা মেলে ৬১ প্রজাতির, ২৯টি পুরোপুরি হারিয়ে গেছে।

কৃষি সময়১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কম্বোডিয়ার টনলে সাপে মাছের অভয়াশ্রম রক্ষায় স্থানীয় নেতৃত্বের প্রশিক্ষণ

কম্পং থম প্রদেশের বোয়েং রিম কমিউনিটি মাছের অভয়াশ্রমের ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে জেলা ও কমিউন কর্মকর্তা, গ্রামপ্রধান ও কমিউনিটি সংগঠনের ২৩ জনকে প্রশিক্ষণ দিয়েছে ওয়ার্ল্ডফিশ ও আইডব্লিউএমআই।

WorldFish১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)