সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

জয়পুরহাটে পানিফলে লাভবান চাষিরা

সারাবছর পানি জমে থাকায় বসত-বাড়ি ও সড়কের পাশের নিচু জমিতে তেমন কোনো ফসল হয় না। এসব পানি জমে থাকা জমিগুলোই কাজে লাগিয়েছেন জয়পুরহাটের কয়েকটি গ্রামের কৃষক। নিজ মেধা ও উদ্যোগে এসব জমিতে বাণিজ্যিকভাবে চাষ করেছেন পানিফল। এ ফল চাষে খরচও একেবারে কম। প্রথমে অল্প কিছু জমিতে শুরু হলেও লাভ বেশি হওয়ায় ছড়িয়ে পড়েছে

সারাবছর পানি জমে থাকায় বসত-বাড়ি ও সড়কের পাশের নিচু জমিতে তেমন কোনো ফসল হয় না। এসব পানি জমে থাকা জমিগুলোই কাজে লাগিয়েছেন জয়পুরহাটের কয়েকটি গ্রামের কৃষক। নিজ মেধা ও উদ্যোগে এসব জমিতে বাণিজ্যিকভাবে চাষ করেছেন পানিফল। এ ফল চাষে খরচও একেবারে কম। প্রথমে অল্প কিছু জমিতে শুরু হলেও লাভ বেশি হওয়ায় ছড়িয়ে পড়েছে চাষ।

সরেজমিনে জানা যায়, বাণিজ্যিকভাবে পানিফল চাষ করে ব্যাপক লাভবান হচ্ছেন জয়পুরহাটের চাষিরা। বিঘাপ্রতি মাত্র ৩ থেকে ৪ হাজার টাকা খরচ করে পানিফল বিক্রি হচ্ছে প্রায় ৩৫-৪০ হাজার টাকা পর্যন্ত। খরচ কম হওয়ায় অনেকেই ঝুঁকে পড়েছেন এ ফল চাষে। সরকারিভাবে সহায়তা পেলে এ চাষ বাড়বে বলে মনে করছেন চাষিরা।

আরও পড়ুন: কমলা চাষে দ্বিগুণ লাভের স্বপ্ন দেখছেন ফারুক

সদর উপজেলার গতনশহর এলাকার চাষি কাশিনাত বলেন, 'পানিফল খুব লাভজনক একটি ফসল। এটি চাষে কীটনাশক ও শ্রমিকসহ খরচ পড়ে সর্বোচ্চ ৪ হাজার টাকা। নিজেই যদি কাজ করি তাহলে ১৩০০ থেকে ১৭০০ টাকা খরচ পড়ে। ফলন ভালো হলে এক বিঘায় ৪০ মণ পর্যন্ত ফল উৎপাদন হয়।'

একই এলাকার সামসুল আলম বলেন, 'এ ফলের রোগবালাই নেই। দু'একবার কীটনাশক দিতে হয়। এজন্য খরচ অনেক কম। এবার বিঘাপ্রতি ৩০-৩৫ মণের বেশি ফলন হয়েছে। মণপ্রতি দাম পেয়েছি ৪০০ থেকে ১১০০ টাকা। এতে বিঘাপ্রতি ৩০-৩৫ হাজার টাকা লাভ হয়েছে। নিচু জমিতে পানি জমে থাকায় এ ফল চাষ করেছি।'

আরও পড়ুন: চায়না কমলা চাষে সফল শরীয়তপুরের খলিল

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রাহেলা পারভীন বলেন, 'জেলায় এবার প্রায় ১০ বিঘা জমিতে পানিফলের চাষ হয়েছে। যা গত বছরের চেয়ে দ্বিগুণ। পুষ্টিগুণে ভরপুর এ ফলের বাজারেও রয়েছে ব্যাপক চাহিদা। তাই পতিত জমি ফেলে না রেখে পানিফল চাষের পরামর্শ দেওয়া হচ্ছে।'

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

রাঙ্গামাটির পাহাড়ি মাল্টা কেজি ৮০ টাকা, সম্ভাব্য বাজারমূল্য ১২ কোটি

রাঙ্গামাটিতে প্রায় ৩৫০ হেক্টরে মাল্টার আবাদ, চলতি মৌসুমে সম্ভাব্য উৎপাদন ২ হাজার ৫০০ মেট্রিক টন; স্থানীয় বাজারে দেশি মাল্টা মিলছে কেজি ৭০ থেকে ৮০ টাকায়।

জাগো নিউজ ২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

মাগুরায় ২৪০ গাছে কেনু কমলা, প্রথম বছরেই থোকায় থোকায় ফল

মাগুরা সদরের নার্সারি মালিক হারুনুর রশিদ কলমের চারায় ২৪০টি পাকিস্তানি কেনু জাতের কমলাগাছের বাগান করেছেন; এ বছর প্রথমবার বেশির ভাগ গাছে ফল এসেছে।

কৃষি সময়১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

পাঁচ বিঘা থেকে ৭০ বিঘা: ভেড়ামারায় পিতা-পুত্রের মিশ্র ফলের বাগান

কুষ্টিয়ার ভেড়ামারায় হযরত আলী ও রাসেল হোসেন ২০১৪ সালে পাঁচ বিঘার পেয়ারা বাগান দিয়ে শুরু করে এখন ৭০ বিঘায় পেয়ারা, মাল্টা, ড্রাগনসহ নানা ফল চাষ করছেন।

কৃষি সময়১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)