সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

কানসাটে আমের দাম নিয়ে হতাশ চাষিরা

দেশের আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কানসাট আম বাজার জমে উঠতে শুরু করেছে। মৌসুমের শুরুতেই জেলার বিভিন্ন বাগান থেকে গোপালভোগ, ক্ষীরশাপাতি (হিমসাগর), লক্ষ্মণভোগ, গুটি, রানীপছন্দ ও আগাম জাতের আম বাজারে উঠতে শুরু করায় সরগরম হয়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ এই আমের বাজার।

দেশের আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কানসাট আম বাজার জমে উঠতে শুরু করেছে। মৌসুমের শুরুতেই জেলার বিভিন্ন বাগান থেকে গোপালভোগ, ক্ষীরশাপাতি (হিমসাগর), লক্ষ্মণভোগ, গুটি, রানীপছন্দ ও আগাম জাতের আম বাজারে উঠতে শুরু করায় সরগরম হয়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ এই আমের বাজার।

প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত বাজারে চলছে জমজমাট বেচাকেনা। তবে বাজারে আমের সরবরাহ বাড়লেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন চাষিরা।

মঙ্গলবার (২ জুন) দুপুরে কানসাট আম বাজার ঘুরে দেখা যায়, ভোর থেকেই জেলার বিভিন্ন উপজেলার বাগান মালিক ও চাষিরা পিকআপ, ভ্যান ও ছোট ট্রাকে করে আম নিয়ে আসছেন বাজারে। অন্যদিকে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট ও রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পাইকাররা বাজারে ভিড় করছেন। দরদাম শেষে ট্রাকভর্তি করে আম কিনে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হচ্ছে।

আব্দুর রাজ্জাক নামের একজন আমচাষি জাগো নিউজকে বলেন, 'চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় আমের ফলন তুলনামূলক ভালো হয়েছে। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ভালো দাম পাবো বলে আশা করেছিলাম। কিন্তু বাজারে দাম নেই।'

স্থানীয় আমচাষি রফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, 'বাগান পরিচর্যা, কীটনাশক, সার, সেচ ও শ্রমিকের মজুরি আগের তুলনায় অনেক বেড়েছে। এছাড়া আম পাড়া, পরিবহন ও বাজারজাতকরণেও অতিরিক্ত খরচ হচ্ছে। সব মিলিয়ে খরচ বেড়ে গেলেও সেই অনুপাতে দাম নেই। তাই লাভ নিয়ে দুশ্চিন্তায় রয়েছি।'

কৃষকদের অভিযোগ, মৌসুমের শুরুতে বাজারে পাইকারদের এক ধরনের সিন্ডিকেট প্রভাব দেখা যায়। এতে অনেক সময় চাষিরা বাধ্য হয়ে কম দামে আম বিক্রি করেন। আবার বাজারে অতিরিক্ত সরবরাহ থাকলে দাম আরও কমে যায়। ফলে কয়েক মাসের পরিশ্রমের সঠিক মূল্য নিয়ে অনিশ্চয়তায় থাকেন তারা।

অন্যদিকে পাইকার ও ব্যবসায়ীরা বলছেন, দেশের বিভিন্ন এলাকায় এখনো পুরোপুরি আমের চাহিদা তৈরি হয়নি। পাশাপাশি পরিবহন ব্যয় ও বাজার পরিস্থিতির বিষয়টিও বিবেচনায় রাখতে হচ্ছে। তবে কয়েকদিনের মধ্যে বাজারে চাহিদা বাড়লে আমের দাম কিছুটা বাড়তে পারে বলে আশা করছেন তারা।

চাঁপাইনবাবগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ইয়াসিন আলী জাগো নিউজকে বলেন, 'আমের দাম এখন প্রায় ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে কৃষকের লোকসান হবে না। তবে দামটা আরও একটু বেশি হলে ভালো হতো।'

চলছি মোসুমে চাঁপাইনবাবগঞ্জ জেলায় মোট ৩৭ হাজার হেক্টর জমিতে আম চাষ হয়েছে। এতে চার লাখ ৫৮ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।

সোহান মাহমুদ/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)