সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

বৃষ্টির বিকেলে চায়ের সঙ্গে জমবে শাকের পাকোড়া, রইলো রেসিপি

বৃষ্টির শব্দ শুনলেই এক কাপ চা খেতে ইচ্ছে করে। জানালার পাশে বসে এক কাপ গরম চা আর সঙ্গে মুচমুচে পাকোড়া বাঙালির কাছে এর চেয়ে আরামদায়ক বিকেল আর কিছুতেই হতে পারে না। আলু, পেঁয়াজ কিংবা বেগুনের পাকোড়া তো অনেক খেয়েছেন, এবার তৈরি করতে পারেন শাকের পাকোড়া। পালং, লালশাক কিংবা পুঁইশাকসহ যে কোনো শাক দিয়েই সহজে বা

বৃষ্টির শব্দ শুনলেই এক কাপ চা খেতে ইচ্ছে করে। জানালার পাশে বসে এক কাপ গরম চা আর সঙ্গে মুচমুচে পাকোড়া বাঙালির কাছে এর চেয়ে আরামদায়ক বিকেল আর কিছুতেই হতে পারে না। আলু, পেঁয়াজ কিংবা বেগুনের পাকোড়া তো অনেক খেয়েছেন, এবার তৈরি করতে পারেন শাকের পাকোড়া। পালং, লালশাক কিংবা পুঁইশাকসহ যে কোনো শাক দিয়েই সহজে বানানো যায় এই নাশতা।

প্রথমে শাক ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর শাক কুচি করে একটি বড় বাটিতে রাখুন। এর সঙ্গে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ও ধনেপাতা মিশিয়ে নিন। এবার বেসন, চালের গুঁড়া, হলুদ, মরিচ ও জিরা গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে সব উপকরণ ভালোভাবে মেখে নিন। শাক থেকে কিছুটা পানি বের হবে। প্রয়োজন হলে অল্প অল্প করে পানি দিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। খেয়াল রাখবেন, মিশ্রণ যেন খুব পাতলা না হয়। ঘন থাকলে পাকোড়া সহজে আকার ধরে এবং বেশি মুচমুচে হয়।

কড়াইয়ে তেল গরম করে মাঝারি আঁচে রাখুন। এবার হাত দিয়ে অল্প অল্প করে শাকের মিশ্রণ নিয়ে তেলে ছাড়ুন। একসঙ্গে বেশি পাকোড়া দেবেন না। এতে তেলের তাপমাত্রা কমে গিয়ে পাকোড়া মুচমুচে হওয়ার বদলে তেলতেলে হয়ে যেতে পারে।পাকোড়াগুলো দুই পাশ থেকে বাদামি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভাজুন। এরপর তেল ঝরিয়ে টিস্যু পেপারের ওপর তুলে রাখুন। টমেটো সস, বা ধনেপাতার চাটনির সঙ্গে পাকোড়া পরিবেশন করুন।

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

কুয়াশায় শিকড় খাওয়ানোর প্রযুক্তিতে রোগমুক্ত আলুবীজ উৎপাদনের পরীক্ষা ইংল্যান্ডে

স্টার্টআপ এয়ারপনিক্স ও ডাইসন ফার্মিং ডেফরার অর্থায়নে দুই বছরের এক পরীক্ষা শুরু করেছে: কুয়াশাভিত্তিক পদ্ধতিতে বর্তমান খরচের অর্ধেকেরও কমে ইংল্যান্ডে রোগমুক্ত প্রথম প্রজন্মের আলুবীজ উৎপাদন সম্ভব কি না।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

মাশরুমের গাঁজন প্রযুক্তিতে টফুর বর্জ্য হলো প্রোটিনসমৃদ্ধ সুস্বাদু উপাদান

সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা সয়া দুধ ও টফুর অবশিষ্ট ওকারা ঝিনুক মাশরুমের মাইসেলিয়াম দিয়ে গাঁজন করে এর প্রোটিন প্রায় ২৮ থেকে ৩০ শতাংশে তুলেছেন, বাড়িয়েছেন উমামি স্বাদ।

Green Queen১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

মাদারগঞ্জে ৬০ হেক্টরে আগাম শসা, দুই হাজার টন উৎপাদনের আশা

জামালপুরের মাদারগঞ্জে এবার প্রায় ৬০ হেক্টরে আগাম শসার আবাদ হয়েছে, উৎপাদন হতে পারে প্রায় দুই হাজার টন; পাইকারি বাজারে কেজি ৩০-৪০ টাকা, বিঘায় খরচ ১৫-২০ হাজার আর বিক্রি ৩০-৪০ হাজার টাকা।

ডেইলি বাংলাদেশ১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)