সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

উদ্বোধনের পরদিনই কমলো ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের আম বুকিং

চাঁপাইনবাবগঞ্জ থেকে কম খরচে আম পরিবহনের জন্য বৃহস্পতিবার (৮ জুন) ম্যাঙ্গো স্পেশাল ট্রেন উদ্বোধন করা হয়েছে। তবে উদ্বোধনের পরদিনই শুক্রবার (৯ জুন) কমেছে আমের বুকিং।

চাঁপাইনবাবগঞ্জ থেকে কম খরচে আম পরিবহনের জন্য বৃহস্পতিবার (৮ জুন) ম্যাঙ্গো স্পেশাল ট্রেন উদ্বোধন করা হয়েছে। তবে উদ্বোধনের পরদিনই শুক্রবার (৯ জুন) কমেছে আমের বুকিং।

শুক্রবার নির্ধারিত সময়ের ৪০ মিনিট বিলম্বে বিকেল ৬টা ৪০ মিনিটে রাজধানী ঢাকার উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে ছাড়ে বিশেষ এই ট্রেন। এর আগে বিকেল ৪টার দিকে রহনপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি।

চাঁপাইনবাবগঞ্জ স্টেশন মাস্টার মো. ওবাইদুল্লাহ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বৃহস্পতিবার প্রথমদিনে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে আম বুকিং হয়েছিল ৭ হাজার ৭৮৭ কেজি। এতে রাজস্ব আয় হয়েছিল ১০ হাজার ৫১৩ টাকা। তবে শুক্রবার দ্বিতীয়দিনে তা কমে বুকিং দাঁড়ায় ৬ হাজার ৬৭৯ কেজি এবং রাজস্ব আয় হয়েছে ৮ হাজার ৮৭৮ টাকা।

অন্যদিকে, রহনপুর রেলস্টেশনে উদ্বোধনী দিনে ৪ হাজার ৭৫৮ কেজি আম বুকিংয়ের বিপরীতে রাজস্ব আয় হয় ৬ হাজার ২৯৫ টাকা। শুক্রবার এই স্টেশনে আম বুকিং হয়েছে ৪ হাজার ৪৮৫ কেজি, এতে রাজস্ব আয় হয়েছে ৫ হাজার ৭২৮ টাকা।

জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ ও রহনপুর রেলস্টেশনে চলতি বছরের ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের দ্বিতীয়দিনে আম বুকিং হয় মোট ১১ হাজার ১৬৪ কেজি আম। অথচ উদ্বোধনী দিনে বৃহস্পতিবার এই দুই স্টেশন থেকে আম বুকিং হয়েছে ১২ হাজার ৬৪৫ কেজি। এতে দেখা যায় একদিনের ব্যবধানে আমের বুকিং কমেছে ১ হাজার ৪৮১ কেজি।

চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. ওবাইদুল্লাহ বলেন, কী কারণে আম বুকিং কমেছে তার সঠিক কারণ জানা নেই। তবে চলতি বছর ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু হওয়ার আগে থেকেই দফায় দফায় মাইকিং করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী থেকে রাজধানী ঢাকাগামী ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

মো. সোহান মাহমুদ/এমআরআর

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)