সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

সাতক্ষীরায় চলতি মৌসুমে আম সংগ্রহ শুরু

মাটির গুণাগুণ ও আবহাওয়ার কারণে সাতক্ষীরার আম দেশের অন্য এলাকার তুলনায় আগে পরিপক্ব হয়। ফলে আমের ভালো দাম পান এই অঞ্চলের কৃষকরা। চলতি মৌসুমে আমের গুণগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে প্রশাসনের বেঁধে দেওয়া নির্ধারিত সময় অনুযায়ী জেলায় আম সংগ্রহ ও বাজারজাত কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

মাটির গুণাগুণ ও আবহাওয়ার কারণে সাতক্ষীরার আম দেশের অন্য এলাকার তুলনায় আগে পরিপক্ব হয়। ফলে আমের ভালো দাম পান এই অঞ্চলের কৃষকরা। চলতি মৌসুমে আমের গুণগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে প্রশাসনের বেঁধে দেওয়া নির্ধারিত সময় অনুযায়ী জেলায় আম সংগ্রহ ও বাজারজাত কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার (৫মে) বেলা ১১টায় সদর উপজেলা ফিংড়ি ইউনিয়নের আমচাষি বিল্লাল হোসেনের আম বাগান থেকে আম পাড়ার মধ্য দিয়ে আম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেনসহ অন্যান্যরা।

অনুষ্ঠান থেকে জানানো হয়, সাতক্ষীরার আমের কদর রয়েছে দেশ ও বিদেশে। তাই গুণগত মানের এই আম সংগ্রহের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বেঁধে দেওয়া হয়েছে নির্ধারিত সময়। আম সংগ্রহ ও বাজারজাতকরণ ক্যালেন্ডার অনুযায়ী আজ ৫ মে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, গোপালখাস ও বৈশাখীসহ স্থানীয় জাতের আম এবং ২০ মে হিমসাগর, ২৭ মে ল্যাংড়া আম, ৫ জুন আম্রপালি আম সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়েছে।

এদিকে জেলায় আম বিক্রির একটি মাত্র বাজার হওয়ায় জায়গা স্বল্পতার কারণে নানা ভোগান্তি পোহাতে হয় চাষি ও ব্যবসায়ীদের। সে কারণে শুধু সুলতানপুর বড়বাজার নামের একটি বিক্রয় কেন্দ্রের ওপর নির্ভর না করে আরও বাজার তৈরির দাবি কৃষকদের।

আহসানুর রহমান রাজীব/এফএ/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)