সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

অতিরিক্ত হাসিল নিয়ে ১০ হাজার টাকা জরিমানা গুনলেন হাট ইজারাদার

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় অতিরিক্ত হাসিল আদায়ের অপরাধে পশুহাটের ইজারাদারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় অতিরিক্ত হাসিল আদায়ের অপরাধে পশুহাটের ইজারাদারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৬ জুন) বিকেলে উপজেলার চন্দননগর ইউনিয়নের হাতড়া পশুহাটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা আক্তার বিথি।

নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ জাগো নিউজকে বলেন, কোরবানির ঈদ উপলক্ষে পশুহাটে অতিরিক্ত হাসিল আদায় করা হচ্ছে এমন অভিযোগ আসে। সরকারি নির্ধারিত প্রতিটি গরু, মহিষ ও ঘোড়ার ৫০০ টাকা এবং ছাগল ও ভেড়ার ২০০ টাকা হাসিল নির্ধারণ করা হয়েছে। কিন্তু পশুহাটে এর চেয়ে বেশি হাসিল আদায় করছিলেন হাট ইজারাদাররা।

ইউএনও আরও বলেন, সোমবার উপজেলার ছাতড়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ পেয়ে অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয় সহকারী কমিশনারকে (ভূমি)। অভিযান পরিচালনা করে অতিরিক্ত হাসিল আদায়ের সত্যতা পাওয়ায় হাট ইজারদারকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আব্বাস আলী/এসজে/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)