সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

১৫ মে বাজারে আসছে মেহেরপুরের আম

মেহেরপুরে জাতভেদে আম পাড়ার সময় নির্ধারণ করা হয়েছে। ১৫ মে গুটি ও বোম্বাই জাতের আম পাড়ার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হবে। তবে আবহাওয়া, তাপমাত্রা, বৃষ্টিপাতসহ বিশেষ কারণে উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে আগে আম পাড়া যাবে।

মেহেরপুরে জাতভেদে আম পাড়ার সময় নির্ধারণ করা হয়েছে। ১৫ মে গুটি ও বোম্বাই জাতের আম পাড়ার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হবে। তবে আবহাওয়া, তাপমাত্রা, বৃষ্টিপাতসহ বিশেষ কারণে উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে আগে আম পাড়া যাবে।

সোমবার (৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসনের সভাকক্ষে তালিকা প্রকাশ করা হয়। নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ব আম বাজারজাত নিশ্চিতে স্থানীয় আম চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময় জেলা প্রশাসক আজিজুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শংকর কুমার মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ১২ মে বাজারে আসবে সাতক্ষীরার আম

তালিকা অনুযায়ী- গুটি ও বোম্বাই জাতের আম ১৫ মে থেকে পাড়া শুরু হবে। এরপর পর্যায়ক্রমে হিমসাগর ২৫ মে, ল্যাংড়া ২৮ মে, আম্রপালি ৬ জুন এবং ফজলি ২০ জুন সময়সূচি অনুযায়ী চাষিরা বাগান থেকে পাড়বেন।

মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় ২৩৪০ হেক্টর জমিতে ৪০ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে। যা প্রতি হেক্টরে ১৭ থেকে ১৮ মেট্রিক টন।

মেহেরপুর জেলা প্রশাসক আজিজুল ইসলাম বলেন, আমচাষি ও কৃষি অফিস মাঠে যাচাই-বাছাই করে আম পাড়ার তারিখ নির্ধারণ করেছে। সাধারণত গুটি জাতের আম আগেই পাকতে শুরু করে। ১৫ মে গুটি আম পাড়া শুরু হবে। এরপর পর্যায়ক্রমে আম পাড়া হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শংকর কুমার মজুমদার জাগো নিউজকে বলেন, নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ব আম বাজারজাত নিশ্চিতে স্থানীয় আমচাষি ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে তালিকা প্রকাশ করা হয়েছে। নির্ধারিত সময়ের আগে কেউ আম বাগান থেকে সংগ্রহ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আসিফ ইকবাল/আরএইচ/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)