সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

শ্রমিক সংকটে সর্বাধুনিক কম্বাইন্ড হারভেস্টারের ব্যবহারে বহুমুখী ব্যয় সাশ্রয়

সিংহভাগ বোরো ধান কাটা হয়ে গেছে। এবার কালবৈশাখীর আগে আগেই ধান কাটা প্রায় সম্পন্ন হয়ে গেছে। কোনো কোনো এলাকায় দেরিতে রোপন করা ধান কাটা চলছে। খুব সামান্য পরিমাণই ধান কাটতে বাকি রয়েছে। এই করোনা পরিস্থিতিতেও দ্রুততার সঙ্গে ধান কাটার পেছনে বড় ভূমিকা রেখেছে কৃষির যান্ত্রিকীকরণ। এই করোনা পরিস্থিতিতে গতবছর এব

সিংহভাগ বোরো ধান কাটা হয়ে গেছে। এবার কালবৈশাখীর আগে আগেই ধান কাটা প্রায় সম্পন্ন হয়ে গেছে। কোনো কোনো এলাকায় দেরিতে রোপন করা ধান কাটা চলছে। খুব সামান্য পরিমাণই ধান কাটতে বাকি রয়েছে। এই করোনা পরিস্থিতিতেও দ্রুততার সঙ্গে ধান কাটার পেছনে বড় ভূমিকা রেখেছে কৃষির যান্ত্রিকীকরণ। এই করোনা পরিস্থিতিতে গতবছর এবং এবার ধান কাটার ক্ষেত্রে কৃষক যান্ত্রিকীকরণের সুবিধা গ্রহণ করতে পেরেছেন।

সরকারের সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে কৃষির যান্ত্রিকীকরণের জন্য তিন হাজার বিশ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। অঞ্চলভেদে ৫০ থেকে ৭০ শতাংশ ভর্তুকি দিয়ে ধান কাটাসহ অন্যান্য কৃষি যন্ত্রপাতি কৃষকদেরকে দেয়া হচ্ছে। গতবছর ধান কাটতে কম্বাইনহারভেস্টার মাঠে নামানো হয়েছে ১২৪০টি। এবছর আরও ১ হাজার ৩’শ ৮০টি মাঠে নামে। অর্থাৎ মোট ২ হাজার ৬’শ ২০টি হার্ভেস্টার মাঠে চলমান আছে। রিপারও চলছে মোট ৭’শ ৮৯টি। শ্রমিক সংকট থাকলেও দ্রুত ধান কাটা যাচ্ছে, অন্যদিকে উৎপাদন খরচ কমার ফলে কৃষক লাভবান হচ্ছে।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

ভিডিও

সম্পর্কিত খবর

শাকসবজি

মুন্সিগঞ্জে শীতের সবজি চারার মৌসুম, জলবায়ু আর খরচ নিয়ে দুশ্চিন্তায় চাষিরা

রবি মৌসুমের আগে মুন্সিগঞ্জ সদরের বীজতলা থেকে বছরে ১৫ থেকে ২০ কোটি টাকার শীতকালীন সবজির চারা বিক্রি হয়; জলবায়ু পরিবর্তন আর বাড়তি উৎপাদন খরচে চাষিদের দুশ্চিন্তা নিয়ে শাইখ সিরাজের ভিডিও প্রতিবেদন।

শাইখ সিরাজ১০ অক্টোবর ২০২৬১ মিনিটের ভিডিও
ছাদকৃষি

প্রবাস থেকে ফিরে মুন্সিগঞ্জে ছাদকৃষি গড়লেন এক উদ্যোক্তা

প্রবাসজীবন শেষ করে দেশে ফিরে মুন্সিগঞ্জের এক উদ্যোক্তা নিজের ভবনের ছাদে গড়ে তুলেছেন ফল-ফসলের বাগান; তাঁকে নিয়ে শাইখ সিরাজের ভিডিও প্রতিবেদন।

শাইখ সিরাজ৯ অক্টোবর ২০২৬১ মিনিটের ভিডিও

মন্তব্য

(০)