সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

ঘাস চাষে প্রবাস ফেরত মনিরের মাসে আয় ৩ লাখ

ঘাস বিক্রি করে মাসে অন্তত ২ লাখ টাকা উপার্জন করছেন চাঁদপুরের প্রবাস ফেরত উদ্যোক্তা মো. মনির হোসেন গাজী। দেশের আনাচে কানাচে ঘাস পাওয়া গেলেও বাণিজ্যিকভাবে লন কার্পেট ঘাস উৎপাদন করছেন এই তরুণ। বাড়ির আঙিনা ও বিভিন্ন স্থানের সৌন্দর্য বাড়াতে এসব ঘাস সংগ্রহ করছে সৌখিন মানুষ।

ঘাস বিক্রি করে মাসে অন্তত ২ লাখ টাকা উপার্জন করছেন চাঁদপুরের প্রবাস ফেরত উদ্যোক্তা মো. মনির হোসেন গাজী। দেশের আনাচে কানাচে ঘাস পাওয়া গেলেও বাণিজ্যিকভাবে লন কার্পেট ঘাস উৎপাদন করছেন এই তরুণ। বাড়ির আঙিনা ও বিভিন্ন স্থানের সৌন্দর্য বাড়াতে এসব ঘাস সংগ্রহ করছে সৌখিন মানুষ।

চাঁদপুর শহরের পুরান বাজার এলাকার আবু তাহেরের ছেলে মনির হোসেন গাজী। ২০১৩ সালে বাহরাইন যান। সেখানে দীর্ঘদিন বাগানে কাজ করেন। এরপর ২০১৯ সালে দেশে ফিরে আসেন। বাগানে কাজ করার অভিজ্ঞতা কাজে লাগিয়ে লন কার্পেট ঘাস চাষ শুরু করেন। যেখান থেকে বছরে অন্তত ৩ বার ঘাস বিক্রি করেন এ উদ্যোক্তা। প্রথমে পতিত জমিতে শুরু করলেও বর্তমানে বেশ কয়েকটি প্রজেক্টে কাজ করছেন প্রায় অর্ধশতাধিক লোক।

ঘাস চাষ প্রজেক্টের শ্রমিক মো. ফিরোজ, রসু মিয়া, রফিক গাইন, শাহ আলম ও মোক্তার হোসেন বলেন, 'প্রথমে চাষকৃত জমিতে পলিথিন বিছিয়ে সেখানে জৈব সারসহ মাটি ফেলা হয়। এরপর সংরক্ষণ করা লন ঘাসের চারা রোপণ করা হয়। নিয়মিত আগাছা পরিষ্কার ও পরিচর্যা করে ৪ মাসে প্রস্তুত করা হয় পরিপক্ব ঘাস। এসব কাজ করে সংসার চলে অনেকেরই। অন্য কাজের তুলনায় এ কাজ আরামদায়ক। নিয়মিত হাজিরায় কাজ করে পরিবার নিয়ে ভালো দিন কাটছে।'

আরও পড়ুন

উদ্যোক্তা মনির হোসেন গাজী বলেন, 'বিদেশ থেকে ফিরে এসে দেশে কী করবো ভাবছিলাম। পরে গার্ডেনে কাজ করার অভিজ্ঞতা কাজে লাগাই। লন কার্পেট চাষ করা লাভবান ব্যবসা। দেশের বিভিন্ন জেলায় এ ঘাস পাঠানো হয়। ভবিষ্যতে আরও বেশি জমিতে চাষাবাদ করার পরিকল্পনা আছে। এ প্রজেক্টের মাধ্যমে অনেকের কাজের সুযোগ হয়েছে। এ কাজে শ্রম কম, টাকা বেশি। তাই সবাই কাজ করতে চান। আমিও আনন্দিত যে এখানে কাজ করে অনেকেই উপকৃত হচ্ছেন।'

চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাফায়েত আহম্মদ সিদ্দিকী বলেন, 'উৎপাদন খরচ কম হওয়ায় বাণিজ্যিকভাবে এ ঘাস চাষ ব্যাপক লাভজনক। বাংলাদেশের আনাচে কানাচে পাওয়া যায় ঘাস। লন কার্পেট ঘাস চাষে কোনো পোকা বা রোগবালাইয়ের আক্রমণ নেই। তাই এই চাষ বাণিজ্যিকভাবে লাভজনক। কৃষি বিভাগের পক্ষ থেকে এমন উদ্যোক্তাদের কারিগরি পরামর্শসহ সহযোগিতা করা হবে।'

শরীফুল ইসলাম/এসইউ/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
বিশ্ব

ভালো ফসলের বছরেও আফগানিস্তানে শীতে তীব্র খাদ্যসংকটে পড়বে ১ কোটি ৯২ লাখ মানুষ

অনুকূল বৃষ্টি ও ভালো ফসলের পরও নভেম্বর-এপ্রিলে আফগানিস্তানের ৩৮ শতাংশ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় পড়বে বলে পূর্বাভাস দিয়েছে এফএও ও ডব্লিউএফপি; গত বছর একই সময়ের পূর্বাভাস ছিল ১ কোটি ৭৪ লাখ।

ডব্লিউএফপি১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

জমির সিদ্ধান্তের ভার পেয়ে তুলার ফলন সাত গুণ করলেন মহারাষ্ট্রের সুনীতা

একসময় দিনমজুরি করা, পরিবারের ১২ একর জমি নিয়ে কোনো সিদ্ধান্তের অধিকার না থাকা মহারাষ্ট্রের পাচোদ গ্রামের সুনীতা নেহারে এখন খামার চালান; মাটি ও পানি সংরক্ষণে একরপ্রতি তুলার ফলন প্রায় ১ থেকে বাড়িয়েছেন ৭ দশমিক ১৪ কুইন্টালে।

ডাউন টু আর্থ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)