সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

সারাদেশে শতাধিক প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

সারাদেশে ধান-চাল মজুতবিরোধী অভিযান পরিচালনা করেছে খাদ্য মন্ত্রণালয়। অভিযানে অবৈধভাবে ধান-চাল মজুতের অপরাধে শতাধিক প্রতিষ্ঠানকে ৫ লাখ ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সারাদেশে ধান-চাল মজুতবিরোধী অভিযান পরিচালনা করেছে খাদ্য মন্ত্রণালয়। অভিযানে অবৈধভাবে ধান-চাল মজুতের অপরাধে শতাধিক প্রতিষ্ঠানকে ৫ লাখ ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

নিয়মিত অভিযানে বুধবার খুলনা বিভাগে কুষ্টিয়া জেলায় বিভিন্ন দপ্তর কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে পর তালিকা না থাকায় দুটি রাইস মিল প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া যশোরে জেলা সদর ও মনিরামপুর উপজেলায় ৪১টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় লাইসেন্স না থাকায় ৬টি প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।

ওই দিন চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়ায় তিনজন ধান চাল ব্যবসায়ীকে ফুড গ্রেইন পাইকারী লাইসেন্সের জন্য চালানের মাধ্যমে ১৭ হাজার ২৫০ টাকা জরিমানা করা হয়।

সিলেট বিভাগে জেলা সদরে সাতটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় লাইসেন্সবিহীন ব্যবসা ও অবৈধ মজুত করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে রাজশাহী জেলায় ১৭টি প্রতিষ্ঠান পরিদর্শনকালে বিভিন্ন অনিয়মের ২ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়। ওই বিভাগে নওগাঁ জেলায় ১১টি প্রতিষ্ঠানে ফুডগ্রেইন লাইসেন্স না থাকায় ৫১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি বগুড়া জেলায় ১২টি উপজেলায় নির্ধারিত দাম অপেক্ষা বেশি দরে চাল বিক্রি ও প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে রংপুর বিভাগে দিনাজপুর জেলার ২১টি চালকল ও ৩০টি আড়ৎ ও হাটবাজারে অভিযান পরিচালনা করা হয়। হাকিমপুর উপজেলায় লাইসেন্সবিহীন আড়তদারী ব্যবসা পরিচালনার দায়ে মোবাইলকোর্টের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ময়মনসিংহের নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলায় ৪৭টি অভিযান পরিচালনা করা হয়। ফুড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করায় মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শেরপুর জেলার বিভিন্ন উপজেলায় ২৫টি অভিযান পরিচালনা করা হয়। মূল্য তালিকা ও ফুড লাইসেন্সবিহীন ব্যবসা করায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এনএইচ/জেএইচ/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

নিজস্ব কারখানা ছেড়ে চুক্তিভিত্তিক ও যৌথ কারখানায় ঝুঁকছে উদ্ভিজ্জ মাংস

চাহিদা অনিশ্চিত থাকায় উদ্ভিজ্জ মাংসের ব্র্যান্ডগুলো নিজস্ব কারখানার বদলে চুক্তিভিত্তিক উৎপাদন, যৌথ অবকাঠামো ও মাংস প্রক্রিয়াকরণের পুরোনো যন্ত্রপাতির দিকে ঝুঁকছে বলে জানিয়েছেন শিল্পসংশ্লিষ্টরা।

FoodNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

সারের দাম দেখার প্ল্যাটফর্ম ক্লিয়ারকস্টে বিনিয়োগ, সালফার সংকটে কমছে ফসফরাস

কৃষকদের সারের দাম ও চালান দেখার এবং সরবরাহ চুক্তির সুযোগ দেওয়া কানাডার স্টার্টআপ ক্লিয়ারকস্ট সিরিজ এ তহবিল পেয়েছে; ২০২৭ সালের শুরুতে উত্তর আমেরিকাজুড়ে নতুন প্ল্যাটফর্ম চালু করবে তারা।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)