রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানার দশটি প্রাণী নিজ প্রজাতির কোনো সঙ্গী ছাড়াই দিন কাটাচ্ছে। তাদের মধ্যে একটি আফ্রিকান গন্ডার ২০১৩ সাল থেকে একা।
চারপাশে মানুষ আর চেনা পরিবেশ থাকলেও স্বজাতির কেউ নেই। কেউ একা বসে থাকে, কেউ খাঁচার একই জায়গায় ঘুরে বেড়ায়, কেউ চুপচাপ সময় পার করে। খাবার আর আশ্রয়ের মতো সঙ্গও যে প্রাণীর বেঁচে থাকার অংশ, ছবিগুলো সেটিই মনে করিয়ে দেয়।
সঙ্গীহীন এই দশ প্রাণী হলো ডোরাকাটা হায়েনা, হামাদ্রিয়াস বেবুন, আফ্রিকান গন্ডার, আফ্রিকান সাদা সিংহ, ইন্ডিয়ান সারস ক্রেন, চিত্রা হায়েনা, ক্যাঙারু, উল্লুক, কেশোয়ারি পাখি ও কুলু বানর। কেশোয়ারি পাখিটি প্রায় ১৭ বছর ধরে একা; বেবুনটি ২০২২ সাল থেকে, ক্যাঙারুটি ২০২৩ সাল থেকে আর বানরটি ২০২৫ সালের মার্চ থেকে সঙ্গীহীন।
ছবি: মীর হোসেন, প্রথম আলো
সূত্র: প্রথম আলো



মন্তব্য
(০)