সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

মিরসরাইয়ে দেশি গরুর আধিক্য বেশি, দাম চড়া

‌‌'একসময় ৫০ হাজার টাকায় বড় গরু পাওয়া যেতো। এখন এক থেকে দেড় লাখ টাকার গরুও চোখে পড়ে না। খাদ্যের দাম বেড়ে যাওয়ায় গরুর দামও বছরে বছরে বাড়ছে।'

‌‌'একসময় ৫০ হাজার টাকায় বড় গরু পাওয়া যেতো। এখন এক থেকে দেড় লাখ টাকার গরুও চোখে পড়ে না। খাদ্যের দাম বেড়ে যাওয়ায় গরুর দামও বছরে বছরে বাড়ছে।'

কথাগুলো বলছিলেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার কমলদহ বাজারে গরু কিনতে আসা জহির উদ্দিন।

টানা ভারী বৃষ্টির পর বুধবার (৪ জুন) থেকে কোরবানির পশুর হাট জমে উঠৈছে। রেকর্ড পরিমাণ পশু উঠেছে হাটে। অন্যান্য বছর হাটে সাদা গরুর আধিক্য দেখা গেলেও এবার দেশি গরুর আধিক্য রয়েছে।

মিরসরাই উপজেলায় এবার ৩১টি স্থায়ী, অস্থায়ী গরুর হাট বসানোর অনুমোদন দেওয়া হয়েছে। উপজেলার করেরহাটহাট ঘুরে দেখা যায়, ঐতিহ্যবাহী এ বাজারে কয়েক হাজার গরু ও ছাগল বিক্রির জন্য তোলা হয়েছে। এসব পশুর মাঝে বেশিরভাগই দেশীয় পদ্ধতিতে লালন-পালন করা। তবে অন্যান্য বছরের ন্যায় এবার বাজারে সাদা গরুর আধিক্য কম দেখা গেছে।

সাইফুল ইসলাম নামের একজন ক্রেতা বলেন, 'এবার দেশি গরুর দাম বেশি। বাজেটের সঙ্গে সমন্বয় করতে পারছি না। কয়েকটি হাট ঘুরেও বাজেটের মধ্যে গরু মেলাতে পারিনি।'

তবে বিক্রেতারা বলছেন, অন্যান্য বছরের তুলনায় এবার দেশি গরুর দাম একটু বেশি। কারণ গরুর খাদ্যের দাম যে হারে বেড়েছে, তার প্রভাব পড়েছে উৎপাদন খরচের ওপর।

আবুতোরাব হাজী এগ্রোর মালিক মো. আশরাফ উদ্দিন জানান, চলতি বছর তার খামারে দেশি-বিদেশি ২০টি গরু কোরবানি বাজারের জন্য প্রস্তুত করা হয়েছে। এরমধ্যে ৯ লাখ টাকা মূল্যের গরুও রয়েছে। তার নাম রাখা হয়েছে 'কালা পাহাড়'। এটি বাজারে তোলা হয়েছে তবে এখনো বিক্রি হয়নি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ বলেন, মিরসরাইয়ে এবার কোরবানির পশু সংকটের শঙ্কা নেই। উপজেলায় ৫৫০টি খামার রয়েছে। বাইরেও ব্যক্তিগতভাবে অনেকে এক বা একাধিক কোরবানির পশু লালন-পালন করছেন। আসন্ন কোরবানি উপলক্ষে পেশাদার ও মৌসুমি কসাইদের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি চামড়া সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ে অবহিতকরণ কার্যক্রম গ্রহণ করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ও জোরারগঞ্জ থানার ওসি সাব্বির মো. সেলিম বলেন, কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে সব রকমের চাঁদাবাজি ও মারামারি বন্ধে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এম মাঈন উদ্দিন/এসআর/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)