সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

৩০ বছর আগে লাগানো ছাদবাগানে ফুটেছে “নিশিপদ্ম”

মিষ্টি মনোহরিণী সুবাস, সাদা রং, স্নিগ্ধ ও পবিত্র আর সৌভাগ্যের প্রতীক হিসেবে পরিচিত এই ফুল

মিষ্টি মনোহরিণী সুবাস, সাদা রং, স্নিগ্ধ ও পবিত্র আর সৌভাগ্যের প্রতীক হিসেবে পরিচিত এই ফুল

যে ফুল কয়েক বছর পর না স্বল্প সময়ের জন্য একবার ফোটে, সেই ফুল নিয়ে কৌতুহল থাকবে এটাই স্বাভাবিক। “নাইট কুইন” বা “নিশিপদ্ম”। মিষ্টি মনোহরিণী সুবাস, সাদা রং, স্নিগ্ধ ও পবিত্র আর সৌভাগ্যের প্রতীক হিসেবে পরিচিত এই ফুল।

রাতের আঁধারে নিজের সৌন্দর্য মেলে ধরে সকাল হওয়ার আগেই মিলিয়ে যায়। আর এই একটি ফুলের জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হয়। আমাদের দেশে নাইট কুইনকে দুর্লভ প্রজাতির ফুল হিসেবেই গণ্য করা হয়।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাতে এই দুর্লভ নাইট কুইন ফুলের দেখা মিলেছে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর পাইলট মোড় সংলগ্ন অ্যাডভোকেট রওশন আরা বেগমের বাড়ির ছাদবাগনে।

রওশন আরা পেশায় একজন আইনজীবী। অধিকাংশ সময় তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকেন। জাতীয় মহিলা সংস্থা শরীয়তপুর জেলার চেয়ারম্যান হিসেবেও তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছেন। এতো ব্যস্ততার পরেও তিনি ভীষণ সৌখিন একজন মানুষ। তার সখ হলো বাগান করা। তার বাড়ির সেই বাগানেই ওই নাইট কুইন ফুলের দেখা মেলে।

অ্যাডভোকেট রওশন আরা জানান, এক আত্মীয়ের মাধ্যমে ত্রিশ বছর আগে খুলনা থেকে দুটি পাতাওয়ালা গাছের চারা এনেছিলেন। বাসার ছাদে টবে লাগিয়ে দীর্ঘদিন পরিচর্যা করেছেন। প্রায় সাত বছর অপেক্ষার পর প্রথম গাছে ফোটে বহুদিনের কাঙ্খিত নাইট কুইন ফুল। এরপর দু'চার বছর পর পর গাছে ফুল ফুটেছে। তার গাছ থেকে অনেক মানুষকে তিনি চারা দিয়েছেন গাছ লাগানোর জন্য। এখন এই গাছের বয়স প্রায় ত্রিশ বছর পার হয়ে গিয়েছে।

ফুল ফোটার প্রসঙ্গে তিনি বলেন, “গাছ লাগানোর প্রায় সাত বছর পর প্রথম ফুল ফুটেছিল। ফুল ফুটলে ফুলগুলোকে ঘিরে ঘরে এক রকমের উৎসবের আমেজ আসে। আত্মীয় স্বজন ও আশপাশের মানুষজন ফুল দেখতে আসে। ফুলের গন্ধে পুরো ঘর সুবাসিত হয়ে যায়। যতবার ফুল ফোটে প্রতিবারই ফুলের ছবি তুলে রাখা হয়।”

দূর থেকে আসা রওশন আরার এক আত্মীয় বলেন, “আমি এই নাইট কুইন ফুলের গল্প শুনেছি। কিন্তু কখনো দেখার সুযোগ হয়নি। রাতে শোনামাত্রই আমি এই নাইট কুইন দেখতে এসেছি। অনেক ভালো লাগলো ফুলটি দেখে।”

ঢাকা ট্রিবিউনসূত্র

ছাদকৃষি

সম্পর্কিত খবর

ছাদকৃষি

ইউটিউব দেখে ছাদে আর আঙিনায় ড্রাগন, বছরে লাখ টাকা লাভ মতলবের বিদেশফেরত হানিফের

চাঁদপুরের মতলব দক্ষিণে বাড়ির ১,৪০০ বর্গফুট ছাদে ও সাড়ে ৬ শতক আঙিনায় ২০২৪ সালে ড্রাগন লাগিয়েছিলেন ৬২ বছরের আবু হানিফ; এখন বছরে লাখ টাকার বেশি লাভ করছেন, এবার ইজারা নিয়েছেন আরও ৬০ শতক জমি।

প্রথম আলো১২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ছাদকৃষি

ছাদের জলাধারে দুই হাজার ঝিনুকে মুক্তা চাষ, অভয়নগরের কলেজছাত্রের উদ্যোগ

যশোরের অভয়নগরের কলেজছাত্র আব্দুর রহমান ২০২১ সালে ফেসবুক দেখে মুক্তা চাষ শুরু করেন; এখন ছাদের কৃত্রিম জলাধারে দুই হাজার আর বোনের বাড়ির পুকুরে সাড়ে তিন হাজার ঝিনুক আছে তাঁর।

কৃষি সময়১২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ছাদকৃষি

প্রবাস থেকে ফিরে মুন্সিগঞ্জে ছাদকৃষি গড়লেন এক উদ্যোক্তা

প্রবাসজীবন শেষ করে দেশে ফিরে মুন্সিগঞ্জের এক উদ্যোক্তা নিজের ভবনের ছাদে গড়ে তুলেছেন ফল-ফসলের বাগান; তাঁকে নিয়ে শাইখ সিরাজের ভিডিও প্রতিবেদন।

শাইখ সিরাজ৯ অক্টোবর ২০২৬১ মিনিটের ভিডিও

মন্তব্য

(০)