সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

‘কাঁচা আমের এমন দাম কল্পনাও করিনি’

চৈত্রের কাঠফাটা গরমে শরীর যখন ক্লান্ত হয়ে পড়ে, তখন খাবারের তালিকায় টক স্বাদের চাহিদা বেড়ে যায়। এই সময় কাঁচা আম দিয়ে ডাল, ভর্তা কিংবা জুস- সবই যেন আলাদা স্বাদ এনে দেয়। বর্তমানে সেই কাঁচা আমই রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে, যা ভোক্তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

চৈত্রের কাঠফাটা গরমে শরীর যখন ক্লান্ত হয়ে পড়ে, তখন খাবারের তালিকায় টক স্বাদের চাহিদা বেড়ে যায়। এই সময় কাঁচা আম দিয়ে ডাল, ভর্তা কিংবা জুস- সবই যেন আলাদা স্বাদ এনে দেয়। বর্তমানে সেই কাঁচা আমই রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে, যা ভোক্তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

রাজধানীর লালবাগের খাজে দেওয়ান এলাকার বাসিন্দা একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক কবির হোসেন ।প্রতিদিনের মতো রোববার (৫ এপ্রিল) সকালে প্রাতঃভ্রমণে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই তার সহধর্মিণী ফেরার পথে বাজার থেকে কাঁচা আম নিয়ে আসার অনুরোধ করেন। দুপুরে কাঁচা আম দিয়ে ডাল রান্না ও সর্ষে বাটা দিয়ে ভর্তা করার পরিকল্পনার কথা জানালেন।

কিন্তু, বাজারে গিয়ে আমের দাম শুনে কবির হোসেন কিছুটা হতবাক হয়ে যান। আকারভেদে প্রতি কেজি কাঁচা আম বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৬০ টাকায়। শেষ পর্যন্ত দরদাম করে মাঝারি সাইজের ২ কেজি আম ৩০০ টাকায় কিনে বাড়ি ফেরেন তিনি।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে কবির হোসেন বলেন, কাঁচা আমের এমন দাম কল্পনাও করিনি। মৌসুমে পাকা আম যেখানে ১০০ থেকে ১৫০ টাকায় পাওয়া যায়, সেখানে কাঁচা আমই এত দামে! বিক্রেতারাও একদাম হাঁকছেন।

বাজার ঘুরে দেখা যায়, কাঁচা আম উঠতে শুরু করলেও সরবরাহ এখনো সীমিত। চৈত্রের তীব্র গরমে চাহিদা বেড়ে যাওয়ায় উল্লেখযোগ্যভাবে দামও বেড়েছে।

মধ্য বাড্ডা এলাকার ফুটপাতের সবজি ব্যবসায়ী মিলন মিয়া জানান, শনিবার সকালে তিনি কারওয়ান বাজার থেকে সবজি কিনতে গিয়ে দেখেন, কাঁচা আমের তিনটি ট্রাক এসেছে। তবে অল্প সময়ের মধ্যেই সেগুলো বিক্রি হয়ে যায়।

তিনি বলেন, আমি নিজেও ১১০ টাকা কেজি দরে ২০ কেজি কিনেছি। এখন ১৪০ থেকে ১৫০ টাকায় বিক্রি করছি।

কারওয়ান বাজারের এক বিক্রেতা জানান, মৌসুমের শুরু হওয়ায় এবং গরমের কারণে কাঁচা আমের চাহিদা এখন বেশি। শুধু বাসাবাড়ির গৃহিণীদের কাছেই নয়, বিভিন্ন জুস কর্নারেও কাঁচা আমের জুসের চাহিদা বেড়েছে।

তার ভাষায়- এখনো বাজারে আম কম। তাই দাম একটু বেশি। তবে কয়েকদিন পর সরবরাহ বাড়লে দাম কমে ৪০ থেকে ৬০ টাকায় নেমে আসবে।

বর্তমান পরিস্থিতিতে কাঁচা আম কিনতে গিয়ে বাড়তি খরচ গুনতে হচ্ছে ভোক্তাদের। তবে ব্যবসায়ীরা আশা করছেন, মৌসুম পুরোদমে শুরু হলে সরবরাহ বাড়বে এবং দামও কমে আসবে।

ততদিন পর্যন্ত চৈত্রের গরমে টক স্বাদের এই জনপ্রিয় ফল কিনতে গিয়ে ক্রেতাদের পকেটেই পড়বে বাড়তি চাপ।

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)