সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

বরিশালে ছাদে প্লাস্টিকের বোতলে ধান চাষে সফলতা

ছাদের ওপর ধান চাষের বিষয়টি বেখাপ্পা মনে হলেও কাজটি সফলভাবে করে দেখিয়েছেন ডা. নাফিসা জাহান। শখের বশে নিজ কর্মস্থলের ভবনের ছাদে আখের পর এবার ধান চাষ করে আলোড়ন তুলেছেন বরিশাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড এলাইড সায়েন্সেসের (ইনমাস) পরিচালক ডা. নাফিসা জাহান।

ছাদের ওপর ধান চাষের বিষয়টি বেখাপ্পা মনে হলেও কাজটি সফলভাবে করে দেখিয়েছেন ডা. নাফিসা জাহান। শখের বশে নিজ কর্মস্থলের ভবনের ছাদে আখের পর এবার ধান চাষ করে আলোড়ন তুলেছেন বরিশাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড এলাইড সায়েন্সেসের (ইনমাস) পরিচালক ডা. নাফিসা জাহান।

চিকিৎসাবিজ্ঞান নিয়ে গবেষণা করা প্রতিষ্ঠানটি অনেকটা শখের বশেই নিজেদের ভবনের ছাদে প্লাস্টিকের বোতলে উৎকৃষ্টমানের কালিজিরা জাতের চিনিগুড়া ধানের পরীক্ষামূলক চাষ করে প্রথমবারেই সফলতার মুখ দেখেছেন। ছাদে ধান চাষ আর এ সাফল্যে বেজায় খুশি বরিশালের উদ্যোক্তারাও।

বরিশাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড এলাইড সায়েন্স ভবনে গিয়ে দেখা যায়, প্রায় ৫ শতাধিকের বেশি তেলের বোতলে রোপণ করা ধান গাছের প্রতিটি থোকায় ঝুলছে ধান। আর সেই ধান থেকে প্রায় ৫০ কেজি চাল পাবেন বলে আশা করেন ডা. নাফিসা জাহান ও বাগানের মালি আনোয়ার হোসেন।

বাগানের মালি আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, 'ছাদে কিছু মাটি ছিল। মাটিগুলো কোথাও না ফেলে চিন্তা করেছি বোতলে কিছু ধান চাষ করার। তখন পরিচালকের অনুমতি ও পরামর্শ নিয়ে ফেলে দেওয়া তেলের বোতল কেটে ধান চাষ করার সিদ্ধান্ত নিই। পরে মাত্র ১ কেজি ধানের বীজ থেকে প্লাস্টিকের ৫ শতাধিকের বেশি বোতলে ধান রোপণ করি। এখন গাছের প্রতিটি থোকায় ধান এসেছে। এতে প্রায় ৫০ কেজি চাল পাওয়া যাবে।'

আনোয়ার আরও বলেন, 'ক্ষেতে ধান চাষ করতে হলে অনেক কিছুর প্রয়োজন হয়। ছাদে ধান চাষ করতে মাত্র একটি কাঁচি ব্যবহার করেছি। এ ছাড়া কোনো সরঞ্জাম লাগেনি। ছাদে ধান চাষের বিষয়টি এখন কোনো অংশে খারাপ লাগছে না। ফুল-ফলের থেকেও বাগানটি দেখতে ভালো লাগছে। ছাদে ধান চাষ একটি অন্যরকম আনন্দ দিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই আধুনিক পদ্ধতিতে ছাদের ওপর রোপিত সুগন্ধি কালিজিরা পাকা ধান কাটা হবে।'

প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা মাহাতাব উদ্দিন আল মাহাবুব বলেন, 'মানুষকে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি পরিবেশকে ভালো রাখতে ছাদ বাগানে ফুল, ফল ও সবজির চাষাবাদ করে ব্যাপক সুনাম কুড়িয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক নাফিসা জাহান। ছাদে ধান চাষের খবর ছড়িয়ে পড়লে সবাই দেখতে আসছেন।'

ইনমাস বরিশালের প্রধান চিকিৎসা কর্মকর্তা ও পরিচালক ডা. নাফিসা জাহান জাগো নিউজকে বলেন, 'ছাদে এত বড় পরিসরে ধান চাষের কথা দেশের অন্য কোথাও শুনিনি। দু'একটা শখ করে লাগাতে পারে। তবে এতগুলো চাড়া বা ছাদের ওপর এতবড় ধানক্ষেত করার সাহস কেউই করেননি।'

তিনি বলেন, 'এত বড় উদ্যোগের পুরো কৃতিত্ব বাগান পরিচর্যাকারীদের। দুই ও পাঁচ লিটারের পানির এবং তেলের বোতল ব্যবহার করা হয়েছে ধানের চারা রোপণে। প্রতিটি বোতলের কাটা অংশে তিন থেকে চারটা করে চারা বসানো হয়েছে।'

শাওন খান/এসইউ/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

ছাদকৃষি

সম্পর্কিত খবর

ছাদকৃষি

ইউটিউব দেখে ছাদে আর আঙিনায় ড্রাগন, বছরে লাখ টাকা লাভ মতলবের বিদেশফেরত হানিফের

চাঁদপুরের মতলব দক্ষিণে বাড়ির ১,৪০০ বর্গফুট ছাদে ও সাড়ে ৬ শতক আঙিনায় ২০২৪ সালে ড্রাগন লাগিয়েছিলেন ৬২ বছরের আবু হানিফ; এখন বছরে লাখ টাকার বেশি লাভ করছেন, এবার ইজারা নিয়েছেন আরও ৬০ শতক জমি।

প্রথম আলো১২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ছাদকৃষি

ছাদের জলাধারে দুই হাজার ঝিনুকে মুক্তা চাষ, অভয়নগরের কলেজছাত্রের উদ্যোগ

যশোরের অভয়নগরের কলেজছাত্র আব্দুর রহমান ২০২১ সালে ফেসবুক দেখে মুক্তা চাষ শুরু করেন; এখন ছাদের কৃত্রিম জলাধারে দুই হাজার আর বোনের বাড়ির পুকুরে সাড়ে তিন হাজার ঝিনুক আছে তাঁর।

কৃষি সময়১২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ছাদকৃষি

প্রবাস থেকে ফিরে মুন্সিগঞ্জে ছাদকৃষি গড়লেন এক উদ্যোক্তা

প্রবাসজীবন শেষ করে দেশে ফিরে মুন্সিগঞ্জের এক উদ্যোক্তা নিজের ভবনের ছাদে গড়ে তুলেছেন ফল-ফসলের বাগান; তাঁকে নিয়ে শাইখ সিরাজের ভিডিও প্রতিবেদন।

শাইখ সিরাজ৯ অক্টোবর ২০২৬১ মিনিটের ভিডিও

মন্তব্য

(০)